11/12/2025
শিশু সাজিদকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলেন অসহায় বাবা
রাজশাহীর তানোর থানা কোয়েল হাট গ্রামে গভীর নলকূপের জন্য খুড়ে রাখা ৪০ ফুট গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ২৫ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দুইটা পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।
সাজিদের বাবা মোহাম্মদ রাকিব
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার দুপুরে ছেলে গভীর গর্তে পড়ে যাওয়ার খবর পেয়ে এক মুহূর্ত দেরি করেননি তিনি। রাতে নিজ গ্রামে এসে তিনি দেখেন ফায়ার সার্ভিসের সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছে তার শিশুপুত্রকে উদ্ধার করতে। প্রচণ্ড শীতের মধ্যেও কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে ছিল, দোয়া করছে, অপেক্ষা করছে। রাকিব শোকে পাথর হয়ে বসে আছেন বাড়ির পাশের খড়ের গাদার ওপর।
কাঁপা ঠোঁটে শুধু বলছিলেন—‘আমি কিছু বলতে পারি না। এখন আল্লাহর উপরই ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনি যা ভালো মনে করবেন, তাই করবেন।’
তথ্য ও ছবি : দুপুর বেলা ।