09/04/2026
কাউকে অনেক ভেঙ্গে চূড়ে কষ্ট দেওয়ার পর, একটা ব্যাপার খেয়াল করছেন ?
যে মানুষ আপনাকে রেসপেক্ট করতো আজ আপনি তার কাছে একটা মিথ্যার ছায়া । যে মানুষটা আপনার জন্য দিনরাত দোয়া করতো সে মানুষটা খেতে বসলেও আপনার কথা ভাবলে , কষ্টের কারনে চোখের পানিতে তার খাবার ভেসে যায় । সে নামায পড়তে বসলে ও কান্নায় ভেঙ্গে পড়ে । কেবল তার রূহ থেকে আপনার জন্য বদদোয়া চলে আসে, সে না চাইতেও ।
একটা সময় সে মানুষটা আপনাকে দেখার জন্য কেবল কোন না কোন বাহনা করতো, আজ সে কেবল আপনার চেহারাটা ভুলতে বিভিন্ন কিছুর সাহায্য নেয় ।
আসলে আপনি তাকে শুধু কষ্টই দেন নি বরং আপনি তাকে এতটাই মিসট্রিট করেছেন আপনার সমস্ত কার্যকলাপ তাকে বাধ্য করিয়েছে , তার মনে আপনার প্রতি ঘৃনার কালশীটে দাগ পড়াতে ।
আসলে সে এমন কাউকে হারায় নি যার ভালোবাসা নিঁখাদ ও লয়্যাল ছিল , বরং আপনি এমন কাউকে হারিয়ে ফেলেছেন যার ভালোবাসা ও মমতা আপনার জন্য শর্তহীন ছিলো।তাই আয়নায় যখন আপনার প্রতিবিম্ব দেখবেন , দেখতে পাবেন আপনার মাঝে একজন ভয়ংকর পশু বাস করে , কারন আপনার বাস্তবতা ও জৈবিক ক্ষুধা আপনাকে ভালোবাসতো এমন কাউকেও আপনি ছাড় দেয়নি। কারন আপনি মমতা ও ভালোবাসা বুঝতে পারেন নি ।