07/04/2023
সাবধান! সাবধান! সাবধান!
কিয়ামত,১৫ রমযানের বিকট শব্দ প্রসঙ্গে বক্তব্য মিথ্যা, এসবই কেবল ভাইরালের ধান্দা..........................✍️
▶️ আজব দেশের আজব কিছু বক্তা, কিছু ইউটিউব বক্তা, সারাক্ষণই থাকে ভাইরালের ধান্দায়। এদের সাথে দু'একজন সিনিয়র বিজ্ঞ আলেমও আছেন। তাদের আলোচনা কেবল ক্বিয়ামত,দাজ্জাল ও ইমাম মাহদী। এদের ভাবসাব দেখে আর ওয়াজ বা লেকচার শুনলে মনে হয়, এসব আজব বক্তাদের কাছে জিবরাইল(আ) প্রতিনিয়ত আসে! মনে হয় দু'এক মাসের মধ্যেই কিয়ামত হয়ে যাবে! অথচ বক্তা সাহেব কিন্তু অগ্রীম এক বছর পরের ওয়াজের ডেট চড়া মুল্যে নিয়ে রেখেছেন। তার মানে, বক্তা নিজেও জানেন,এগুলো শুধুই চমক!
▶️ এবার আসুন কিয়ামত প্রসঙ্গেঃ..............✍️
কুরআনে আল্লাহ বলেছেন,কিয়ামত কখন হবে সেই জ্ঞান কেবল আল্লাহ জানেন। কিয়ামত প্রসঙ্গে নির্ধারিত দিন তারিখ স্বয়ং রাসুলুল্লাহ (সাঃ)ও জানেননা, হাদীসে জিবরাইল তার প্রমান। এরপর রাসুলুল্লাহ সাঃ শুধু আলামত বলেছেন,যা সারে ১৪০০ বছর যাবত প্রকাশিত হচ্ছে,আরো হবে। কিন্তু কিছু ভাইরাল মৌলভীরা এমন ভাবে বর্ননা করছেন,মনে হচ্ছে দু'এক মাসের মধ্যে কিয়ামত হয়ে যাবে ! এ জাতীয় ভাইরাল মৌলভী,তথা মুর্খেরা দ্বীন সম্পর্কে ফতোয়া দিবে এটাও কিয়ামতের আলামত!
সুতরাং কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহ জানেন। এই দিন কিয়ামত হবে, সেই দিন হবে, এগুলো ভাইরাল হওয়ার ধান্দা। এদের মিথ্যা তথ্য থেকে সাবধান!
▶️১৫-ই রমযান প্রসঙ্গেঃ...............................✍️
১৫-ই রমযানে বিকট আওয়াজ হবে, ৭০ হাজার লোক মারা যাবে,৭০ হাজার বধির হবে, ৭০ হাজার অন্ধ হবে মর্মে যে কথা ফেসবুকে ঘুরছে,এটি হাদীসের নামে জালিয়াতি, হাদীসের নামে শতাব্দীর শ্রেষ্ঠতম মিথ্যাচার। এ প্রসঙ্গে যে হাদীসের তথ্য পাওয়া যায়, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি বক্তার ভাইরাল হওয়ার ধান্দা। বক্তাকে ভাইরালের রোগে পেয়েছে।
▶️বিকট শব্দ প্রসঙ্গেঃ......................✍️
কিয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হওয়ার পর সর্বশেষ এক চোখ কানা দাজ্জালের আবির্ভাব ঘটবে,ইমাম মাহদীর আগমন ঘটবে, হযরত ঈসা(আ) এই পৃথিবীতে শেষ নবীর উম্মত হিসেবে আসবেন। এসব কিছুর পর আল্লাহর নির্দেশে নিয়মতান্ত্রিক ভাবে চুড়ান্ত কিয়ামত সংঘটিত হবে। চুড়ান্ত কিয়ামত সংঘটিত হওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ-----
১. নাফখাতুস সা'ক্ব তথা বিকট শব্দ।
২. নাফখাতুল ফাযা' তথা প্রচন্ড ঝাকুনী।
৩. নাফখাতুল ক্বিয়ামু লিরাব্বিল আ