Bilu Mia

Bilu Mia Hey! This is Bilu Mia...hope you will love our content �

part:3 মা নিজের সব কাজ বন্ধ করে শুধু নানুর খেয়াল রাখতো। আমিও যতক্ষণ বাড়িতে থাকতাম শুধু নানুর সাথেই থাকতাম। নানু কোনো কথ...
12/01/2026

part:3

মা নিজের সব কাজ বন্ধ করে শুধু নানুর খেয়াল রাখতো। আমিও যতক্ষণ বাড়িতে থাকতাম শুধু নানুর সাথেই থাকতাম। নানু কোনো কথা না বললেও আমি একাই নানুর সাথে কথা বলতাম। আমার বিশ্বাস ছিল যে নানু একদিন আমার কথার উত্তর দিবে।

[২০ দিন পর ]

ডাক্তার নানুকে দেখতে এসেছিলেন। আমার পুরো আত্মবিশ্বাস ছিল যে নানুর অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। কিন্তু ডাক্তার আমার সব বিশ্বাস ভেঙ্গে দিয়ে বলে

--------উনার অবস্থা আগের থেকে আরো খারাপ হচ্ছে। হয়তো উনি কোনো কিছু নিয়ে tension করেন তাই এই অবস্থা। আপনাদের আরো ভালো করে take care করতে হবে।আমি আর মা হতাশা ভরা মুখ নিয়ে নানুর দিকে তাকাই। নানু একনজরে সামনের দিকে তাকিয়ে আছে।

রাতে আমি নানুর রুমে গিয়েছিলাম হাতে সেই ডাইরিটা নিয়ে। ডাইরিটা নেওয়ার বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না।শুধু কথা শুরু করার একটি মাধ্যম হিসেবে নিয়ে গিয়েছিলাম।নানু একটি চেয়ারে বসে ছিল। আমি নানুর কাছে গিয়ে বসি।

-------নানু দেখ।এটা তোমার বাড়ির সামনে মাচা থেকে পেয়েছি। ভুল করে নিয়ে এসেছি। জানি কাজটা ঠিক হয়নি। কার না কার? তোমার আমাকে খুব বকতে ইচ্ছে করছে তাই না?

আমি নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম
------তাহলে বকো।কিছু একটা তো বলো নানু।তোমাকে এভাবে দেখতে আর ভালো লাগে না।

তারপর আমি উপরে তাকাতেই দেখি নানু আমার হাতে থাকা ডাইরিটির দিকে বড়ো বড়ো করে তাকিয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পরছে।ঠোঁট কাঁপছে।

কিন্তু কেন? নানুর সাথে কি এটার কোনো সম্পর্ক আছে?

part:2পেরিয়ে গেলো ২ ঘন্টার পথ।সবাই হাসপিটালে নানুর রুমের সামনে গেলাম।সেখানে একজন মহিলা চেয়ারে বসে ঘুমাচ্ছিলেন।মা ধীরে ধ...
09/01/2026

part:2

পেরিয়ে গেলো ২ ঘন্টার পথ।সবাই হাসপিটালে নানুর রুমের সামনে গেলাম।সেখানে একজন মহিলা চেয়ারে বসে ঘুমাচ্ছিলেন।মা ধীরে ধীরে এগিয়ে গেল মহিলার দিকে।

--------খালা...।পদ্মা খালা।

মহিলটি ধীরে ধীরে নিজের চোখ খুলে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল।

[গ্ম্ভীর মুখে বললেন]
-----------এসেছিস?ভাবি নাই আসবি।আসলিই যখন তোর মায়ের সাথে দেখা করে যাস।হয়ত তোকে দেখে একটু ভালো হয়ে যাবে।অনেক অপেক্ষা করেছে তর জন্য।

মা অশ্রু ভেজা চোখ নিয়ে বলল
------------ চিন্তা করবেন না খালা।আমি আর মাকে ছেড়ে যাব না।

মহিলাটির মতো আমি আর বাবাও অবাক হলাম।মা উত্তেজিত হয়ে বলল
----------ডাক্তার!ডাক্তাররা কী কিছু বলেছে? মা এখন কেমন আছে?
-----------না।বলেছে উরা দেখছে।এছাড়া আর কিছুই বলেনি।

এরই মধ্যে ডাক্তার আসলো। সবাই উনার কাছে গেলে উনি বলে
------দেখুন।উনি এখন বিপদের বাইরে আছে।কিন্তু....
------কিন্তু কি?? [মা]
------উনি প্যারালাইস হয়ে গেছে।উনি কোনো কথা বা কাজ করতে পারবেন না।

সবার মুখে চিন্তার ছাপ।চারদিকে নিরবতা বিরাজ করছে।এমন সময় নিরবতা ভেঙ্গে মা বলে উঠে

------কিছু হবে না।আমি মায়ের খেয়াল রাখব।আমার সাথে রাখব।সব ঠিক হয়ে যাবে।

যতই সময় যাচ্ছে মায়ের ব্যাবহারও ততই চেঞ্জ হচ্ছে।কী হচ্ছে এসব কে জানে?কিন্তু নানু এখন আমাদের সাথে থাকবে এটাই সবচেয়ে ভাল কথা।আমি সবসময় এটাই চাইতাম

রাত পেরিয়ে সকাল হতেই রওনা হলাম বাড়ির জন্য। গাড়ি থামলো নানুর বাড়ির সামনে। নানুর কিছু প্রয়োজনীয় জিনিস নিতে।নানুর বাড়িটি ছিলো মাটির তৈরি।খুব সুন্দর। বাড়ির সামনেই সমূদ্র। আহ! কি শান্তির পরিবেশ! সেখানে থাকা এক মাচার দিকে তাকাতেই মনে পড়লো রাতে নানু আমাকে এখানে বসিয়ে গল্প শুনাত।
এগুলো ভাবতে ভাবতে মাচার কাছে গেলে সেখানে একটি ডাইরি পরে থাকতে দেখলাম।ডাইরিটা হাতে নিতেই মা ডাক দিল বড়ি যাওয়ার সময় হয়ে গেছে। গাড়ির ভিতরে ধুকে দেখি নানু এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে হয়ত নিজের বাড়ি ছেরে যাচ্ছে বলে কষ্ট হচ্ছে।হাতের দিকে তাকিয়ে দেখি ভুল করে সেখানের ডাইরিটা নিয়ে এসেছি।এখন আর রেখে আসার সময়ও ছিল না।তাই গারিতেই রেখে দিলাম।ভেবেছিলাম সামান্য ডাইরি। পরবর্তীতে বুঝতে পেরেছিলাম সামান্য জিনিস এর ভিতরে কত অসামান্য কিছু থাকতে পারে।

গাড়ি চলতে শুরু করল বাড়ির দিকে।

Part:1হল রুমে বসে TV দেখছিলাম।এমন সময় টেলিফোন বাজতে শুরু করল।------মা__।তোমার ফোন এসেছে। মা__।------আসছি।রাত তখন ১১:০২। ...
09/01/2026

Part:1

হল রুমে বসে TV দেখছিলাম।এমন সময় টেলিফোন বাজতে শুরু করল।

------মা__।তোমার ফোন এসেছে। মা__।
------আসছি।

রাত তখন ১১:০২। মা খুব তাড়াতাড়ি এসে ফোনটা ধরল।

--------হ্যালো।___ হ্যাঁ বলছি।

কার সাথে জানি কথা বলছিল মা।হটাৎই মার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল।চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেল।আমি দৌড়ে গেলাম,জিজ্ঞাসা করলাম কী হয়েছে মা? বাবাও ভিতর থেকে ছুটে এলো। মা কাঁপা কাঁপা গলায় বলল

-------আম্মা..আম্মা হার্ট অ্যাটাক করেছে।খুব খারাপ অবস্থা। আমাদের এক্ষুনি যেতে হবে।
--------আচ্ছা ঠিক আছে।আমি গাড়ি বের করছি তোমরা
আসো।

আমরা ৩ জন গাড়িতে উঠলাম।মা খুব চিন্তিত ছিল এটা
স্বাভাবিক হলেও আমার কাছে জিনিসটা অস্বাভাবিকই
মনে হয়।কারন আমার নানুর একমাত্র মেয়ে আমার মা।আমার মতোই।কিন্তু তাঁর নানুকে যতটা যত্নে রাখার কথা ছিল তার এক ফোটাও রাখত না।ফোন করলেউ ব্যাস্ততা
দেখাত।তাও একবার নানুকে আমাদের সাথে এসে থাকতে বলেছিল কিন্তু নানুই মানা করে দিয়েছিল।এরপর নানুর সাথে মায়ের কবে কথা হয়েছিল কে জানে।আর আজকে এতো চিন্তা!

Address

West Brahmondi
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bilu Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category