19/07/2026
Admin Special post:
টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলবে বিশ্বকাপ শুরুর আগে এটা যেকোনো আর্জেটাইন ফ্যানের কাছেও ছিল কল্পনাতীত। মেসির বয়স, ডি মারিয়ার অবসর,গত বিশ্বকাপ মাতানো আলভারেজ, এঞ্জো, ম্যাক আলিস্টারদের মতো তরুণ তারকাদের ফর্মের অবনতি, ডি পল,ওটামেন্দি, রোমেরোদের গড়পড়তা মানের খেলা আর সবচেয়ে চিন্তায় ফেলেছিল গোলকিপার এমি মার্টিনেজ টাচে না থাকা। সবমিলে আর্জেন্টিনা ভালো খেলবে এইটুক প্রত্যাশা ছিলো ঠিকই কিন্তু ফাইনাল খেলবে এরকম বাজি ধরার মতো সাহস অন্তত আমার ব্যক্তিগতভাবে ছিলো না। তবে কথায় আছে Fortune favour the brave! ২০২২ বিশ্বকাপের মতো এবারেও ফাইনালে উঠে গেলো দলটা। পুরো দলের হার না মানা মানসিকতা আর মেসির প্রতি নিবেদন এই সাফল্যের সবচেয়ে বড় কারণ। পুরো দল খেলে মেসির জন্যে, আর মেসি খেলে দলের জন্যে! So, পুরো দল মূলত আর্জেন্টিনার জন্যেই খেলে। বলাই বাহুল্য এটা মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ। মেসির হাতে বিশ্বকাপ দেখার যে আকাঙ্ক্ষা সেটাতো আরো আগেই পূরন হয়েছে । তাই বলে কি আরেকটা বিশ্বকাপ দেখতে চাওয়া অপরাধের ! মোটেই না। আর্জেন্টিনা ফ্যান হিসেবে সবচেয়ে ভালো সময় পার করা এই জেনারেশন যে শুরুর সময়ে শুধুই কান্নাই করে গিয়েছে এই দিকটা হয়তো রাইভাল ফ্যানরা কখনো বুঝবে না। যাক সেদিকে না যাই। আর্জেন্টিনা জিতুক বা হারুক আকাশী নীলের প্রতি যে ভালোবাসা তা কখনো কমবেনা।
প্রিয় দলের প্রতি শুভকামনা রইলো।
🇦🇷🇦🇷🇦🇷🇦🇷