25/03/2025
রমজান তুমি যাও চলে,
চোখে রেখে অশ্রুর জলে।
সুবাসিত রাত, সেহেরির ডাক,
ইবাদতের সুখের ছোঁয়া থাক।
তারাবির সুর, কুরআনের ধ্বনি,
রহমত বরকতে ভরা এই গগনি।
তবু কেন বিদায় বাজে কানে,
হৃদয় কাঁদে দুঃখের সুরে গানে।
এলো ঈদের খুশির বারতা,
তবু মনে এক শূন্যতা।
ফিরে এসো আবার পরের বছর,
নিয়ে আসো শান্তি, রহমত প্রহর।
রমজান মোবারক!