Ad- Poetry and music

Ad- Poetry and music জীবন কৌতুহলময়। জীবনে কিছু পাওয়ার তৃষ্ণা আরো কৌতুহলময়। আমি সে তিয়াস মিটানোর লক্ষে নিজের সাথে যুদ্ধ করছি অবিরত। সে তৃষ্ণা কি মিটবে!

09/10/2026

আমার মনে যারে চায়,,

08/10/2026

রূপ-ছবি
লেখক:আদনান মীর।

যে ব্যথা প্রকাশে পৃথিবী হাসে,
সে ব্যথার রূপ-ই কবিতা।
অনন্ত এক তৃষ্ণার রূপ- ছবি,
যে কথা ফুরালে হৃদয়- ত্রাসে,
ভেসে ওঠে তার ছবিটা।
আতিশয্যায় উদাস কেনো হে কবি!
যন্ত্রণার এ বিষাদ সাগরে ডুব দিয়ে সবে উঠলে এই,
তাও বুঝি কোনো স্বাদ মিটে নাই,দুঃখ জোয়ারে ভাসলেই সেই!
যখন তোমার অশ্রগুলো হাসি হয়ে ঝড়ে ধরনীর পরে,
তখন দূরের নভোদ্বীপবাসী চেয়ে রয় বিস্ময়ে।
অন্ধের মতো এক দৃষ্টিতে প্রতিপাদ্য না পেয়ে।
তখন ভোরের নতুন আলোয় কবিতার রূপ দেখি।
সে-রূপের ছবি আঁকতে গিয়ে উদাস কেনো হে কবি?
প্রতিপাদ্যের বিষয়ে কিছু তো লিখছো, তা যেন দেখি!

03/10/2026

প্রথম স্টেজ পারফরম্যান্স। যদিও ভালো হয় নি তাও স্মরনীয় হয়ে থাক স্মৃতির এ্যালবামে।

30/09/2026

বাউলা বাতাস

24/09/2026

এদিনে,

লেখক: আদনান মীর।

এদিনে কোনো কালজয়ী মানবসত্তার জন্ম হয়নি।
এ দিনটি বড় ঠুনকো, একঘেয়ে, স্পর্শকাতরতাহীন।
আজ এ দিনের কোনো মাহাত্ম্যই চোখে পড়ছে না।
এ দিন পঞ্জিকাতেই বা ছিল কেনো?
নীরস এ দিনের শুরুতে মনের হতাশাগুলোও নিরাশ।
হতাশায় চেপে বহুদুর উড়ে চলছে ভাবের প্রয়াস।
আধারের পর আলোর ছিটেফোঁটায় ও আধারের আভাস।
পিপাসার তরে মনের জোছনা আমাবস্যায় কাঁদে।
পূর্নিমার ওই স্বরূপ দম্ভ দেখা নাহি গেলো চাঁদে।
তাই মনের ঐ বায়নাগুলোয় চাঁদ পড়েছে ফাঁদে।
হয়ত তারার স্বপ্নে আমায় হাত বাড়িয়ে ডাকবে সে।
মুখের কথা মুখেই কবে মনের ছবি আঁকবে যে।
তারাও হয়তো আমার গল্প তারায় ছড়িয়ে দেবে।
তাহলে হয়ত এ দিনের কায়া পরিপূর্ণতা পাবে।

23/09/2026

তারপর!
লেখক: আদনান মীর

তারপর এক ভীষণ জ্বরে আমার মৃত্যু হলো।
জ্বরের তীব্রতা ছিল আটানব্বই দশমিক ছয় মাত্রা।
এ জ্বরে আমার শরীরের কোনো অংশই উষ্ণ ছিল না।
বড় স্বাভাবিক ছিল এ জ্বর!
এ জ্বরে আমার নিতম্ব অবশ ছিল কিছুক্ষণ।
হৃদপিন্ড তার স্পন্দন দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল।
উদরে কি যেন নাড়া দিচ্ছিল সারাক্ষণ।
তারপর এলো অদ্ভুত এক ক্লান্তি।
শরীরের যত যন্ত্রণা আছে সব দুমরে মুচরে নিয়ে গেলো মোরে,
কল্পনার ওই বাতিঘরে, যেথা প্রেমকামনার সন্ধানে
আমি গিয়েছিনু তব কাছে।
হাত বাড়ালেই পাব! তা কি এখনো আমার আছে?
পিপাসায় আমি পথ হারিয়েছি তৃষ্ণা মেটাবো না পথ চিনিবো।
মনের এ দোদুল্যতায় আমার অকাল মৃত্যু হলো।

18/09/2026

17/09/2026

অসুখ

লেখক: আদনান মীর।

আমার এ অসুখ সারছেনা কেনো?
অদ্ভুত কিছু বিনয়ী দিনতা ঘিরে আছে সারাক্ষণ।
অকালে প্রাণের হরণ হবে যেনো!
দৃষ্টি সোপানে আবছা আলোয় তাই দেখি প্রতিক্ষণ।

মনের অসুখ সেরেছে কি কভু কারো?
যতই ব্যাথার লোহিত রূধির জমুক।
স্বপ্নের মতো গুণিন আসিবে যেনো,
তাতে কি? ব্যাথার একটুখানি তো কমুক।

এই দুরাশার হতাশায় মন আরো বেশি অসুখী।
তাই শ্রাবণের চারূতাও আজ বড় ম্রিয়মাণ লাগে।
অজস্র সুখ আমার এ জীবনে দৈবাৎ দেখা দিবে।
মনের অসুখে এসব ভাবার বিস্তর সাধ জাগে।

15/09/2026

যাতনা

লেখক: আদনান মীর

এ যাতনা কি কভু মেটে?
কভু তা পায়ের পাতা কভু বুক বরাবর ওঠে।
এ যাতনা নাহি মেটে।
আমার অন্ধ আঁখিতে কে যেন আলো নিয়ে এসেছিলো।
চক্ষু মেলিয়া তাকাতেই সে উধাও হইয়া গেলো।
তার কাছে এই প্রভা বিকিরণ শুধু কি খেলাই ছিল?
তারপর কত যুগ পার হয়ে শতাব্দী গেলো কেটে।
আমার সরসী হিন্দোল রূপ যাতনা! তা নাহি মেটে।
যদিও প্রেমের আবর্তনে সুখের মিলন ঘটে।
তবুও বিয়োগ মালিন্য সেই একই রাস্তায় হাটে।
চোখের পরে চোখ মিললেও চাহনির ব্যত্যয়।
হাত বাড়ালেই হাত মিলে শুধু বিশেষনে অব্যয়।
তবু সে শেষের পৃষ্ঠাগুলোয় শান্তির বাণী খুজি।
তাহার আলোর অন্ধকারে অন্ধের কারসাজি।

12/09/2026

হয়তো তোমারি জন্য।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad- Poetry and music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category