03/05/2026
যদি কখনো বিল্ডিংয়ে আগুন লাগে তাহলে বের হওয়ার টাইমে সাথে কি নিবো?
ফার্স্ট এইড কিট? শুকনা খাবার? অনেক কিছু ভেবে রাখসিলাম। কিন্ত যখন নামার টাইম আসলো, আমি নিলাম FX3 আর জি মাস্টার লেন্সগুলা, আম্মু বলে.. আমার স্বর্ণ! বোন বলে আমার সার্টিফিকেট..
পাঁচতালায় শুনলাম আগুন লাগসে - আমরা আট তালায়। আমি আম্মু আর সিমিকে নিয়ে সেইফলি নিচে নামলাম। পুরো বিল্ডিং এর মানুষ নিচে.. সবাই প্যানিক করতেসে, সবাই ট্রিপল নাইনে কল দিচ্ছে ফায়ার সার্ভিসের জন্য।
আগুন লেগেছে পাঁচতলার রান্নাঘরে। দারোয়ান দেখেছিল পাঁচতলার মানুষজন বাইরে বেড়াতে গিয়েছে, নিশ্চয় কিছু একটা আকাম করে গেসে - এখন রান্না ঘরে আগুন, যে কোন সময় ছড়ায়ে যাবে।
কিন্ত আমি ভাল করে নোটিস করে দেখলাম এইটা ঠিক রান্না ঘর না। আগুন জ্বলতেসে বাথরুমে।
দারোয়ান সহ আরো কয়েকজন গেল দরজা ভেঙ্গে আগুন নিভাতে।
পরে দেখা গেল, বাসার মুরুব্বিরা চলে যাওয়ায়, বাসায় থাকা স্বামী স্ত্রী একটু রোমান্স করতে বাথরুমে অনেকগুলা মোমবাতি জ্বালাইসিল...
মানে কি একটা শহরে থাকি, একটু প্রেম করা যায়না!
©collected