Mohsin Khandaker

Mohsin Khandaker কবি ও লেখক
(1)

11/08/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া





#আম্মার আতের রান্ধা

আমার আম্মায় ডুগা রান্ধে,গলা কইরা রওন
মেমান আইলে ঠেলাদা দে,পিরি চহির বওন
বাইগুন রান্ধে হুটকিদা
পানি রাহে মটকিদা
বাইট্টা বানা খুদের চডা,লগে দিয়া মইছ
পুবের ঘরের ঝি'দেকলে'ক,কদ্দুর দি'ত কইছ
বোরো ডেঙ্গা ডাইলদা রান্ধে
ইতান খাইত দাদায় কান্ধে
বড় পোলায় মোরগা খাইব লগে দিয়া ডেঙ্গা
ইতা হুইন্না ছুডু পোলায় বড়ডারে ব্যাঙ্গা
বৌয়ে রান্ধে খুদের টালা
ইতা খাইত বড় খালা
লাডি মাছের হুটকি খাইছি আইল্লার মাইঝে পুড়াদা
আমার দাদি জ্বাল ধরাইছে,নাইল্লার গছার মুড়াদা।

09/08/2026

নরসিংদী আঞ্চলিক ভাষার ক্রিয়াপদ ও
প্রমিত বাংলার ক্রিয়াপদ

রাইক্কা দেন---রেখে দেন
ঢাইক্কা দেন---ঢেকে দেন
মাইক্কা দেন---মেখে দেন
আইক্কা দেন---এঁকে দেন
------------------
পাইক্কা গেছে-----পেকে গেছে
বাইক্কা গেছে---বেঁকে গেছে



06/08/2026

শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের
বর্ষাবরণ অনুষ্ঠান

04/08/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া

#আগের দিনের জামাই আদুর

জামাই আইছে আইছে তাড়াতাড়ি মোরগা ধর
ক্যামনে ধরুম মোরগা আজগা ছাইড়া দিছি মোরগার খড়
হেদিনগা'অ জামাই আইছে অইয়া গেছে হাইঞ্জা
তাড়াতাড়ি বইদা আনছি বইদা পরছে কাইঞ্জা
কী করবি ঝি আলু কাট'গা,চিহুন কইরা পইল্লা
মাদলা কাডল ভাইঙ্গা দেইগ্গা,যাইতাছেগা গইল্লা
পাইলাত আছে তেলে পিঠা,কাউন চাইলের খির
জামাই খাইব গাছের নাইরল,কইরাদিয়াম চির
হাফলা বিলের কৈ মাছ আছে,চাতলাবিলের পুডি
আশের গোছদা জামাই খাইব আতের চাইলের লুডি
ঘরে পাতা দই আছে ঝি,হমাই,হরফি,কলা
জামাই পাতে লতি দিছনা ধরব কইলাম গলা।

01/08/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া

#বুইরা মাইনষের মর্জি

সংসার বুঝি, জামাই বুঝি,বুঝি নেট আর ফোর'জি
সবতা কইরা বুঝদারিনা,বুইরা মাইনষের মর্জি
ততা দিলে টেল্লা খুঁজে
দড়ি কইলে হরি বুঝে
খাওন দিলে খাওন খা'না হুদাহুদি থুইত্তা
বৌ'ঝিয়েরে খালি বহে,বিছনার মাইঝে হুইত্তা
চেইত্তা যা'গা আনতে আনতে
বিচার দি'ব কানতে কানতে
অসুইদ দিলে ঠ্যাপদা কই'ব দেছনা কদ্দুর মরদা
ঘরের ভিততে কী করছলা আন্ধাহুন্ধা দরদা?
জামাই'র কামাই খাইতাছস
নিজের আতে লইতাছস
ইমুন স্বরাজ কই আর পাইবি খাইট্টা মরছি আমরা!
সুহে থাইক্কা ভাল্লাগেনা অনিপুহে কামরা।।

30/07/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া

#গাদলা ও কুইরা জামাই

গাদলা করছে খরি ফাইনা,ভাত ছান আমি রানতাম
কুইরা একটা জামাই পাইছি,মন'চা খালি কানতাম
দিনে ঘুমা,রাইতে ঘুমা,হুইত্তা থাহে বেইক্কা
খেতে যা'না,কাম করেনা,ভাত খাইতাছি ঠেইক্কা
উক্কা টাইন্না,বিড়ি টাইন্না,বড় কইরা কাইশ মারে
খরি দেনা বাজার দেনা,আমারে'ক আনতাম
ইমুন বিয়া কেডা বই'ত,আগে যদি যানতাম
সারাডা দিন হুইত্তা থাহে,নাইলে থাহে বইয়া
আল্লায় জানে ক্যামনে চলুম,ইমুন জামাই লইয়া।।

26/07/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার কিছু শব্দের বিশ্লেষণ

আবুইদ্দা,হাইঞ্জালা,গাইঞ্জা,উমবারি

23/07/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া

#আগিলা দিনের মাছ

ইডা কেডা জাল টানতাছে পচিমাডির দাদানি?
আর কইছনারে মাছ উডেনা খালি উডে আদানি!
খালে বিলে মাছ নাই
বুইত্তা বুইত্তা গাছ নাই
শাওন মাসে হুগনা ধাইরে টানতাম আছি জাল
গাঙ্গের মাইঝে আডুপানি মাইনষে খাইছে খাল
আগে মারছি গজার গইন্না
কাতলা মারছি আধা মুইন্না
লাডি পুডি বগায় খাইছে,ভইরা লাইছে টনা
এহন কত্তে মাছ পাইয়ামরে,সাফ কইরালা পনা
লাডির হুটকি বাইমের হুটকি
খাইতে খাইতে উঠছে উটকি
বাইল্লার ঘাডা মায়ে রানছে লেবুপাতা চিপদা
আমার জেডায় কৈ মাছ ধরছে হুদা একটা ছিপদা
মাছের বইদার চডা খাইছি
বিলের মাইঝে কুন্দা বাইছি
মাইঝে মাইঝে কুন্দার মাইঝে রুইত মাছ পরছে ফালদা
ডুলার ডুলা কৈ মাছ ধরছি ছিরাফারা জালদা।।

17/07/2026

#ফুটবল বিশ্বকাপ ফাইনাল

ফুটবল দেখার সুযোগ পাইনা,ফাইনাল খেলবে স্পেন
দিনে ব্যস্ত রাতে ঘুমাই,মাথাতে মাইগ্রেন
চারদিকটা বেশ সরব চাঙ্গা
কেউ খুশি কারো মন ভাঙ্গা
আমি অধম ব্রাজিল করতাম,বন্ধু সবাই মেসি
তারা এখন লাফাচ্ছে খুব,আমি ঠান্ডা এসি
আর দেখিনা কোনো রাস্তা
আমার এখন স্পেনে আস্হা
আটলান্টিকের এপার ওপার দারুণ জমবে খেলা!
আর্জেন্টিনার সাপোর্টাররা আমায় মারে ঠেলে
খেলা হবে সোমবার রাতে
সময় আছে অল্প হাতে
কারা সেরা,কেমন খেলবে,খুব মানসিক চাপ!
স্বপ্ন দেখি বাংলাদেশ ও খেলবে বিশ্বকাপ।।

12/07/2026

নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া

#পুতের বৌ

তিন দিন ধইরা গোছ খাইতাছে ডেগের মাইঝে পইরা
খাইতাম গেলে বৌ'য়ে খেইজ্জা,যাইবেনগা'দ মইরা
বৌয়ের বাইততে মেমান আইলে,কেতের কেতের গিলে
নানান জাতের কতা কইব আমার পাতে দিলে
বাফের বাইতদে তলে তলে
জিগাইলে তাইর ভিততে জ্বলে
এনের পাইলা হেনে নিয়া করে কিমুন জুলা!
পেডের ভিততে ক্যামনে নিছে আমার আতের পুলা!
জামাইর কছে লাগাইয়া
কতা কইব বাগাইয়া
কি'যে করব টিকতারেনা,ঝলম ঝলম করে
জামাই হরির আগে খাইয়া নিজের দগর ভরে।।

Address

Raipura
Narsingdi
1630

Telephone

+8801866816141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohsin Khandaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category