01/07/2026
মাঝে মাঝে একলা বসে ভাবনার সুতো ছাড়তে ছাড়তে একটা নির্মম সত্য হুট করে চোখের সামনে এসে দাঁড়ায়। তখন মনে হয়, এই চেনা দুনিয়ায় আমরা আসলে কতটা অচেনা রয়ে গেলাম। জীবনের এতটা পথ পেরিয়ে এসে আজ বড় দেরিতে একটা তীব্র রিয়ালাইজেশন হয়—আমি আসলে কখনোই মানুষ চিনতে পারিনি, আর আমাকেও কোনোদিন কেউ মন থেকে চিনতে চেষ্টা করেনি।
কখনো বন্ধুত্বের হাত বাড়িয়ে, আবার কখনো ভালোবাসার মানুষ হিসেবে—যাদেরকেই আমরা জীবনের খুব কাছে টেনে নিই, দিনশেষে দেখা যায় সঠিক মানুষটা বেছে নিতে আমরা প্রতিবারই ভুল করেছি। বুক পকেটে একরাশ ভরসা নিয়ে যাদের জন্য জীবনের সেরা এফোর্টটুকু (Best effort) উজাড় করে দিয়েছি, তারা প্রতিবারই খুব নিখুঁতভাবে, অবহেলা আর উদাসীনতার রঙে বুঝিয়ে দিয়েছে—তাদের গল্পে আমাদের কোনো অস্তিত্বই নেই। আমরা তাদের আপন কেউ তো দূরের কথা, একটা ছোট্ট জায়গাও তাদের মনে তৈরি করতে পারিনি।
আফসোসটা অন্য কারও ওপর হয় না, আজ বড় বেশি আফসোস হয় নিজের ওপর। কেন নিজের আবেগ, যত্ন আর মূল্যবান সময়গুলো এমন কিছু ভুল এবং ইউজলেস (Useless) মানুষের পেছনে অপচয় করলাম, যারা কখনোই এর যোগ্য ছিল না! স্বার্থের এই গোলকধাঁধায় নিজের সেরাটা বিলিয়ে দিয়ে দিনশেষে আমাদের প্রাপ্তি শুধু এক বুক একাকীত্ব আর শূন্যতা।
তবুও, এই ভুল মানুষগুলোই আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়—সবার জন্য আবেগ উজাড় করতে নেই, কিছু যত্ন নিজের জন্যও তুলে রাখতে হয়।
#বাস্তবতা #মানুষ_চেনা_বড়_কঠিন #ভুল_মানুষ #আক্ষেপ