06/08/2025
হ্যাঁ আমি আজও বুঝিনি
এতগুলো সময় কেনো ছিলে,
আর এই ভেবে অবাক লাগে
ঠিক কেন তুমি এসেছিলে।
যাইহোক সব কথা ফেলো
এখন কেমন আছো বলো?
অন্যকারো বাহুডোরে
নিশ্চই সব যাচ্ছে ভালো।
কান্না কান্না চোখ নিয়ে
এখনো কি মিথ্যে বলো?
কাঁপা স্বরে তাকে ও কি
মিথ্যে ভালোবাসি বলো?