Narsingdinews24.com

Narsingdinews24.com কাগজে খবর পড়ছেন তো আপনি ও গাছ কাটছেন । Online news পড়ুন পরিবেশ বাচান । We just want more and more reader for this Online news paper.

This is a social service............

ঘুম পাড়ানোর কথা বলে ছোট তিন ভাইবোনকে ঘরে নিয়ে পর্যায়ক্রমে শ্বাসরোধে হত্যা করেছে তাদের মেজ ভাই। রুবেল মিয়া (২৩) নামের ওই ...
23/02/2017

ঘুম পাড়ানোর কথা বলে ছোট তিন ভাইবোনকে ঘরে নিয়ে পর্যায়ক্রমে শ্বাসরোধে হত্যা করেছে তাদের মেজ ভাই। রুবেল মিয়া (২৩) নামের ওই পাষণ্ডের ধারালো অস্ত্রের কোপে তার বড় ভাইও গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর সে আত্মগোপনে যায়। গতকাল বুধবার সকালে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে দিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে আলোকবালীর পূর্বপাড়া পুনের বাড়িতে ভয়াবহ এ ঘটনা ঘটে থাকতে পারে। আটক রুবেল এ বিষয়ে এলোমেলো কথা বলেছে। তিন ভাইবোন হত্যায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে।pic846436

খুন হওয়া তিন ভাইবোন হলো, পূর্বপাড়ার আবুল কালাম মিয়ার মেয়ে মার্জিয়া (৪), মরিয়ম (৬) ও ছেলে ইয়াছিন (১০)। আহত বড় ভাই আতিকুর রহমান (২৫) স্থানীয় আলোকবালী দারুল সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তিন শিশুর লাশ উদ্ধারের পরই ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

স্থানীয় সূত্র জানায়, পূর্বপাড়ার আবুল কালাম নৌকার মাঝি। তার পাঁচ ছেলেমেয়ে। মেজ ছেলে রুবেল তার সঙ্গে একই কাজ করে। টাকা উপার্জন করায় অল্প বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়। বড় ছেলে মুফতি আতিকুর মাদ্রাসায় শিক্ষকতা করেন। একই মাদ্রাসায় পড়ালেখা করত ছোট ছেলে ইয়াছিন। রুবেল যা উপার্জন করত তা তার বাবা নিয়ে নিতেন। তবে সংসারে বেশি কর্তৃত্ব ছিল আতিকুলের। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার এশার নামাজের পর রুবেল তার মায়ের কাছে গিয়ে বলে, ছোট বোন মার্জিয়া রাতে তার সঙ্গে ঘুমাবে। এ কথা বলে সে তাকে পাশের ঘরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এর পর তার লাশ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়। একই কথা বলে মেজ বোন মরিয়মকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর ওই কাঁথার নিচে তার লাশও রাখে রুবেল। এর পর সে পার্শ্ববর্তী মাদ্রাসায় গিয়ে ছোট ভাই ইয়াছিনকে বাড়িতে ডেকে নিয়ে আসে। তাকেও একই কায়দায় হত্যা করে। তিন ভাইবোনের লাশ কাঁথার নিচে রেখে কক্ষের আলো নিভিয়ে বাইরে এসে রাতের খাবার খায় রুবেল। এর পর সে ফের বড় ভাই আতিকুরকে ডাকতে মাদ্রাসায় যায়। তাকে কুপিয়ে আহত করার পর রুবেল পালিয়ে যায়। এ ঘটনার পরই আবুল কালামের স্ত্রী কুলসুম বেগম ঘরে গিয়ে তিন সন্তানের লাশ দেখতে পান। সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

চিকিৎসাধীন আতিকুর বলেন, আমি মাদ্রাসায় ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে মা অসুস্থ, এ কথা বলে আমাকে ডেকে তোলে রুবেল। পরে মাদ্রাসার কাছেই মসজিদের সামনে আমাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে আনে। পরে জানাজানি হয়, আমাকে কোপানোর আগে তিন ভাইবোনকে হত্যা করেছে রুবেল।

আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া জানায়, বড় ভাই আতিকুর অবিবাহিত। তার বিয়ের জন্য রুবেলকে মেয়ে দেখতে যেতে বলা হয়েছিল। রুবেলের ধারণা, ভাইয়ের বিয়ে হলে নতুন বউ কোনো কাজ করবে না। এ জন্য সে মেয়ে দেখতে যেতে অস্বীকার করে। ছোট তিন ভাইবোনকে হত্যার কারণ সম্পর্কে সে বলেছে, এটা তার ভুল হয়েছে। তারা কোনো পাপ করেনি, তাদের কোনো অন্যায় নেই। হত্যার কারণ সম্পর্কে কিছু বলেননি সে।

আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু বলেন, শুনেছি রুবেল মানসিকভাবে অসুস্থ। এখনও এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানতে পারিনি।

নরসিংদী সদর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, নিহত তিন শিশুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য কাজ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রুবেলকে আদালতে হাজির করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম বলেন, আটকের সময় রুবেল খুবই শান্ত ছিল। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। আশা করছি, জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ জানা যাবে।

মো. হৃদয় খান, স্টাফ রিপোর্টার: ঘুম পাড়ানোর কথা বলে ছোট তিন ভাইবোনকে ঘরে নিয়ে পর্যায়ক্রমে শ্বাসরোধে হত্যা করেছে তাদের মেজ ভাই। রুবেল মিয়া (২৩) নামের ওই পাষণ্ডের ধারালো অস্ত্রের কোপে তার বড় ভাইও গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর সে আত্মগোপনে যায়। গতকাল বুধবার সকালে স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে দিয়েছে। হ...

Graduation Ceremony of 24th Batch has been considered as the most successful program in the history of AUB.
28/11/2014

Graduation Ceremony of 24th Batch has been considered as the most successful program in the history of AUB.

Sheikh Helel Uddin : The English Association of AUB organized Graduation Ceremony for 24th Batch of English Department on November 25, 2014 Tuesday in the Ayesha Auditorium of Asian University of...

21/11/2014

অনুবাদ ও সম্পাদনা: মো: হাসানুজ্জামান তালুকদার (শিমুল) ছবি: বাংলাদেশী বংশদ্ভুত ২৪ বছর বয়সের তরুন বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী তার মস্তিস্কের তরঙ্গের ব্যবহার করে এই বাহন সাইকপডের চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রনের এই বিশেষ ডিভাইস বা বাহনটি আবিস্কার করেছেন। ঝুকিযুক্ত এলাকা এবং নিরাপদ এলাকা সনাক্ত করার জন্য প্রীত…

13/08/2014

টানা তৃতীয়বারের মতো ঢাকা শিক্ষা বোর্ডে সেরা বিশের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। আজ বুধবার প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

এ বছর এই কলেজ থেকে ৩৮৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। সবাই পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৭৮ জন শিক্ষার্থী।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, কলেজটি তৃতীয়বারের মতো ধারাবাহিক সাফল্য ধরে রেখে ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ খবর আজ দুপুর সাড়ে ১২টার দিকে ছড়িয়ে পড়ে। খবর শুনে শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন। মুষলধারে বৃষ্টির মধ্যেই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা নাচ-গান-হাসি-আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দোলন চাঁপা বলেন, ‘আমি এসএসসিতে জিপিএ-৪.৩৮ নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম। আজ আমি জিপিএ-৫ পেয়েছি।’ সাফল্যের কারণ হিসেবে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার গ্রহণকে অভিহিত করেন।

ব্যবসায় শাখা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আনিকুল ইসলাম বলেন, ‘আমরা হোস্টেলে থাকি নাই। কলেজের শিক্ষকেরা নিয়মিত আমাদের বাসায় এসে খোঁজখবর নিতেন। এ কারণে আমাদের প্রতিনিয়ত লেখাপড়ায় ব্যস্ত থাকতে হচ্ছে, যার কারণে আজ আমাদের এ সাফল্য।’

কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে নরসিংদীতে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। আমার জীবনের মতোই আজকে আমি সফল। টানা তৃতীয়বার ঢাকা বোর্ডসহ সারা দেশে দ্বিতীয় হওয়ার স্বপ্ন পূরণে আমার জীবনের আরেকটি মাইলফলক উন্মোচিত হয়েছে। সার্থক হয়েছে আমার জীবন। আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি, মফস্বলের খেটে খাওয়া মানুষের সন্তানেরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকেও ভালো ফলাফল করতে পারে।’

অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, ‘কলেজের এ সাফল্য শিক্ষকদের মেধা ও শিক্ষার্থীদের মেধার সেতুবন্ধনের ফসল। আমিসহ আমার কলেজের সব শিক্ষকের ধ্যান-ধারণা-পরিবার সবকিছুই এই কলেজ আর এই কলেজের প্রাণ শিক্ষার্থীরা। শিক্ষকেরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের শুধু লেখাপড়া নয়, তাদের খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন থেকে শুরু করে সব বিষয়ে শ্রম দিয়ে আসছে। আর শিক্ষকতাকে পেশা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নিলেই যে ভালো কিছু করা সম্ভব, তা আমাদের শিক্ষকেরা তৃতীয়বারের মতো দেখিয়ে দিতে সক্ষম হয়েছে।

মনের আবেগের কথাই কখনো কখনো সত্যি হয়ে যায়, সোহানা আহমেদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, “মেঘের উপর বাড়ি করবো। যাতে কেউ আ...
07/08/2014

মনের আবেগের কথাই কখনো কখনো সত্যি হয়ে যায়, সোহানা আহমেদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, “মেঘের উপর বাড়ি করবো। যাতে কেউ আমাকে খুজে না পায়। আমাকে অশান্তিতে না রাখে।” সত্যি তিনি চলে গেছেন মেঘের ওপারে! নরসিংদীতে সংঘর্ষের পর দুই বাসে আগুন ধরে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মাঝে একজন সোহানা আহমেদ।

সোহানা ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে, সেখান থেকেই ঢাকা ফেরার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং তাৎক্ষণিক সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাস দুটিতেই আগুন লেগে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মনোহরদীগামী মেঘালয় পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়। নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান দুর্ঘটনার পরপরই ১০ মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মেঘের উপর বাড়ি করবো। যাতে কেউ আমাকে খুজে না পায়। আমাকে অশান্তিতে না রাখে। একা থাকবো। ধরা ছোঁয়ার বাইরে চলে যাবো।

সোহানা কি জানতেন তার এই করুণ পরিণতি হবে? তিনি কি ভাবে ওই স্ট্যাটাস দিয়েছিলেন? যে কেউ এই স্ট্যাটাস দেখে মনে করেই পারেন আসলে মেয়েটি কি মনের দুঃখে আত্মহত্যা করলো কিনা! কিন্তু না তার মনের ইচ্ছে যেন পুরন হয়ে গেলো দুই বাসের মুখোমুখি সংঘর্ষে! নিমিষেই হারিয়ে গেলো একটি তাজা প্রান।

সোহানার ফেসবুক স্ট্যাটাস-

10/06/2014

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে খাসির মাংস হিসেবে কুকুরের মাংস বিক্রির দায়ে এক কসাইকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার শহরের চৌয়ালা গ্রামের এ ঘটানা ঘটে। দন্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা হলেন কালাম মাসুদ (৪২) সে চৌয়ালা গ্রামের ক্ষতরাজু মিয়ার পুত্র। জানা গেছে, শহরের চৌয়ালা এলাকায় কুকুরের মাংস বিক্রি করার সময় নরসিংদীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ সামসুল তাবরীজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাংস বিক্রেতা কালাম মাসুদকে আটক করে এবং তার কাছ থেকে ১০ কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করে।

সে দীর্ঘ দিন যাবত শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাসির মাংস হিসেবে কুকুরের মাংস সরবরাহ করে মোটা অংকের টাকা রোজগার করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন

10/06/2014

নরসিংদী প্রতিনিধি:হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: ওবায়দুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহনেওয়াজ খালেদ, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মোহাম্মদ আতাউর রহমান সহ অন্যান্যরা।

10/06/2014

নরসিংদী প্রতিনিধি:পুলিশের গুলিতে আহত নরসিংদী শহরের দুর্ধষ সন্ত্রাসী সোহাগ আহমেদ ভূইয়া ওরফে ভুট্টু ঢাকার রেনেছা প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও তার স্বজনরা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ডিবি পুলিশ গত ২৬ মে নরসিংদী শহরের কাঁচাবাজার এলাকার একটি দ্বিতল ভবনে সন্ত্রাসী ভুট্টুসহ আরো ৭/৮ জন বসে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই দিন বিকাল সাড়ে ৫ টায় ওই এলাকা ঘিরে ফেলে। এসময় ভুট্টুসহ অন্যান্য সন্ত্রাসীদের আটক করতে গেলে সন্ত্রাসী বাহিনীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কন্স্টেবল সোহেলসহ দুই পুলিশ আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে সন্ত্রাসী ভুট্টুর ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ ভুট্টুসহ ৫ জনকে গ্রেফতার করে। এসময় ভুট্টুর সাথে থাকা ২ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী ২.৬৫ পিস্তল,রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে। আহত ভুট্টুকে পুলিশ প্রহরায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। পরে ওই খান থেকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে।
পঙ্গু হাসপাতালে অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় ঢাকার রেনেছা প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে ভুট্টু মারা যায়। নিহত ভুট্টর বিরুদ্ধে দুটি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়

New Days, New Time, New MomentsAhead Are Waiting For You, MayThese 365 Days Light Up Your Life,Happy New Year.
31/12/2012

New Days, New Time, New Moments
Ahead Are Waiting For You, May
These 365 Days Light Up Your Life,
Happy New Year.

09/12/2012

আট ঘণ্টার সংঘাতময় রাজপথ অবরোধের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।

নরসিংদী, সেপ্টেম্বর ২১ (নরসিংদী নিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কর্মসূচি নিয়ে ...
21/09/2012

নরসিংদী, সেপ্টেম্বর ২১ (নরসিংদী নিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কর্মসূচি নিয়ে শুক্রবার নরসিংদীতে লোকমানসমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পৌর মেয়রসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালাদার বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সোয়া পাঁচঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। তারা দু’টি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে। দমকলকর্মীরা আগুন নিভিয়েছে।

মহাসড়ক থেকে পুড়ে যাওয়া বাস অপসারণের পর রাত সোয়া ৮টার দিকে যান চলাচল শুরু হয়।

এ ঘটনায় নরসিংদীতে রোববার ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে লোকমান সমর্থকরা।

আহত হয়েছেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু, দৈনিক করতোয়ার বিশ্বনাথ পাল, চ্যানেল ২৪ এর সংবাদদাতা সঞ্জীব দাস, একুশে টিভির মাখন দাস, দৈনিক নতুন সংবাদের জসিম উদ্দিন, স্থানীয় ঠিকাদার নাজিম উদ্দিন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূর এ আলম।

তাদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোকমান হোসেন হত্যা মামলার এজাহারে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাইকে আসামি করা হলেও অভিযোগপত্র থেকে পুলিশ তার নাম বাদ দেয়। এ নিয়ে লোকমান সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

লোকমান সংগ্রাম পরিষদের আহবায়ক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের হামলার প্রতিবাদে নরসিংদীতে রোববার ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

“লোকমান হত্যাকারীদের প্রশ্রয়দাতা রাজি উদ্দিন আহমেদ রাজুকে নরসিংদীর মাটিতে পা রাখতে দেয়া হবে না,” বলেন তিনি।

লোকমানের ভাই, বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে রায়পুরার সেরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় মন্ত্রী রাজুর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া একইদিন সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভবন উদ্বোধন এবং সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

“রাজুর কর্মসূচি প্রতিহত করতে ‘মেয়র লোকমান সংগ্রাম পরিষদ’ শুক্রবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু বিকালে পুলিশ শহরের শাপলা চত্বরে পরিষদের সমর্থকদের ওপর হামলা চালায়।”

এ সময় পুলিশ লাঠিপেটা করে, টিয়ার গ্যাস সেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি।

নরসিংদী সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকলকর্মীরা এসে বাস ও ট্রাকের আগুন নিভিয়েছে। পরে সড়ক থেকে একটি বাস সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে পুলিশের পিটুনীতে পাঁচ সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা নরসিংদী প্রেসক্লাব থেকে একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।

সাংবাদিকরা নরসিংদীর পুলিশ সুপার খ. মহিদ উদ্দিনের অপসারণ দাবি করেন।

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdinews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Narsingdinews24.com:

Share