25/07/2026
বেক্কুনি এক্কা আশীর্বাদ গুরি দিয়ো মো নানু যাদি মাদি গমে আদি পারে পারা❤️
দুই পায়েই পর পর দুইটি অপারেশন -
সম্প্রতি এক প্রবীণ নারী এক্স-রে রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসেন।
উনার প্রথমে বাম পায়ের হাড়ে Subtrochanteric Fracture দেখা দিলে আমরা দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করি।
পরবর্তীতে উনি যখন আবার জগিং করতে যান, তখন দুর্ভাগ্যবশত উনার ডান পায়েও বড় ধরনের আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। এরপর আমরা উনার ডান পায়েও অস্ত্রোপচার করি।
পর পর দুই পায়ে এত বড় সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পরও আজ উনি যখন অপারেশনের ফলোআপে আমাদের কাছে এলেন, উনাকে বেশ স্বস্তিতে দেখে খুব ভালো লাগলো। উনি আজকে আমার সাথে একটি সেলফি তুলেছেন, যা আপনাদের সাথে শেয়ার করলাম।
ফ্র্যাকচার বা হাড়ের অস্ত্রোপচার-পরবর্তী সাধারণ
কিছু পরামর্শ:
ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরা: যেকোনো ফ্র্যাকচারের পর পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ জগিং, দৌড়ানো বা ভারি কাজ শুরু করা উচিত নয়।
নিয়মিত ফলোআপ: হাড় সঠিকভাবে জোড়া লাগছে কি না তা জানতে সময়মতো এক্স-রে করানো এবং চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা প্রয়োজন।
পড়ে যাওয়া থেকে সতর্ক থাকা: বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ঘরে বা বাইরে হাঁটাচলার সময় সমতল ও নিরাপদ স্থান নির্বাচন করা জরুরি, যাতে নতুন করে আঘাত পাওয়ার ঝুঁকি না থাকে।
পুষ্টিকর খাবার গ্রহণ: হাড়ের পুনর্গঠন দ্রুত করতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন-ডি সমৃদ্ধ খাবার রাখা ভালো।
উনার দ্রুত সুস্থতার জন্য সকলে শুভকামনা জানাবেন।
✅আস্থা, নির্ভরতা ও বিশ্বাস রাখুন সবসময়।