04/04/2026
রাস্তায় ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই ছোট্ট মেয়েটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে…
ফুল শুধু গাছেই থাকে না, কিছু ফুল এমনভাবেই অবহেলায় পড়ে থাকে… তবুও তার সৌন্দর্য পৃথিবীকে আরও সৌন্দর্যমণ্ডিত করে। 🌸
আজ অনেকেই বলতে দেখছি- “সাবধানে থাকিস বোন, এটা কিন্তু বাংলাদেশ!”
কিন্তু একটা কথা মনে রাখা দরকার, যে ফুল রোদে পুড়ে দাঁড়াতে শিখেছে, সে-ই ঝড়েও টিকে থাকে। জীবনও আমাদের শেখানোর জন্যই কিছু ধকল দেয়… ভাঙার জন্য না, বরং শক্ত করে গড়ে তোলার জন্য।
এই ছোট্ট মেয়েটিও তেমনই এক ফুল, অবহেলার মাঝেও যার সৌন্দর্য হারায়নি, বরং সংগ্রামের মাঝেই সে আরও উজ্জ্বল হয়ে উঠছে। 🌺✨
✍️Ajminur Oarish✨