29/04/2026
চতুর্থ অধ্যায়
সালাতের সুন্নাতসমূহ
(سُنَنُ الصَّلَاةِ)
ফরয ও ওয়াজিব ব্যতিরেকে এমন কিছু কথা ও কাজ আছে, যা সুন্নাত। এর মধ্য থেকে কোনো কিছু জেনে, না জেনে বা ভুলে ছুটে গেলে সালাত বাতিল হয়ে যাবে না, তবে সাওয়াব কমে যাবে।
উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয, ওয়াজিব ও সুন্নাত-এসবসহ সালাত আদায় করতেন। নিম্নে সালাতের সুন্নাতসমূহের একটি বিবরণ দেয়া হলো:
১. দুই হাত কাঁধ বা কান বরাবর উঠানো: (তাকবীরে তাহরীমা, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠার সময় এবং আত্তাহিয়্যাতু'র পর প্রথম বৈঠক থেকে উঠার সময়।) [বুখারী: ৬৯৯ ইফা.]
২. বাম হাতের উপর ডান হাত বুকের উপর রাখা। [ইবনে খুযাইমা: ৪৭৯]
৩. দাঁড়ানো ও রুকু অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখা। [বায়হাকী ২/২৮৩]
৪. ছানা পড়া। [বুখারী: ৭০৮ ইফা; ৭০০ আধু.]
৫. 'আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম' পড়া। [আবু দাউদ: ৭৭৫]
৬. 'বিসমিল্লাহির রাহমানির রাহীম' পড়া। [আহমদ: ৩/২৬৪]
৭. সূরা ফাতিহা পড়ার পর 'আমীন' বলা। [বুখারী: ৭৪৪ ইফা.; ৭৩৬ আধু.]
৮. যাহেরী সালাতে সূরা আওয়াজ করে পড়া। [বুখারী: ৭২৯ ইফা; ৭২১ আধু.)
৯. চুপি চুপি সালাতে (অর্থাৎ যুহর ও আসর এবং তৃতীয় ও চতুর্থ রাকআতে) চুপে চুপে কিরাআত পড়া। [বুখারী: ৭২৫ ইফা; ৭১৭ আধু.]
১০. কিরাআত পাঠ শেষে রুকূতে যাওয়ার পূর্বক্ষণে ক্ষণিকের জন্য একটু চুপ থাকা। (আবূ দাউদ: ৭৭৮, সনদ দুর্বল।
১১. রুকুর সময় হাটুতে দু' হাতের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে হাটুকে শক্ত করে ধরে রাখা। [আবু দাউদ: ৭৩১; বুখারী: ৭৯০ ইফা.]
১২. রুকুতে পিঠ মাটির সমান্তরালে এমনভাবে সোজা রাখা, যাতে সেখানে পানি রাখলে তা সমান উচ্চতায় স্থির থাকে। [আবু দাউদ: ৮৫৯, ইবনে মাজাহ: ৮৭২]
১৩. রুকূতে উভয় হাত দুই পাজর থেকে ফাঁকা করে দূরে রাখা। [আবু দাউদ: ৭৩৪]
১৪. রুকু ও সিজদায় তিন বার তাসবীহ পড়া (বেজোড় সংখ্যা উত্তম, জোড় হলেও সমস্যা নেই)। (মুসলিম: ১৬৯৯, নাসায়ী: ১০০৮]
১৫. দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে একাধিকবার মাগফিরাত চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝের বৈঠকে পড়তেন 'রাব্বিগ্ ফিলী', 'রাব্বিগ্ ফিব্লী'.... [আবু দাউদ: ৮৭৪]
১৬. 'রাব্বানা লাকাল হাম্দ 'বলার পর এ দু'আটি পড়া: মিশকাত: ৮৭৬]
مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُه
১৭. সিজদায় যাওয়ার সময় আগে হাত ও পরে হাঁটু রাখা এবং উঠার সময় বিপরীতে আগে হাঁটু ও পরে হাত উঠানো। [আবু দাউদ: ৮৪০]
১৮. সিজদার সময় দুই হাতের আঙ্গুলগুলো জমিয়ে (মিশিয়ে) রাখা।
[হাকেম: ১/২২৪]
১৯. সিজদায় পায়ের আঙ্গুলগুলো পরস্পর ফাঁকা করে রাখা। [আবু দাউদ: ৭৩০)
২০. সিজদারত অবস্থায় পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী করে রাখা। [বুখারী: ৭৯০ ইফা.; ৭৮২ আধুনিক]
২১. দুই বাহু বক্ষদেশ থেকে ফাঁকা করে রাখা। অর্থাৎ, বুকের সাথে বাহু মিশিয়ে না রাখা। [বুখারী: ৭৭০]
২২. পেট থেকে দুই উরুকে ফাঁকা করে রাখা এবং উরুদ্বয় দুই রান থেকে ফাঁকা করে রাখা। [আবূ দাউদ: ৭৩৪]
২৩. সিজদায় দুই হাত কাঁধ বা কান বরাবর রাখা এবং এ দু হাতের মধ্যবর্তী স্থানে সিজদা করা। [আবু দাউদ: ৭৩৪; তিরমিযীঃ ২৭০, ২৭১, নাসাঈ: ৮৮৯]
২৪. সিজদার সময় দুই পায়ের মধ্যখানে ফাঁক না রেখে একত্রে মিশিয়ে পা' দুটি খাড়া করে রাখা। [মুসলিম: ৯৭৭]
২৫. সিজদায় বেশি বেশি দু'আ করা। [মুসলিম: ৯৭০]
২৬. আত্তাহিয়্যাতু-এর প্রথম বৈঠকে বাম পা বিছিয়ে এর উপর বসে ডান পা খাড়া করে রাখা। [মুসলিম: ৯৯৭]
২৭. তাশাহহুদের বৈঠকে দুই হাত দুই উরুর উপর অথবা দুই হাঁটুর উপর রাখা। [মুসলিম: ১১৯৪]
২৮. তাশাহহুদের বৈঠকে এবং দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে বাহু দুটি উরুর সাথে মিশিয়ে রাখা অর্থাৎ বাহু ও উরুর মাঝে কোনো ফাঁকা না রাখা। [নাসাঈ: ১২৬৪]
২৯. বৈঠকে মধ্যমা দিয়েই
৩০. দ্বিতীয় 'ইস্তির
৩১. সালাে করা। 'ইফতি সালাে
৩২. বসা ১২৭৫
৩৩. আত্তা চাওয়া ফেতন
৩৪. সালাম
বান্দা যখন মহান সাল পরিহার ক কাজের এ আদব ও =
১. অনর্থ
২৯. বৈঠকে ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুল দুটি গুটিয়ে রেখে বৃদ্ধা ও মধ্যমা অঙ্গুলিকে গোলাকার করে ধরে কাবামুখী করে শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করা। [ইবনে মাজাহঃ ৯১১-৯১৩]
৩০. দ্বিতীয় ও চতুর্থ রাকআত এর জন্য সিজদা থেকে দাঁড়ানোর পূর্বক্ষণে ''ইস্তিরাহার' বৈঠক করা। [বুখারী: ৭৮৫ ইফা; ৭৭৭ আধু.]
৩১. সালাতের প্রথম বৈঠকে 'ইফতিরাশ' করা এবং শেষ বৈঠকে 'তাওয়াররূক' করা। অর্থাৎ, যে সালাতে মাত্র একবার তাশাহহুদ পড়া হয় সে বৈঠকে 'ইফতিরাশ' করা, আর যে সালাতে দুই বার তাশাহহুদ পড়া হয় এমন সালাতের শেষ বৈঠকে 'তাওয়াররূক' করা।
৩২. বসা অবস্থায় ডান হাতের দৃষ্টি শাহাদাত অঙ্গুলি অতিক্রম না। [নাসাঈ: ১২৭৫, হাসান।
৩৩. আত্তাহিয়্যাতু পড়া শেষে দু'আ করা এবং চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়া: (ক) কবরের আযাব, (খ) আগুনের আযাব, (গ) জীবনমৃত্যুর ফেতনা, (ঘ) দাজ্জালের ফেতনা। [বুখারী: ১৩৭৭]
৩৪. সালাম দেয়ার সময় ডানে ও বামে মুখ ফিরানো। [মুসলিম: ১২০২]
পঞ্চম অধ্যায়
সালাতে মাকরূহ কাজ
مَكَرُوهَاتُ الصَّلَاةِ)
বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন যেন তার রবের সামনে হাজির হয়। এ মহান সাক্ষাতে যা সব ধরনের অপছন্দনীয় ও ঘৃণিত তথা মাকরূহ কাজ নিচে মাকরূহ অর্থাৎ অপছন্দনীয় সালাতের