02/12/2025
#অপরাধ কি ছিল আমার
সময় একদিনে থেমে যায় না। তবুও কিছু মুহূর্ত বারবার ফিরে আসে, যা মনে করিয়ে দেয়—একসময় যা ছিল, তা আর কখনো হবে না।
জানো প্রিয়,
হঠাৎ একা হয়ে যাওয়াটা কতটা সংকীর্ণ, কতটা গুমোট হতে পারে—আমি আগে জানতাম না। চারপাশে হাজারো মানুষের ভিড়েও নিজের ভেতরে কেবল শুন্যতা। মনে হয়, আমি বোধ্যহীন এক প্রান্তরে দাঁড়িয়ে আছি, যেখানে কেবল প্রতিধ্বনিই ফিরে আসে। মাঝে মাঝে মনে হয়,আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। একসময় মনে হত,আমি আর বেশিদিন বাচতে পারব না! তবুও বেঁচে থাকা নামের বোঝাটা টেনে নিয়ে চলতে হয়।
দিনের পর দিন মানসিক ট্রমা নিয়ে ঘুরেছি। আজ নিজের কাছে হাজারো প্রশ্ন—কি দোষ আমার? কি ছিল আমার অপরাধ? আমি কি সত্যিই ভালোবাসার মতো মানুষ ছিলাম না? নাকি আমি তাকে ভালোবাসিনি?
অতঃপর একদিন নিজেকেই উত্তর দিলাম—আসলে ভালোবাসা সবকিছু নয়। ভালোবাসার চাইতেও বড় হলো সত্যিকারের প্রাপ্তি। যে ভালোবাসে, সে অবশ্যই চায় তার প্রিয়জনকে। অনেকে বলে মন যদি সত্যিই কিছু চায়, তবে পুরো পৃথিবী তাকে তা এনে দিতে সাহায্য করে। কিন্তু সে তো আমাকে চায়নি! সে তো আমাকে আর কখনো ভালোবাসে নি।
হঠাৎ কোনো এক বৃষ্টির রাতে বা অচেনা অন্ধকারে, মনে হয় আবার তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি: “কেন ভালোবাসলে না আমায়? কি অপরাধ ছিল আমার? আমি কি সত্যিই ভালোবাসার মতো মানুষ ছিলাম না? নাকি তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার ছিল না।
উত্তর আজও অজানা । শুধু হৃদয়ের গহীনে জমে ওঠে এক অমোচনীয় শূন্যতা ও বিষন্নতা ।
অবশেষে মনে মনে বলি, ভালো থাকুক পৃথিবীর সকল বিশ্বাসভাঙা মানুষগুলো। ভালো থাকুক যারা আঘাত নিয়ে বুক চেপে বসে আছে, অথচ কারো কাছে মুখ ফুটে কিছুই বলে না। ভালো থাকুক সেইসব হৃদয়, যারা টুকরো টুকরো হয়ে গেছে অথচ এখনো ভালোবাসার মতো পবিত্র অনুভূতিকে অক্ষুণ্ণ রেখেছে।অপরাধ কি ছিল আমার।।
#শব্দেরখেয়ালী
#ফেসবুকপোস্ট