Writer Bappy

Writer Bappy Writer Bappy পেজ এ আপনাকে স্বাগতম। পছন্দের ক্যাপশন পেতে পেজটা follow করে দিবেন। ধন্যবাদ।
(1)

30/05/2026

প্রতিটা মানুষই বহুরূপী
আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে❤️‍🩹🥀😅

26/05/2026

ভাগ্যক্রমে জন্ম একবার, তবে কেন মৃত্যু বহুবার!!

24/05/2026

শব্দের ভিড়ে যতটা নয়, নিঃশব্দতার মধ্যে মানুষ নিজেকে বেশি চিনে ফেলে
👤🌸✨

এখানে তোমার কোনো দোষ নেই...!দুনিয়াটাই এমন, খেলনা হাতে পেলে কেউ খেলার সুযোগ হাতছাড়া করে না।আর যিনি খেলনা, তিনি নির্বাক......
16/04/2026

এখানে তোমার কোনো দোষ নেই...!

দুনিয়াটাই এমন, খেলনা হাতে পেলে কেউ খেলার সুযোগ হাতছাড়া করে না।
আর যিনি খেলনা, তিনি নির্বাক... তাঁর কোনো অভিযোগ নেই। কারণ তিনি অনেক আগে থেকেই জানেন যে, তাঁর সাথে খেলা হবেই।
এভাবেই দিনের পর দিন খেলনাটা মাটিতে পড়ে থাকবে। সবাই খেলবে আর ফেলে দেবে। এক সময় যখন খেলনার মেয়াদ ফুরিয়ে যাবে, তখন তাকে আর কেউ ব্যবহার করবে না।
মাটির সাথে মিশে যাবে সে...
দুনিয়া থেকে তাঁর অস্তিত্ব বিলীন হবে।
কিন্তু যারা খেলল, তারা ঠিকই নতুন খেলনা কিনে নেবে।
আসলে আমরা তো একেকটা 'প্রয়োজন'। যতক্ষণ প্রয়োজন থাকে, ততক্ষণ আমাদের দাম থাকে; প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা কেবলই একমুঠো আবর্জনা। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—যে খেলনাটা ভাঙল, সে জানে তাকে মেরামতের কোনো কারিগর এই পৃথিবীতে নেই। সে নীরবে ধ্বংস হয়, অথচ তাকে নিয়ে যারা মেতে ছিল, তাদের হাসিতে একটুও টান পড়ে না। তারা কেবল ধুলো ঝেড়ে নতুন মলাটে নতুন কোনো গল্প খুঁজতে শুরু করে।
স্মৃতিগুলো কেবল আমাদের কাছেই সম্পদ, অন্যদের কাছে ওটা স্রেফ একটা পুরোনো অধ্যায়। তাই আজ অভিযোগ নেই, অভিমানও নেই; আছে শুধু এক পৃথিবী শূন্যতা।

এটাই দুনিয়ার নিয়ম। 😊
তাই খেলনার কোনো অভিযোগ নেই। 🌸


"অপরাজিতা" - Ovijog nei 🌸মানুষ কতটা নিঃসঙ্গ হলে নির্জনতায় কারো অবয়ব দেখতে পায়, তা কি কেউ জানে? আসলে যখন কারো অস্তিত্ব র...
01/04/2026

"অপরাজিতা" - Ovijog nei 🌸

মানুষ কতটা নিঃসঙ্গ হলে নির্জনতায় কারো অবয়ব দেখতে পায়, তা কি কেউ জানে?

আসলে যখন কারো অস্তিত্ব রক্তের প্রতিটি কণিকায় মিশে যায়, যখন চিন্তার আকাশ জুড়ে কেবল একজনেরই বিচরণ থাকে, ঠিক তখনই চোখের সামনে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। এটা কেবল কল্পনা নয়, এটা এক চরম "Psychological ডিপ্রেশন" 😊 এবং কারো প্রতি তীব্র আসক্তির চূড়ান্ত পর্যায়। যখন বাস্তবতার চেয়ে স্মৃতির ভার বেশি হয়ে যায়, তখনই মানুষ ছায়ার মাঝেও প্রিয়জনকে খুঁজে বেড়ায়।

হয়তো বেঁচে থাকতে এই অব্যক্ত যন্ত্রণাগুলো বোঝানোর ক্ষমতা আমার নেই। আমি কতোটা বিষাদগ্রস্ত হলে তোমার ছায়া দেখি, কতোটা হতাশায় ডুবে থাকলে তোমার কণ্ঠস্বর শুনি—সেসবের হিসাব আজ তোলা থাক। হয়তো যেদিন আমি এই পৃথিবী থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাব, সেদিন আমার আত্মার আর্তনাদ তোমার কানে পৌঁছাবে।

বেঁচে থাকতে নির্লজ্জের মতো ভালোবেসেও তোমার মনমতো হতে পারলাম না। আজ তোমায় ছাড়া প্রতিটি মুহূর্ত কেবল পাগলামি। নিজেকে শেষ করে দিচ্ছি তিল তিল করে। তোমায় না দেখলে ছটফটানি বাড়ে, চারপাশটা অন্ধকার লাগে। আমি সত্যিই বোধহয় উন্মাদ হয়ে যাচ্ছি। খুব শীঘ্রই হয়তো সব মায়ার ঊর্ধ্বে চলে যাব।

তবুও আশ্চর্যের বিষয় কী জানো?

এত অবহেলা আর হাহাকারের পরেও তোমার প্রতি আমার কোনো "অভিযোগ" নেই। আমি তোমায় ভালোবাসি—বিনা শর্তে, বিনা অভিযোগে।

Ovijog nei 🌸

01/04/2026

_যে ধৈর্য ধরতে জানে, সে পুরো পৃথিবীর জয় করার ক্ষমতা রাখে। কারণ অস্থিরতা শুধু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর ধৈর্য সঠিক...
29/03/2026

_যে ধৈর্য ধরতে জানে, সে পুরো পৃথিবীর জয় করার ক্ষমতা রাখে। কারণ অস্থিরতা শুধু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর ধৈর্য সঠিক পথের সন্ধান দেয়।

Writer Bappy says that -

"অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় তত কাছে আসে। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করার শক্তিটুকু নিজের ভেতরে জমিয়ে রাখুন।"

কি ঠিক বললাম তো - Abir Vai 🌸?

"সব গল্প বইয়ের পাতায় থাকে না, কিছু গল্প মানুষের চোখের চাহনিতেও লুকিয়ে থাকে। বাস্তবতা সহজ নয়, কিন্তু সেই কঠিন বাস্তবতাকে ...
29/03/2026

"সব গল্প বইয়ের পাতায় থাকে না, কিছু গল্প মানুষের চোখের চাহনিতেও লুকিয়ে থাকে। বাস্তবতা সহজ নয়, কিন্তু সেই কঠিন বাস্তবতাকে জয় করে নিজের মতো চলাই হলো আসল সৌন্দর্য। যারা নীরবতা বোঝে, তারা হয়তো এই মানুষটার গভীরতাও বুঝবে।"
তাই না .. !!

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Writer Bappy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category