21/07/2025
নাফিস বড়লোক হওয়ার পর পুরনো এলাকা আর যায় না। তার বাবা এখনো রিকশা চালায়, কিন্তু নাফিস চায় না কেউ জানুক।
একদিন নাফিস একটি বড় কনফারেন্সে যাচ্ছে, হঠাৎ রাস্তায় এক রিকশাওয়ালা তার পথ রোধ করে বলে,
“বাবা, তুই না চেনলি আমায়?”
নাফিস মুখ ফিরিয়ে নেয়।
কিছুক্ষণ পর খবর আসে—এক রিকশাওয়ালা ছেলেকে দেখে খুশিতে হার্ট অ্যাটাকে মারা গেছে।
📌 শিক্ষা: পেছনের মানুষগুলোকে ভুলে গেলে, সামনে যাওয়া কোন অর্থ বহন করে না।