চেরি ফুলের ডায়েরি

চেরি ফুলের ডায়েরি "গল্প শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। চেরি ফুলের মতো ক্ষণস্থায়ী মুহূর্ত, চাঁদের মতো নীরব রাত, আর হৃদয়ে থেকে যাওয়া উপন্যাসের ঠিকানা।" 🌸

10/08/2026

সময়ের সাথে সাথে যেহেতু সবকিছুই পরিবর্তনশীল তাই পরিবর্তন আমাকে হতেই হবে ,,,!
লক্ষ একটাই সফলতার দেখা আমাকে পেতেই হবে ,,🙂

07/08/2026

@☘️..ISMAIL....☘️:চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম... শুধু চাই, তুমি সুখে থেকো।" "তুমি আমার হওনি, এ জন্য-আমি তোমার হতে পারলাম না ।" "আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো।" "আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো।" "তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে... আজ দু'জনেই আলাদা- তুমি সুখে, আমি কষ্টে।" "তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে... তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।" "আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল... কিন্তু ভাগ্য এমন লিখলো- তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।" "তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।" "তুমি সুখে থেকো, দোয়া করি- কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।" "আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম... আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।" "আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।" "আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।" "আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই-তুমি যেনো সব খেলায় জিতে যাও।" "আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।" "আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।" "তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।" "তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।" "আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।" "হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।" "আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।" "আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে..!!🥺💔😅

13/07/2026

মানুষ কেন সব সময় বাস্তবতার সামনে হেরে যায় কেন বাস্তবতা সব কিছু কেড়ে নেয় 😔😅

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞাচতুর্থ পর্ব (২/২): ড্রাগনের টোকেন"কিছু উত্তরাধিকার সোনা-রূপা নয়... কিছু উত্তরাধিকার রক্তের বিনিময...
03/07/2026

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞা
চতুর্থ পর্ব (২/২): ড্রাগনের টোকেন
"কিছু উত্তরাধিকার সোনা-রূপা নয়... কিছু উত্তরাধিকার রক্তের বিনিময়ে রক্ষা করতে হয়।"
গভীর জঙ্গলের ভেতর অন্ধকার সুড়ঙ্গ দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছিল লিয়ান।
পেছনে শুধু আগুনের আলো...
চিৎকার...
আর তলোয়ারের শব্দ।
হঠাৎ তার মনে পড়ে গেল কয়েক ঘণ্টা আগের সেই মুহূর্তটি...
শত্রুরা গ্রামে আক্রমণ করার ঠিক আগে...
লিয়ানের বাবা তাকে নিজের কাছে ডেকে নিলেন।
কাঁপা হাতে গলার একটি ছোট্ট জেড পাথরের লকেট খুলে মেয়ের গলায় পরিয়ে দিলেন।
লকেটটিতে খোদাই করা ছিল একটি প্রাচীন ড্রাগন।
লিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল,
— "বাবা... এটা কি?"
বাবা চারদিকে একবার তাকিয়ে নিচু স্বরে বললেন,
— "এটা শুধু একটা লকেট নয়, মা। এটা আমাদের বংশের 'ড্রাগনের টোকেন'।"
তিনি লিয়ানের দুই কাঁধে হাত রেখে বললেন,
— "যদি কোনোদিন আমি ফিরে না আসি... তবুও এটা কখনো কারও হাতে তুলে দেবে না।"
— "কেন বাবা?"
বাবার চোখে তখন অদ্ভুত এক বিষণ্নতা।
— "কারণ এর ভেতরে এমন এক গোপন রহস্য লুকিয়ে আছে... যার জন্য রাজ্য ধ্বংস হতে পারে, আবার বাঁচতেও পারে।"
তিনি মেয়ের কপালে চুমু খেয়ে শেষবারের মতো বললেন,
— "মনে রাখবে... মানুষকে বিশ্বাস করার আগে তার হৃদয়কে দেখবে। আর এই টোকেনকে নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রাখবে।"
বর্তমানে...
জঙ্গলের ভেতর দৌড়াতে দৌড়াতে লিয়ানের হাত অজান্তেই গিয়ে পড়ল সেই লকেটের ওপর।
ঠিক তখনই দূরে শোনা গেল শত্রু সেনাপতির গর্জন—
— "মেয়েটাকে মেরে ফেলো না!"
— "সে বেঁচে থাকলেই ড্রাগনের টোকেন আমাদের হাতে আসবে!"
— "জীবিত ধরো তাকে!"
লিয়ানের বুক ধড়ফড় করে উঠল।
সে বুঝতে পারছিল না...
কেন সবাই তাকে খুঁজছে?
কেন এই ছোট্ট লকেটটার জন্য এত রক্ত ঝরছে?
উত্তরটা তার জানা ছিল না।
কিন্তু সেই উত্তরই একদিন তার ভাগ্য বদলে দেবে।
রক্তাক্ত শরীর নিয়ে সে আরও গভীর জঙ্গলের দিকে দৌড়াতে লাগল...
আর কয়েক মুহূর্ত পর...
অন্ধকারের মধ্যে একটি বিশাল ঝোপের পাশে নিঃশব্দে লুটিয়ে পড়ল।
তার গলার ড্রাগনের টোকেনটি তখনও ক্ষীণ আলোয় জ্বলজ্বল করছিল...
🌸 চলবে...
✍️ লেখিকা: ফারুমা আক্তার সেজুতি
© সকল স্বত্ব সংরক্ষিত।
অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
🌸 — চেরি ফুলের ডায়েরি

02/07/2026

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞা
চতুর্থ পর্ব (১/২): রক্ত, বন আর নীরবতা
"সেই রাতেই লিয়ান শিশু থেকে বেঁচে থাকার যোদ্ধা হয়ে উঠতে শুরু করল।"
সুড়ঙ্গের শেষ মাথা খুলে গেল গভীর জঙ্গলের ভেতর।
লিয়ান দৌড়াচ্ছিল।
পায়ে কাঁটা বিঁধছে।
শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
হঠাৎ...
একটি তীর এসে তার বাম কাঁধ ছুঁয়ে গেল।
সে মাটিতে পড়ে গেল।
কষ্টে দাঁড়িয়ে আবার দৌড়াতে লাগল।
তার পেছনে শোনা যাচ্ছিল—
— "মেয়েটাকে ধরো! পালাতে দিও না!"
জ্বর, ক্ষুধা আর রক্তক্ষরণে তার চোখ ঝাপসা হয়ে আসছিল।
অবশেষে একটি বড় ঝোপের নিচে আশ্রয় নিয়ে সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল।
তার ছোট্ট হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা ছিল একটি গোলাপি চেরি ফুল।
দূরে আকাশে তখনও রক্তচাঁদ জ্বলছিল...
🌸 চলবে...
✍️ লেখিকা: ফারুমা আক্তার সেজুতি
© সকল স্বত্ব সংরক্ষিত।
লেখিকার লিখিত অনুমতি ছাড়া এই গল্পের সম্পূর্ণ বা আংশিক অংশ কপি, পুনঃপ্রকাশ বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
🌸 — চেরি ফুলের ডায়েরি

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞাতৃতীয় পর্ব (২/২): শেষ আলিঙ্গন"কিছু বিদায় শব্দ দিয়ে হয় না... শুধু চোখের জল দিয়েই হয়ে যায়।"গো...
01/07/2026

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞা
তৃতীয় পর্ব (২/২): শেষ আলিঙ্গন
"কিছু বিদায় শব্দ দিয়ে হয় না... শুধু চোখের জল দিয়েই হয়ে যায়।"
গোপন দরজাটা ভেঙে পড়তেই কয়েকজন শত্রু সৈন্য বেসমেন্টে নেমে এল।
আগুনের আলোয় তাদের তলোয়ারগুলো রক্তের মতো লাল হয়ে জ্বলছিল।
মা মুহূর্তের মধ্যেই লিয়ানের হাত শক্ত করে ধরে বেসমেন্টের এক কোণে থাকা পুরোনো কাঠের বাক্সটা সরিয়ে দিলেন।
তার নিচে দেখা গেল একটি সরু গোপন সুড়ঙ্গ।
কাঁপা গলায় তিনি বললেন,
— "লিয়ান... যা-ই হোক, পেছনে তাকাবি না। শুধু দৌড়াবি।"
লিয়ানের চোখ ভিজে উঠল।
— "না মা... আমি তোমাদের ছাড়া কোথাও যাব না!"
মা তার দুই গাল ধরে কপালে শেষবারের মতো চুমু খেলেন।
— "বেঁচে থাকাটাই আজ তোর সবচেয়ে বড় সাহস।"
ঠিক তখনই এক সৈন্য চিৎকার করে উঠল—
— "ওরা এখানে!"
ছোট্ট রেন ভয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
মা শেষ শক্তি দিয়ে লিয়ানকে সুড়ঙ্গের ভেতর ঠেলে দিলেন।
লিয়ান পড়ে গেল, কিন্তু আবার উঠে দাঁড়াল।
সুড়ঙ্গের মুখ বন্ধ হওয়ার আগের শেষ মুহূর্তে সে যা দেখল...
মা দুই হাত দিয়ে রেনকে বুকে জড়িয়ে রেখেছেন।
আর কয়েকজন সৈন্য তাদের ঘিরে ফেলেছে।
তারপর...
একটি বিকট চিৎকার...
সবকিছু অন্ধকার।
লিয়ান দৌড়াচ্ছিল।
কাঁদতে কাঁদতে...
চিৎকার করতে করতে...
কিন্তু সেই চিৎকার আর কেউ শুনল না।
🌸 চলবে...
✍️ লেখিকা: ফারুমা আক্তার সেজুতি
© সকল স্বত্ব সংরক্ষিত।
অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
🌸 — চেরি ফুলের ডায়েরি

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞাতৃতীয় পর্ব (১/২): অন্ধকারের দরজা"সেই রাতে লিয়ান বুঝেছিল—কখনো কখনো কান্নার শব্দও মৃত্যুকে ডেকে আন...
30/06/2026

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞা
তৃতীয় পর্ব (১/২): অন্ধকারের দরজা
"সেই রাতে লিয়ান বুঝেছিল—কখনো কখনো কান্নার শব্দও মৃত্যুকে ডেকে আনে।"
বেসমেন্টের ভেতর নিঃশ্বাস ফেলার শব্দও যেন শোনা যাচ্ছিল।
লিয়ান তার ছোট ভাই রেন-কে শক্ত করে জড়িয়ে ধরে বসে ছিল। রেনের ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছিল।
মা কাঁপা হাতে তাদের দু'জনকে বুকে টেনে নিলেন।
উপরে তখনও তলোয়ারের ঝনঝন শব্দ।
হঠাৎ...
সব শব্দ থেমে গেল।
নিস্তব্ধতা।
এমন এক নীরবতা, যা যুদ্ধের চেয়েও ভয়ংকর।
তারপর...
ধাপ... ধাপ... ধাপ...
কয়েক জোড়া ভারী পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে।
লিয়ানের বুকের ধুকপুকানি যেন পুরো ঘরজুড়ে শোনা যাচ্ছিল।
ঠিক তখনই ভয়ে কেঁদে উঠল ছোট্ট রেন।
— "আপু... আমি বাড়ি যেতে চাই..."
মা মুহূর্তেই তার মুখ চেপে ধরলেন।
চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে।
তিনি ফিসফিস করে বললেন,
— "একটুও শব্দ করো না... প্লিজ..."
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
উপরে দাঁড়িয়ে থাকা এক শত্রু সৈনিক থেমে গেল।
সে নিচের মেঝেতে কান পেতে কিছুক্ষণ শুনল।
তারপর ঠোঁটে ভয়ংকর এক হাসি ফুটে উঠল।
— "এখানেই লুকিয়ে আছে..."
এক মুহূর্ত পরই—
ধাম!
কাঠের গোপন দরজায় প্রথম আঘাত।
ধাম!!
দ্বিতীয় আঘাতেই দরজাটা ফেটে গেল।
আলো ঢুকে পড়ল অন্ধকার বেসমেন্টে।
আর সেই আলোর সঙ্গে...
ঢুকে পড়ল মৃত্যু।
🌸 চলবে...
✍️ লেখিকা: ফারুমা আক্তার সেজুতি
© সকল স্বত্ব সংরক্ষিত।
অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
🌸 — চেরি ফুলের ডায়েরি

🌆 তোমার নামে আমার শহর🌸 পর্ব–১ | নতুন শহর, নতুন গল্প"কিছু শহর শুধু ইট-পাথরের নয়... কিছু শহর মানুষের জীবন বদলে দেয়। আর ক...
29/06/2026

🌆 তোমার নামে আমার শহর
🌸 পর্ব–১ | নতুন শহর, নতুন গল্প
"কিছু শহর শুধু ইট-পাথরের নয়... কিছু শহর মানুষের জীবন বদলে দেয়। আর কিছু মানুষ... পুরো শহরটার নামই বদলে দেয়।"
ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। শিউলীপাড়া গ্রামের সরু মাটির রাস্তার দু'পাশে শিশিরভেজা ঘাস। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান, আর উঠোনে বসে মা শেষবারের মতো মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছেন।
মেঘলা ইসলাম।
একটা সাধারণ পরিবারের মেয়ে। সংসারে অভাব আছে, কিন্তু স্বপ্নের কোনো অভাব নেই।
আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।
প্রথমবারের মতো গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে। নীলগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে সে।
মা রওশন আরা কাঁপা গলায় বললেন,
— "শহরে গিয়ে নিজের খেয়াল রাখিস, মা। সময়মতো খাওয়া-দাওয়া করবি।"
বাবা আব্দুল কাদের চুপচাপ পকেট থেকে কয়েকটা ভাঁজ করা নোট বের করে মেঘলার হাতে দিলেন।
— "বেশি কিছু দিতে পারলাম না। কিন্তু তুই মানুষ হবি... এই বিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রাখে।"
মেঘলার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল।
সে বাবার হাত শক্ত করে ধরে মৃদু হেসে বলল,
— "একদিন আপনাদের সব কষ্ট শেষ হবে, বাবা।"
বাসটা ধীরে ধীরে শিউলীপাড়া ছেড়ে নীলগঞ্জ শহরের দিকে এগিয়ে চলল।
জানালার পাশে বসে মেঘলা বাইরে তাকিয়ে রইল।
সবুজ ধানক্ষেত...
নদীর ওপর ভেসে থাকা কুয়াশা...
মাটির বাড়িগুলো...
সবকিছু ধীরে ধীরে পেছনে হারিয়ে যাচ্ছে।
মেঘলা জানত না...
এই শহরই একদিন তাকে ভেঙে দেবে।
আবার এই শহরই তাকে এমন একজন মানুষের সামনে দাঁড় করাবে, যার নাম শুনলেই পুরো ক্যাম্পাসের পরিবেশ বদলে যায়...
চলবে... 🖤
━━━━━━━━━━━━━━━
✍️ কলমে: ফারুমা আক্তার সেজুতি
📖 উপন্যাস: তোমার নামে আমার শহর
⚠️ সতর্কীকরণ:
এই উপন্যাসের প্রতিটি চরিত্র, স্থান, ঘটনা ও সংলাপ সম্পূর্ণ লেখিকার কল্পনা ও সৃজনশীল চিন্তার ফসল। বাস্তবের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়।

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞাদ্বিতীয় পর্ব (২/২): যে রাতে আকাশ লাল হয়ে উঠেছিল"কখনো কখনো একজন বাবার শেষ যুদ্ধ হয় নিজের দেশের জ...
29/06/2026

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞা
দ্বিতীয় পর্ব (২/২): যে রাতে আকাশ লাল হয়ে উঠেছিল
"কখনো কখনো একজন বাবার শেষ যুদ্ধ হয় নিজের দেশের জন্য নয়... নিজের সন্তানের জন্য।"
লিয়ানের বাবা দ্রুত কাঠের মেঝে সরিয়ে নিচের ছোট্ট বেসমেন্টের দরজাটা খুলে দিলেন।
ভেতরে ছিল অন্ধকার, ঠান্ডা আর নিস্তব্ধতা।
মা কাঁপা হাতে লিয়ান আর তার ছোট ভাইকে নিচে নামিয়ে দিলেন।
লিয়ান কিছুই বুঝতে পারছিল না।
সে শুধু বাবার হাতটা শক্ত করে ধরে বলল,
— "বাবা... তুমিও আমাদের সঙ্গে চলো।"
বাবা হাঁটু গেড়ে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।
তার ঠোঁটে একটুখানি হাসি ফুটল, কিন্তু চোখে জমে উঠেছিল অদ্ভুত এক বিষণ্নতা।
— "আমি না থাকলে কে ওদের থামাবে, মা?"
ছোট ভাই বাবার কাপড় আঁকড়ে ধরে কাঁদতে লাগল।
— "আমি ভয় পাচ্ছি..."
বাবা তাকে বুকে টেনে নিয়ে বললেন,
— "সাহসীরা কখনো ভয় পায় না—এটা সত্যি নয়। সাহসী তারাই, যারা ভয় পেলেও নিজের মানুষকে রক্ষা করে।"
দূর থেকে আবার ভেসে এল যুদ্ধের শিঙার শব্দ।
তারপর...
লোহার দরজায় প্রথম আঘাত।
ধাম!
তারপর দ্বিতীয়বার।
ধাম!!
পুরো বাড়ি কেঁপে উঠল।
মা তাড়াতাড়ি বেসমেন্টের দরজাটা বন্ধ করে দিলেন।
অন্ধকারে লিয়ান শুধু শুনতে পাচ্ছিল—
তলোয়ারের সংঘর্ষ...
মানুষের আর্তচিৎকার...
আর তার বাবার গর্জন।
তার ছোট্ট হাত দুটো কাঁপছিল।
সে দুই হাত জোড় করে শুধু একটাই প্রার্থনা করছিল—
"হে সৃষ্টিকর্তা... আমার বাবাকে ফিরিয়ে দিও..."
কিন্তু সেই রাত...
কোনো প্রার্থনার উত্তর দেয়নি।
🌸 চলবে...
✍️ লেখিকা: ফারুমা আক্তার সেজুতি
© সকল স্বত্ব সংরক্ষিত।
অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
🌸 — চেরি ফুলের ডায়েরি

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞাদ্বিতীয় পর্ব (১/২): যে রাতে আকাশ লাল হয়ে উঠেছিল"সেদিন রক্তচাঁদ শুধু আকাশেই ওঠেনি... মানুষের হৃদয...
29/06/2026

🌕 রক্তচাঁদের প্রতিজ্ঞা
দ্বিতীয় পর্ব (১/২): যে রাতে আকাশ লাল হয়ে উঠেছিল
"সেদিন রক্তচাঁদ শুধু আকাশেই ওঠেনি... মানুষের হৃদয়েও উঠেছিল।"
দিগন্তের শেষ সূর্যালোকটুকু ধীরে ধীরে নিভে যাচ্ছিল।
চেরি ফুলে ভরা হানামোরি গ্রামটা আজ অদ্ভুত নীরব। পাখিরা আগেভাগেই বাসায় ফিরেছে। নদীর জলের শব্দও যেন আজ ভারী হয়ে উঠেছে।
লিয়ান উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিল।
হঠাৎ...
দিগন্তের ওপারে ধীরে ধীরে উঠতে শুরু করল এক বিশাল রক্তবর্ণ চাঁদ।
ঠিক সেই মুহূর্তেই—
ঢুম...!
ঢুম...!
ঢুম...!
যুদ্ধের ঢাকের শব্দে কেঁপে উঠল পুরো গ্রাম।
দূর থেকে ভেসে এল আতঙ্কিত চিৎকার—
"শত্রুরা এসেছে!"
"সবাই লুকাও!"
"দক্ষিণের প্রাচীর ভেঙে ফেলেছে!"
এক মুহূর্তের মধ্যে আগুনে জ্বলে উঠল গ্রামের প্রথম ঘর।
তারপর দ্বিতীয়টি...
তারপর তৃতীয়টি...
আগুনের লেলিহান শিখায় লাল হয়ে উঠল পুরো আকাশ।
লিয়ান ভয়ে মায়ের হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল,
— "মা... কী হচ্ছে?"
মা কোনো উত্তর দিলেন না।
শুধু মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন।
এদিকে লিয়ানের বাবা দেওয়ালে ঝোলানো তলোয়ারটি নামিয়ে নিলেন।
তার চোখে ভয় ছিল না...
ছিল শুধু পরিবারকে রক্ষা করার দৃঢ় প্রতিজ্ঞা।
তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
— "ওদের নিয়ে নিচের বেসমেন্টে যাও। এখনই!"
🌸 চলবে...
✍️ লেখিকা: ফারুমা আক্তার সেজুতি
© সকল স্বত্ব সংরক্ষিত।
অনুমতি ছাড়া কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।
🌸 — চেরি ফুলের ডায়েরি

Address

টেবুনিয়া, পাবনা
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when চেরি ফুলের ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category