Error gaming

Error gaming ধনী হওয়ার মূল ঔষধ হচ্ছে পরিশ্রম।

-রাব?

পেজটি মূলত আপনাকে আনন্দ দেওয়ার উদ্দেশে তৈরি । এর সাথে আর পাবেন নতুন ও আজব সব খবর , ইন্টারনেট টিপস , শরীর সুস্থ রাখার উপায় , খেলার খবর , এবং আরও অনেক কিছু । আপনার লাইক বিফলে যাবে না । পেজ সম্পর্কে কোনও অভিযোগ ও মন্তব্য থাকলে আমাদের message করুন । পেজ অ্যাড্রেস www.facebook.com/anondo.moja

07/08/2020

বাইক এক্সিডেন্ট করে এক ব্যক্তির মাথায় আঘাত লেগেছে। তিনদিন পর জ্ঞান ফিরলে দেখা গেল তার স্মৃতিশক্তি চলে গেছে। ডাক্তার দেখেশুনে পরীক্ষা করে বললেন, আগের জীবনের কিছুই আর ইনি কখনো মনে করতে পারবেন না, শুধু...!

আত্মীয় স্বজনরা একটু যেন আশার আলো পেলেন। আগ্রহী হয়ে জানতে চাইলেন, 'শুধু কি, ডাক্তার সাহেব?

ডাক্তার সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, 'আগের জীবনের মাত্র একটা কথা সে মনে করতে পারবে। সেটা সে সবচাইতে বেশিবার শুনেছে, বলেছে বা ব্যবহার করেছে তার পুরো লাইফে। মনে রাখবেন, মাত্র একটা কথা। সেটা হতে পারে একটা মাত্র শব্দ, অথবা কোনো বাক্য।

রোগী তখন ঘুমাচ্ছিলো।

ফ্যামিলির সবাই একসাথে আলোচনায় বসলো।

মা বললো, 'আমার ছেলে তার জীবনে সবচেয়ে বেশিবার আমাকে মা বলে ডাক দিয়েছে। ও অবশ্যই এই মা ডাকটাই বলবে।'

অধিকাংশ জন ই সমর্থন করলো। বললো, হ্যা। মা ডাকের ওপরে তো কিছু নাই। মা তো মা ই।

বউ মুখ বাকিয়ে বললো, 'আমার সেটা মনে হয়না। আমি ওকে গত বারো বছরে লক্ষ কোটিবার ভালোবাসি বলেছি। ভালোবাসার অঙ্গীকার করেছি। ও অবশ্যই আমার থেকে শোনা এই ভালোবাসি বা আই লাভ ইউ কথাটা বলবে। আমি শিওর।'

পাশ থেকে একজন বললো, 'মানুষ তার জীবনে নিজের নামটাই বেশি শোনে, বলে, লেখে৷ এমনকি মানুষের কাছে সবথেকে সুন্দর শব্দটা হলো তার নিজের নাম। সে খুব সম্ভবত তার নামটাই মনে রাখবে।'

অফিসের বস বললো, 'ও সেলসে ছিলো। প্রতিদিন হাজারবার ক্লায়েন্টদেরকে থ্যাংকস বলত। ও এটাও মনে রাখতে পারে কিন্তু।'

বাবার মনে ক্ষীণ আশা ছেলে তার নাম মনে রাখবে। মানুষের পরিচয়ই তো বাবার নামে। সবকিছু ভুললেও বাবার নাম কি কেউ ভুলতে পারে?

একমাত্র মেয়ে বললো, 'আমিও বাবাকে জীবনে কমবার 'আব্বু' বলে ডাকিনি। আব্বু ডাকটাও তো শুনেছে অনেকবার। এটা মনে রাখলে আমি খুব খুশি হবো।'

ডাক্তার সবার আলোচনা শুনে বললো, 'আসুন, রোগীর ঘুম ভেঙেছে। আমরা উনাকেই জিজ্ঞেস করি।'

ডাক্তার রোগীর কানের কাছে মুখ নিয়ে বললো, 'আপনার কি কিছু মনে পড়ছে?'

রোগী না সূচক মাথা নাড়লো।

ডাক্তার আবার বললো, 'একটু ভেবে দেখুন। মাত্র একটা কথা। যেটা আপনি আপনার জীবনে সবচাইতে বেশিবার বলেছেন বা শুনেছেন। মনে পড়ে কি সেই কথাটি?'

রোগী এবার বেশ কিছুক্ষণ পর হ্যা সূচক মাথা নাড়ল।

ঘরে উপস্থিত সবার মুখ থেকে একটা আনন্দসূচক আওয়াজ বেরোলো।

ডাক্তার বললো, 'আপনি কি বলতে পারেন কি সেই কথাটি? যেটা আপনার স্মৃতিশক্তি হারানোর পরও মনে আছে। যে শব্দ বা বাক্যটা আপনি আগের জীবনে সবচেয়ে বেশিবার শুনেছেন অথবা বলেছেন। আমাদেরকে বলুন তো কি সেটা।'

রোগীর ঠোট নড়ে উঠলো।

সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে আছে। কার কথা বলবে, মা৷ বাবা। ভালোবাসি। নাকি অন্যকিছু।

মায়ের মুখে মাতৃত্বের অহংকার। বউ চায় তার ভালোবাসার স্বীকৃতি। বাবা অপেক্ষায় আছে নিজের সম্মানের।

প্রত্যেকেই চিন্তিত মুখে একে অন্যের দিকে চাইলো।

রোগীর মুখ দিয়ে ধীরে ধীরে বেরোলো সেই কথাটি।

সবাই প্রচন্ড অবাক হয়ে স্পষ্ট শুনতে পেলো রোগী বলছে,

"ভাই হেড লাইট জলে"..... 🥰

Collected

26/04/2020
17/04/2019

সত্য ঘটোনা
বাসায় দেরি করে আসার পর আম্মু জিজ্ঞাস
করলো,
" তুমি কোথায় ছিলে?"
আমি উত্তর দিলাম," বন্ধুর বাসায়" 😍 এরপর আমার
সামনে, আম্মু আমার ১০ জন বন্ধুকে ফোন
দিলো। 😰
তাদের মধ্যে ৪ জন বললো," হ্যাঁ আন্টি সে তো
এখানেই ছিল"😰😰
২ জন বললো, " সে কেবল মাত্র বেরিয়ে গেলো
আন্টি"😞😞
৩ জন বললো," সে এখানে পড়ছে আন্টি,আমি
কি
তাকে ফোন টা দেবো?"🙈🙈
একজন তো দুই ধাপ আগাইয়া আমার কন্ঠ নকল
করে বলে,
" হ্যাঁ আম্মু, বলো কি হয়েছে?" .😭😭😭
(বন্ধুরে তোরা
আমারে বাঁচাইতে গিয়া এমন ভাবে বাঁশ
দিলি?)

19/03/2019

পরীক্ষায় প্রশ্ন আসলো :
একটি মশা মারার সবচেয়ে সহজ উপায় কি ?
একনিষ্ঠ ছাত্র # বল্টু উওরে লিখেছিল : .
প্রথমে একটি বাটিতে মরিচের গুড়া নিয়ে তাতে পানি দিয়ে গুলিয়ে রাখুন। মশা তা রক্ত
মনে করে খেতে আসবে। এই গুলানো মরিচ খেয়ে মশার ঝালে পানি খেতে যাবে। পানি খেতে আসলেই আপনি মশা টি কে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিন। তারপর একস্থানে আগুন
জালান, ভেজা মশা আগুনের কাছে আসবে নিজেকে শুকাতে। এবার আপনি আবার ধাক্কা দিয়ে মশাটি কে আগুনে ফেলে দিন। তারপর
যে হাসপাতালে মশাটি ভর্তি হয়েছে সেখানে লুকিয়ে লুকিয়ে যাবেন। এবার চুপি চুপি মশার
মুখের অক্সিজেন
মাস্ক টি খুলে ফেলুন। ব্যাস আপনার
কাজ
শেষ ,
মশাটি মরে যাবে!
, স্যার বেহুস..!!

Address

Parbatipur
5250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Error gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share