কাব্যের ডাকঘর

কাব্যের ডাকঘর কবিতার ভাবনাকে প্রকাশ করার ছোট্ট প্রয়াস

16/07/2026
28/05/2026

গো'হ/ত্যা‌ নিয়ে হিন্দু যুবকের বক্তব্য শুনে ,হৃদয় ছুঁয়ে গেল।🤷

09/12/2024

সেবা ও স্মৃতির ধারায়
মোঃ ওয়ারেছ আলী

উলিপুর থেকে পথচলা শুরু,
ভূরুঙ্গামারীতে এসে থামল,
তিন দশক পেরিয়ে গেল ,
সুখ-দুঃখের পথচিহ্ন আঁকল।

আটত্রিশ বছর সেবার দায়,
কত আশা, কত স্বপ্ন গাথা
মানুষের হৃদয়ে রেখে গেছি কি,
স্মৃতির আঁচড়ে ভালোবাসার কাথা?

সেবা দিতে কি কি ভুল করেছি,
কিছু প্রশ্ন মনের গহীনে ফুটে
মানুষই দেবে উত্তর সব,
ভবিষ্যত কালে ধ্বনি উঠে।

সুনামও থাকবে, দুর্নামও সাথী,
এটাই জীবন, এটাই রীতি,
সেবার পথে ছিলনা ভীতি
উজাড় করে গেয়েছি কর্মগীতি।

মানুষের মুখে আলোচনার ধারা,
জীবনস্মৃতির গল্প বহে চলে,
তবুও শান্তি মেলে একে মনে,
সেবার বৃত্তে পথ থেমে গেল শেষে।

উলিপুর থেকে ভূরুঙ্গামারী,
এক জীবনের গল্প রচনা করি
মানুষের মনে যদি কোন প্রশ্ন জাগে
খুঁজে নেব সার্থকতা রাগ-অনুরাগে।

ইতিহাস সে কথা কইবেমোঃ ওয়ারেছ আলীকেউ বোঝেনা ভনিতার ভাষণ শোষণের বীজ রচেশাসনের দন্ড হাতে পেলে তাই আহ্লাদে শুধু নাচে। শাসন ...
27/11/2024

ইতিহাস সে কথা কইবে

মোঃ ওয়ারেছ আলী

কেউ বোঝেনা ভনিতার ভাষণ শোষণের বীজ রচে
শাসনের দন্ড হাতে পেলে তাই আহ্লাদে শুধু নাচে।
শাসন -শোষণ ও ভাষন যেন একই সূত্রে গাথা
আশার বাণী শুনতে শুনতে বিগড়ে গেছে মাথা।

ঘুমিয়ে যাব ক্লান্ত আমি দেখে দেখে ওসব অন্যায়!
হয়তো একদিন ভেসেই যাবে প্রকৃতির মহা বন্যায়।
রাতে জেগে আমি লিখছি কবিতা উহার মূল্য দেয় না
কত অবহেলে দিন যায় চলে খবর কেউ তো নেয় না।

মানুষকে জাগাতে লিখছি কাব্য অন্যায়কে তারাবো
ন্যায়ের দন্ড হাতে নিয়ে এবার পথহারা দলে ভিড়াব
দিশারী এখন শিকারির দলে ভাগাভাগি চলে লুণ্ঠন
ঘোমটা দিয়ে বসে আছো-- কাছিমের মত অবগুন্ঠন?

জেগে যাও মানুষ জাগ্রত হও অস্ত্র ধরো বীরের মতো
অন্যায়ের মুখে লাগাম দিয়ে বুকে হানো তীরের মত।

ফাঁকা মাঠ পেয়ে লুটে নেয় সব লুটপাটে আছে ব্যস্ত
মায়ার চাদরে প্রকৃতি ঢাকা সভ্যতা কার কাছে ন্যস্ত?
নষ্ট মানুষের নষ্টামিতে -ভালো মানুষ বসে কাতড়ায়
তা দেখে দেখে মজা লুটে --বীরের মত বুক চাপড়ায়!

ভিসুভিয়াসের লাভা স্রোত এসে ঢেকে দিবে ওসব নগ্ন
নির্মল পৃথিবী শান্ত হবে, ধ্যান -জ্ঞানে মানুষ হবে মগ্ন
অন্যায় অবিচার থাকবে না হেথা শান্তির সুবাতাস বইবে
সব লেখা হবে পুস্তকের পাতায় ,ইতিহাস সে কথা কইবে

25/11/2024

এ কোন অগ্রসরতা

মোঃ ওয়ারেছ আলী

অনেকে বলে আমরা সামনে এগিয়ে যাই,
আমি বলি -আমিও এগিয়ে যাই-
তবে পিছন দিকে।
দুই অগ্রসরতার মধ্যে তফাৎ বিস্তর -
এ তফাৎ শুধু যোগ বিয়োগের।
যারা এগিয়ে যায় তাদের ভান্ডারে সব কিছু যোগ হতে হতে সম্পদের পাহাড় জমে;
আর আমার অগ্রসরতায় সবকিছু মাইনাস বা বিয়োগ হতে হতে শূন্যে এসে দাঁড়ায়;
পর্যায়ক্রমে তা হিমাঙ্কের নিচে মাইনাস এক ,দুই , তিন কিংবা দশ ডিগ্রিতে এসে থামে।
আমি জানি-- আমার এ পশ্চাৎ অগ্রসরতার পারদ একদিন হিমাঙ্কের নিচে নামতে নামতে হিম হয়ে দাঁড়িয়ে যাবে।
তখন হয়তো আমার জীবনের স্পন্দন ও উষ্ণতা থেমে যাবে।
ওরা উঁচু বিল্ডিং এ স্বর্গীয় সুখ ভোগ করবে এ পৃথিবীতে
আর আমি কঙ্কালসার মানুষগুলোর মিছিলে আর্তচিৎকারে বলে যাব আমার ব্যর্থ জীবনের অজানা গল্পগুলো।
আমার মর্ম বেদনার কাহিনী পৃথিবীর কোন প্রাণী না জানলেও
তা শুধু জানবে আমার সৃষ্টিকর্তা।
অতঃপর হয়তোবা অতৃপ্ত মন নিয়ে চলে যাব অজানা জগতের অন্ধকার দিগন্তে।

একটি স্বপ্নের অকাল মৃত্যু মোঃ ওয়ারেছ আলী ছোট্ট একটা স্বপ্ন ছিল আর ছিল আশা বুক জুড়ে বসত করতো অগাধ ভালোবাসা ।স্বপ্ন আমার...
10/11/2024

একটি স্বপ্নের অকাল মৃত্যু
মোঃ ওয়ারেছ আলী

ছোট্ট একটা স্বপ্ন ছিল আর ছিল আশা
বুক জুড়ে বসত করতো অগাধ ভালোবাসা ।

স্বপ্ন আমার ভেঙ্গে গেল বর্গী এল দেশে
হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজি সারা বাংলাদেশে ।

স্বপ্ন ছিল দুচোখ জুড়ে মনের মনিকোঠায়
মূহুর্তে সব হারিয়ে গেল নয়ন জলের ফোঁটায় ।

স্বপ্ন নাই স্বপ্ন নাই খুঁজি মনে মনে
সেই স্বপ্নে খুঁজতে গেলাম গহীন আমাজনে ।

সামনে দেখছি বাঘ ভাল্লুক পিছে অজগর
নদী থেকে ভেসে এলো ভয়ংকর হাঙ্গর ।

প্রথম সে গিলে নিল আমার মুখের ভাষা
সেই সাথে উড়ে গেল বেঁচে থাকার আশা।

ও চাঁদ তুমি বলো না(গীতিকবিতা)মোঃ ওয়ারেছ আলীও চাঁদ তুমি বলো ,বলো নাপ্রিয়ার সাথে হয় কি তোমার তুলনা?প্রিয়া থাকে মনের মা...
10/11/2024

ও চাঁদ তুমি বলো না
(গীতিকবিতা)
মোঃ ওয়ারেছ আলী

ও চাঁদ তুমি বলো ,বলো না
প্রিয়ার সাথে হয় কি তোমার তুলনা?
প্রিয়া থাকে মনের মাঝে
তুমি নীল আকাশে
রবির আলোয় তুমি হাসো
প্রিয়া তো মোর হাসে না।।ঐ

তোমারও কলঙ্ক আছে
আছে অনেক জ্বালা
প্রিয়ার সুখে কেন তুমি
অন্তর করো কালা
রবির আলোর পরশ ছাড়া
কেন তুমি জ্বলোনা।।ঐ

প্রিয়ার রূপের বাহার দেখে
লজ্জাতে মুখ ঢাকো
তার ছোঁয়ায় ধন্য হতে
ব্যাকুল হয়ে থাকো,
প্রিয়ার আদর যতন ছাড়া
ওইমুখ তোমার হাসেনা
প্রিয়ার সাথে হয় কি তোমার তুলনা? ঐ

Address

Kurigram
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যের ডাকঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category