17/08/2016
আমি ওনাকে আগেও কয়েকবার পান্থপথে দেখেছি। কখনো স্কুল ছুটির পর তার মেয়েকে বাসায় নিয়ে যাবার সময়, আবার মাঝে-মধ্যে ব্যাক-সিটে করে ব্যাগ আর বাক্স সাথে করে। গতবছর কিভাবে যেন সিগন্যালে তার পাশে এসে পড়লাম, আর ছবিটাও তুলে ফেললাম। ছবি তোলার পর সেটি ছাপানোর অনুমতি চাইলে তিনি হাসিমুখে বললেন, 'হ্যাঁ, সমস্যা নেই। কিন্তু এতে তেমন লাভ হবে না। বাইক নিয়ে একজন মহিলা রাস্তায় নামালে পরিবারের পুরুষরাই আসলে প্রথম বাধা হয়ে দাঁড়ায়। আমি তাকে জিজ্ঞেস করি 'আপনি কিভাবে পারলেন?' তিনি উত্তরে বললেন, ' আমার ক্ষেত্রে আমার পরিবারের আর কোন উপায় ছিল না। আমার উপর তাদের নানাভাবে নির্ভর করতে হয়। আর আমি তো সুন্দরী না, তাই তারা তেমন ভয় পায় না।' আমরা দুজন হেসে উঠলাম...
I saw her quite a few times at Panthapath roundabout around after-school hours taking her daughter home or, some other day, carrying bags and boxes in the back seat. This was last year, I happened to stop at the signal beside her and took this photo. When I asked her permission to publish the photo, she said with a smile 'yes, you can, no problem. But, it won't be of much use. The men in their families will be the first hurdle for any woman to get out on the streets with a bike.' I ask her again, 'how did you manage?' She replies, 'In my case, my family had no choice. They have to depend on me in many ways. Plus, they aren't that worried as I am not so good looking.' We both laugh out....
Photo and narrative: Latif Hossain