20/07/2026
১৫.প্রশ্ন: অ্যান্টেনা কি?
উত্তর: পতঙ্গের মস্তকে খন্ডযুক্ত একজোড়া মস্তকীয় উপাঙ্গ থাকে যাকে অ্যান্টেনা বলে।
১৬.প্রশ্ন:Bristle tail কি?
উত্তর :Thysanura বর্গের পতঙ্গ যাদের পেটের শেষে দুটি বা তিনটি Bristle থাকে এবং যাদের ডানা থাকেনা তাদের লেজকে Bristle tail বলে।
১৭.প্রশ্ন:জনস্টন অঙ্গ কি?
উত্তর:insects-এর অ্যান্টেনার দ্বিতীয় খণ্ডকে অবস্থিত স্নায়ুকোষের সমষ্টি বা গুচ্ছকে জনস্টন অঙ্গ বলা হয়। এটি ফ্ল্যাজেলামের গতি নির্ণয় করে।
১৮.প্রশ্ন: কয়েকটি অ্যান্টেনার নাম লেখ?
উত্তর: ক্লাভেট অ্যান্টেনা, সিরেট অ্যান্টেনা,সিটাসিয়াস অ্যান্টেনা, প্লুমোজ অ্যান্টেনা,ল্যামেলেট অ্যান্টেনা ইত্যাদি।
১৯.প্রশ্ন: মশাদের অ্যান্টেনা কি প্রকৃতির?
উত্তর: পুরুষ মশার অ্যান্টেনা plumose এবং স্ত্রী মশার অ্যান্টেনা pilose ধরনের।
২০.প্রশ্ন: বক্ষ কি?
উত্তর: পতঙ্গের দেহের সুস্পষ্ট পার্থক্য নির্ধারণকারি মধ্যবর্তী অংশ যা মস্তক ও উদরের মাঝে অবস্থিত তিনটি খন্দকের সমন্বয়ে গঠিত।
২১.প্রশ্ন:টারগাম কি?
উত্তর: পতঙ্গের পৃষ্টীয় কঙ্কাল পাতকে টারগাম বলে।
২২.প্রশ্ন:এন্ডোথোরাক্স কি?
উত্তর: পতঙ্গের বক্ষের অভ্যন্তরে বহিঃকঙ্কাল গঠনকারী উপাদান যা ক্ষুদ্র ও আবদ্ধ বক্ষীয় অন্তঃকালকে এন্ডোথোরাক্স বলে।
২৩.প্রশ্ন:স্টারনাম কি?
উত্তর: পতঙ্গের অঙ্কীয় কঙ্কাল পাতকে স্টারনাম বালে।
২৪.প্রশ্ন: পতঙ্গের পা কয়টি খণ্ডকে বিভক্ত?
উত্তর: ৬টি।যথা-কক্সা, ট্রোক্যান্টার, ফিমার, টিবিয়া,টারসাস,প্রি-টারসাস।
২৫.প্রশ্ন:কক্সা (coxa)কি ?
উত্তর: পতঙ্গের পদের দেহ প্রান্তীয় বা প্রথম খন্ডককে কক্সা বলে।
২৬.প্রশ্ন: পতঙ্গের কয়েকটি পায়ের নাম লেখ?
উত্তর: Ambulatorial পা, Raptorial পা,Natatorial পা,Cursorial পা ইত্যাদি।
২৭. প্রশ্ন:পতঙ্গের পায়ে কয় ধরনের বেশি পাওয়া যায় ও কি কি?
উত্তর: দুই ধরনের। যথা - i)এক্সট্রেনসিক পেশি। ii) ইনট্রেনসিক পেশি।
২৯.প্রশ্ন: Proleg কি?
উত্তর:বিছা পোকার উদরীয় খান্ডের উপরে উপস্থিত খর্বাকৃতির অসন্ধিযুক্ত উপাঙ্গকে Proleg বলে।
৩০.প্রশ্ন:ভিসেরাল খন্ডাংশ কি?
উত্তর: Pterygote পতঙ্গের উদরীয় খন্ডককে সাধারণভাবে প্রাক-জনন খন্ডাংশ বা ভিসেরাল খন্ডাংশ বলে।