17/04/2025
বছর শুরু হয়ে গেছে। অনেকেই দরসের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক যোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন মাধ্যম বেছে নিচ্ছেন। এই যোগ্যতা বাড়াবার জন্য আপনার পছন্দের একটি বিষয় হতে পারে আরবী ক্যালিগ্রাফি।
কুরআনী হরফ চর্চার সাথে নিয়োজিত হতে আমরা আগামী শুক্রবার থেকে আবারো শুরু করছি অফলাইন আরবি ক্যালিগ্রাফি কোর্স। যেটা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত নিয়মিত চলবে।
১৮টি ক্লাসে সাজানো হয়েছে আমাদের কোর্স। যেটা শেষ করতে চার মাস সময় লাগবে ইনশাআল্লাহ। আগে ১৪ ক্লাস ছিল। ছাত্রদের ফায়দার দিকে চিন্তা করে 18 টি ক্লাস করা হয়েছে] এই চার মাস পরে ছেলেরা নিজে থেকেই বিভিন্ন কম্পোজিশন এবং রংয়ের কাজ করার উপযুক্ত হয়ে যাবে।
আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ যোগ্যতার সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।
মোট ক্লাস : ১৮ টি।
[১০টি হরফের ক্লাস, ৪টি ক্লাস যুক্ত বর্ণের, ২টি ক্লাস কম্পোজিশন, ২টি ক্লাস রংয়ের]
সময় : চার মাস
ক্লাস শুরু : ২৫ এপ্রিল, ২০২৫, শুক্রবার
ক্যালিচর্চা-callicharcha