23/06/2026
ছোটবেলায় যাকে বলা হয়েছিল বড় হবে না, সে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার হলো
২০১৪। জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর, বিশ্বকাপের সোনালী ট্রফিটার পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন লিওনেল মেসি। ট্রফিটার দিকে তাকিয়ে থাকা তাঁর ওই শূন্য, বোবা দৃষ্টিটা ছিল স্পোর্টস ইতিহাসের সবচেয়ে বড় হতাশার ছবি।
২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে সেই মানুষটাই ট্রফিতে চুমু খেয়েছে। মাঝখানের এই ৮ বছরের স্টোরিটা শুধু ফুটবলের ছিল না।
১৯৯৮ সাল। আর্জেন্টিনার রোসারিও শহরে এগারো বছরের একটা ছেলে ফুটবল খেলছে। ছেলেটা মাঠে যা করছে সেটা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে।
কিন্তু সেই একই সময়ে ডাক্তার তার বাবাকে বললো আপনার ছেলের গ্রোথ হরমোন ডেফিশিয়েন্সি আছে। সে স্বাভাবিকভাবে বড় হবে না।
চিকিৎসা হয়। খরচ মাসে নয়শো ডলার। পরিবারের সেই সামর্থ্য নেই।
সেই ছেলেটার নাম লিওনেল মেসি। আর তার গল্পে যা আছে সেটা শুধু ফুটবলের গল্প না।
মেসির শরীর বড় হচ্ছিল না। ডাক্তার বলে দিয়েছে। এই অবস্থায় বেশিরভাগ মানুষ মেনে নিত। বলতো ভাগ্যে নেই। কিন্তু মেসি মাঠে যাওয়া বন্ধ করেনি। একদিনের জন্যও না। পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু সে পরিস্থিতির কাছে হার মানেনি।
এই লোকটা নিজের শারীরিক অযোগ্যতাকে এমন এক জাদুকরী লো-সেন্টার-অব-গ্র্যাভিটিতে রূপান্তর করলেন, যে ৬ ফুটের দানব ডিফেন্ডাররাও তাঁকে আটকাতে গিয়ে মাটিতে আছাড় খেয়েছে। তোমার লিমিটেশনকে 'ছুতা' বানিও না, ওটাকে নিজের সবচেয়ে ধারালো অস্ত্র বানাও।
বার্সেলোনার স্কাউট মেসিকে খেলতে দেখলো। মুগ্ধ হয়ে গেল। কিন্তু ক্লাব বললো চিকিৎসার খরচ আমরা দিতে পারবো না। স্কাউট এতটাই নিশ্চিত ছিল যে হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটা ন্যাপকিনে চুক্তি লিখে সই করলো। সেই ন্যাপকিনের সই থেকে শুরু হলো ইতিহাস। জীবনে সুযোগ আসে। কিন্তু সুযোগ কখনো বলে আসে না ভাই আমি আসছি, রেডি হও। সুযোগ হঠাৎ আসে। যে রেডি থাকে সে ধরতে পারে।
তেরো বছর বয়সে মেসি আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে গেল। একা। পরিবার ছেড়ে। বন্ধু ছেড়ে। চেনা পরিবেশ ছেড়ে। অচেনা দেশে অচেনা ভাষায় নতুন জীবন। অনেকে বলে স্বপ্ন আছে কিন্তু ছাড়তে পারছি না। মেসি তেরো বছর বয়সে পুরো জীবন ছেড়ে দিয়েছিল স্বপ্নের জন্য।
বার্সেলোনায় মেসির সাথে আরো অনেক প্রতিভাবান ছেলে ছিল। তাদের অনেকেই আজকে কোথায় কেউ জানে না। মেসি আলাদা ছিল কারণ সে প্রতিদিন বাকিদের চেয়ে বেশি সময় মাঠে থাকতো। প্রাকটিস শেষে সবাই চলে গেলেও মেসি থাকতো। একটু বেশি শিখতো। একটু বেশি করতো। ওই বয়সে ইনজেকশনের সিরিঞ্জ নিজে নিজের পায়ে পুশ করতেন।
পরিশ্রম তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়, প্রতিভা না।
২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮। চারটা বিশ্বকাপ। চারবারই শূন্য হাতে ফিরেছে।
২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে পেনাল্টি মিস করলো। এত বড় মিস যে মেসি মাঠেই কাঁদলো। ঘোষণা দিলো জাতীয় দল থেকে অবসর নেবে। পুরো আর্জেন্টিনা বললো ফিরে আসো। ফিরে এলো। হার মানলো না। যে মানুষ চারটা বিশ্বকাপ ছাড়া ফিরেছে, তার কাছে ব্যর্থতা শেষ কথা ছিল না।
২০২২ সাল। মেসির বয়স পঁয়ত্রিশ। বেশিরভাগ ফুটবলার এই বয়সে অবসরে। মেসি কাতারে গেল। পুরো টুর্নামেন্ট যেন অন্য মেসি। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে একটু একটু করে হেরে যাচ্ছিল আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউট। মেসি। গোল। আর্জেন্টিনা জিতলো।
পঁয়ত্রিশ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে বড় ট্রফি জিতলো। সেদিন মেসি যখন কাঁদছিল ট্রফি বুকে জড়িয়ে, পুরো পৃথিবী কাঁদছিল তার সাথে। কারণ সবাই জানতো এই মানুষটা কতটা কষ্ট করেছে এই মুহূর্তটার জন্য।
মেসি যদি সহজে বিশ্বকাপ জিততো, সেই কান্নাটা এত গভীর হতো না। চব্বিশ বছরের অপেক্ষা, চারটা ব্যর্থ বিশ্বকাপ, হাজারো সমালোচনা, কান্নার পরে হাসি, সব মিলিয়ে সেই মুহূর্তটা হয়েছিল ইতিহাস।
মাঝখানে ৫টা বিশ্বকাপ, ১৬ বছরের হাড়ভাঙা সাধনা, আর কোটি মানুষের "চোকার (Choker)" ট্যাগ হজম করতে হয়েছে। বড় স্বপ্নের ডেলিভারি টাইম সব সময়ই লম্বা হয়।
মেসিকে প্রায় ১৫ বছর একটা কথা শুনতে হয়েছে তুমি ম্যারাডোনা না। তুমি স্পেনের হয়ে খেলো, আর্জেন্টিনার তুমি কেউ না।
এই চরম সাইকোলজিক্যাল টর্চারটা নিয়ে তিনি যদি ম্যারাডোনা হওয়ার চেষ্টা করতেন, তাহলে তিনি হারিয়ে যেতেন। তিনি দিয়েগো হননি, তিনি 'লিও' হয়েছেন।
অন্যের হাইলাইট রিল দেখে নিজের স্ক্রিপ্ট বদলাতে যেও না, নিজের স্টাইলে নিজের চ্যাপ্টার লিখতে থাকো।
তোমার পথটাও কঠিন। কিন্তু মনে রেখো কঠিন পথের শেষে যে সাফল্য আসে সেটার স্বাদ আলাদা। সহজ পথে পাওয়া জিনিস সহজেই ভুলে যায়। কষ্ট করে পাওয়া জিনিস সারাজীবন মনে থাকে।
He didn't conquer the world because he was born a genius; he conquered it because he refused to stay a tragic hero.