Areeeeh boin

Areeeeh boin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Areeeeh boin, Rangpur.

12/03/2025

সবচেয়ে বড় 'লাভ ল্যাংগুয়েজ' হচ্ছে সম্ভবত 'দোয়া করা!'

তোমার সাথে আমার কথা হোক বা না হোক, আমি তোমার জন্য দোয়া করি। আমি চাই সব ভালো তোমার সাথে হোক, আমি চাই তুমি হাসি খুশি থাকো। আমি চাই আমাদের আবার দেখা হোক। আমার প্রতিটা দোয়ায় তুমি থাকো।

এর চেয়ে বড় লাভ ল্যাংগুয়েজ আর কি হতে পারে? ❤️

12/03/2025

বাসে বসে ফেসবুক স্ক্রল করছিলাম। হটাৎ পাশের সিটে বসা মহিলা বলে উঠলো, "আগের শাড়িটার দাম কত দেখি?'' 🙂

12/03/2025

আমার প্রেগ*ন্যা*ন্সির নয় মাস পূর্ণ হলো ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তাই আমাকে রোজা রাখতে নিষেধ করা হয়। তো আমার স্বামী সেহরি খেতে উঠে আমাকে ডেকে দেয় যাতে একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। উনার নামাজ পড়া শেষ হলে উনি সেহেরি খেতে যায় আর আমি নামাজ শেষ করে জায়নামাজেই বসে আছি। আম্মু আর উনি আমাকে অনেক বার করে ডাকলেন উনাদের সাথে সেহেরি খেতে কিন্তু আমার খুব অসুস্থ লাগার কারণে যাই নাই।

নামাজ পড়ে উঠে শুয়ে যাই তারপরে দেখি আমার হাজবেন্ড ফজরের নামাজ পড়ে উঠে আমার পায়ের পাতা, হাতের তালু ঘষতেছে তারপরে মাথায় হাত বুলিয়ে ডাক দিয়ে বলতেছে নামাজ পড়ে নিতে। আর উনি আমাকে ধরে নিয়ে অজু করিয়ে নামাজের জায়গায় বসি দিয়ে সোজা রান্না ঘরে চলে গেলেন। আমি নামাজ শেষ করে উঠে দেখি যে প্লেটে ভাত তরকারি নিয়ে বসে আছে। আর বলে যে দেখেতো মনে হচ্ছে খুব খিদে পেয়েছে তোমার এই কথা বলে ভাত মেখে আমার মুখে লোকমা তুলে দিচ্ছে আর বলতেছে তোমার কিছু হলে আমাকে বলতে কি সমস্যা হয়? উনার এই কথা শুনে আমি ডেবডেব করে উনার দিকে তাকিয়ে আছি। আর উনি বলতেছে তুমি না বললে ও আমিতো সব বুঝি। আমাদের ছোট্ট বাবুটার ও যে অনেক খিদে লাগছে। তুমি যে ওরে একটুও কেয়ার করো না ও আমার কাছে নালিশ করে।

আমি আর উনার দিকে তাকাতে পারছিলাম না চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়ে গিয়েছে আর ভাবতেছি একটা মানুষ কিভাবে পারে একজন স্ত্রীর এত করে যত্ন নিতে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার প্রতি উনার এই যত্ন নামক দায়িত্ব আমাকে প্রতিবার উনার প্রতি মুগ্ধ করতে বাধ্য করে। একজন অচেনা মানুষ হুট করেই আমার জীবনের শেষ অবলম্বন হয়ে যাবে সত্যিই ভাবি নাই। হয়তো আমার মোনাজাত চাওয়া শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন।

-- নাম প্রকাশে অনিচ্ছুক

12/03/2025

মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী।

12/03/2025

অন্যের দুর্বলতা নিয়ে কথা বলা মানে, নিজের দুর্বলতা প্রকাশ করা।

12/03/2025

যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে, তখন বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়া।

12/03/2025

ঈথারে মিলিয়ে যায়,বস্তুগত সূর্য ভাবগত প্রেম অথবা জীবন !

12/03/2025

আকাশী রঙের যে বেলুনটি
হারিয়ে ফেলেছি কুড়ি বছর আগে
অনেকদিন পর তার সন্ধান পাওয়া গেছে।

অতঃপর…
হাইড্রোজেন গ্যাস ভর্তি স্বপ্ন,
সুতা দিয়ে বেঁধে রাখার অপরাধে,
শাস্তি দেই বেলুন ওয়ালাকে।
একশ ঘা চাবুক। অনাদায়ে যাবজ্জীবন অশ্রু।

Books of Zunayed Evan

12/03/2025

জন্মের আজান আদায় হয় জানাযায়। যেন জন্মের ঋণ শোধ হলো মৃত্যুতে।

14/01/2025

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Areeeeh boin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share