18/07/2026
অভিনন্দন বার্তা!
রিদিসুদোম যদাবল ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রীমতি চম্পা চাকমা মহোদয় লংগদু কারবারি এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় রিদিসুদোম যদাবল ক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
আপনার এই অর্জন আপনার দীর্ঘদিনের নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের যথার্থ স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে লংগদু কারবারি এসোসিয়েশন আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করবে।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
কার্যনির্বাহী কমিটি
রিদিসুদোম যদাবল ক্লাব