22/06/2026
অস্ট্রিয়ার সাথে মেসির দ্বিতীয় গোলটা পিউর প্রিসিশন; মানে দুইটা ডিফেন্ডার সামনে তাও ফাইনাল কিকে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে, আরেক ডিফেন্ডারের পাশ দিয়ে গোলটা সক্ষম হয়েছেন!
এই বিশ্বকাপে আর্জেন্টিনার পাঁচ গোল, মাফিয়া মেসিরও পাঁচ গোল; পেনাল্টিটা মিস না করলে আজকেও হ্যাটট্রিক হতো! তপবে ব্যক্তিগতভাবে আমি চাচ্ছিলাম, আজকেই মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হোল, সর্বোচ্চ এসিস্টের মালিক হোক! এসিস্ট তো মেসি করেই ফেলেছিলেন, আলভারেজ এমন একখানা গোল মিস করলেন মেসি বানায়ে দেওয়ার পরেও, আলভারেজ থেকে এটা এক্সপেক্টেড না। তবে আলভারেজ মিস করলে কি? মেসি ঠিকই বলটা রিসিভ করলেন সুন্দর করে, আর গোলের চেষ্টা করলেন, যদিপ প্রথমবার এত ডিফেন্ডারের ভিড়ে ওই প্রিসিশনটা পাননি, কিন্তু দ্বিতীয় এটেম্পটে একদম পিনপয়েন্ট একুরেসি!
বিশ্বকাপে অলরেডি মেসি ১৮টা গোল দিয়েছেন; এসিস্ট আছে ৮টা। জর্ডান ম্যাচে ৯ নম্বর এসিস্ট হোক; মেসি বাদে আর্জেন্টাইন কেউ একজন গোল করুক, এটাই চাইব!