22/08/2026
গতকাল একজন রাইডার আমাকে কল দিয়ে বলল, “আপু, পার্সেল দিয়ে আসলাম।” কথা বলার সময় বুঝলাম, মানুষটা ভীষণ হাঁপাচ্ছে। জিজ্ঞেস করলাম, “এভাবে হাঁপাচ্ছেন কেন?” সে খুব স্বাভাবিকভাবেই বলল, “৪ তলায় গিয়ে পার্সেল দিয়ে আসছি।” 🙂
কথাটা শুনে কেন জানি খুব খারাপ লাগল।
রাইডারদের আমরা প্রায়ই শুধু “ডেলিভারি ম্যান” হিসেবেই দেখি। অথচ তারাও মানুষ—ক্লান্ত হয়, হাঁপায়, কষ্ট পায়।
আমাদের একটা পার্সেল নিতে ২ মিনিট নিচে নেমে আসা যদি সম্ভব হয়, তাহলে কেন সবসময় তাদেরই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে?আমরা অনেক সময় একটা পার্সেলকে শুধু একটা পার্সেল হিসেবেই দেখি। কিন্তু যে মানুষটা সেটা পৌঁছে দিতে রোদে-বৃষ্টিতে, সিঁড়ি ভেঙে ছুটে বেড়ায়—সেও তো একজন মানুষ।
কাজের জায়গা থেকে দায়িত্বটা তার, কিন্তু মানবিকতার জায়গা থেকে দায়িত্বটা আমাদেরও। ❤️
একটু সহানুভূতি—কারও দিনের অনেকটা কষ্ট কমিয়ে দিতে পারে।
- Sammi’s Hidden Strokes