Avi Mondol

Avi Mondol I love Bangladesh,I love poetry

04/08/2026



Avi MondolFriends

02/08/2026

আগে কত শুনাইছিলি গান

Friends Avi Mondol

02/08/2026

আগে কত শুনাইছিলি গান ও পাখিরে
আগে কত শুনাইছিলি গান!
তোর কণ্ঠেরই মধুর গানে
আনন্দের ঢল নামতো প্রাণে
তোর গানেরই জোয়ার টানে জাগতো
মন যমুনায় বান ও পাখিরে...

উড়ে উড়ে ঘুরে ঘুরে,
বনবীথি জঙ্গল জুড়ে
তোর গানেরই মধুর সুরে- মন করত আনচান
ও পাখিরে
আগে কত শুনাইছিলি গান।।

হঠাৎ একদিন দেখি তোরে,
কে নিয়ে যায় খাঁচায় ভরে!
শিকারীর খপ্পরে পড়ে হারাইলি পরান ওপাখিরে
আগে কত শুনাইছিলি গান।।
০১.৮.২০২৬

28/07/2026

টাটকা লেখা ও সুরে আটকা পড়ে ভাঙ্গা স্বরেই আটকে ফেললামঃ


শুধু তোমার কাছে বেড়ে গেছে আমার অনেক ঋণ!
কী দিয়ে হায় শোধ দিবো তা ভাবি রাত্রি-দিন!

ভাবনাগুলো পাখনা মেলে দূর আকাশে ভাসে,
মেঘের আড়ে মুখ লুকিয়ে আলোর সূর্য হাসে।
চিরচেনা মুখোশগুলো আজ হলো অচিন!
শুধু তোমার কাছে বেড়ে গেছে আমার অনেক ঋণ।

জানি কভু শোধ হবে না এই অধমের দেনা
এ তো শুধু তোমার আমার ভালোবাসায় কেনা
ক্ষমা করো হে রহমান, গাফুরুর রাহিম।
শুধু তোমার কাছে বেড়ে গেছে আমার অনেক ঋণ।
-অভী মণ্ডল।
২৮.৭.২০২৬



16/07/2026



@

07/06/2026

জীবন, মৃত্যু,ভয়!
জয় অজানার জয়।✋

07/06/2026

"জয় অজানার জয়"



#জীবন
#মৃত্যু
#ভয়
#জয়

31/05/2026

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Avi Mondol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category