03/09/2026
মাঝে মধ্যে এই ডিজিটাল দুনিয়াকে সামান্য বিদায় দিয়ে ফিরে যেতে ইচ্ছে করে সেই ১৯ শতকে।
তখনকার মতো এখন আর চিঠির প্রচলন নেই। তবুও প্রিয় মানুষের জন্য একটা চিঠি অনেক কিছু। কিছু অনুভূতি মুখে বলা যায় না, মেসেজেও ঠিক ধরা পড়ে না। অথচ একটা কাগজে কয়েকটা শব্দ লিখে, খামে ভরে প্রিয় মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার মধ্যে অন্যরকম একটা মায়া আছে।
সেই ১৯ শতকের অনুভূতিটুকু ছুঁয়ে দেখার ইচ্ছে থেকেই খুঁজে পেলাম বেতালপঞ্চবিংশতি চিঠি ঘর । উনাদের থ্রু আমিও প্রিয়জনকে একটা চিঠি লিখে পাঠিয়েছি।
চিঠিটা কাস্টমাইজড খামে করে, নিজের মনের মতো শব্দ দিয়ে লিখে পাঠানোর পুরো ব্যাপারটাই আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে, চিঠিটা সত্যিই যত্ন আর দায়িত্বের সাথে প্রিয় মানুষের কাছে পৌঁছে গেছে।
এটা কোনো পেইড প্রোমোশন না। নিজের ভালো লাগা থেকেই শেয়ার করলাম। হয়তো আপনাদের কারও মনেও কোনো এক প্রিয় মানুষের কাছে একটা চিঠি পাঠানোর ইচ্ছে আছে। ❤️