Chobbish

Chobbish Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chobbish, Narayanganj.
(2)

10/02/2026

**বরগুনায় জামায়াতের জনসভায় বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগ**

বরগুনা–২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে পাথরঘাটা উপজেলা শহরের কেএম লতিফ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

জামায়াত ও জোট সংশ্লিষ্টদের দাবি, জনসভায় বিপুল জনসমাগম দেখে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি ও তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে সভাস্থলে আসা সাধারণ জনগণকে বিভিন্ন স্থানে বাধা দেয়। একপর্যায়ে হেলমেট পরিহিত সশস্ত্র কর্মীরা অতর্কিত হামলা চালায়।

প্রচারিত ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যায়, হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ নেতা-কর্মীদের ওপর হামলা করছে। অভিযোগ রয়েছে, এই হামলায় নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনির ভাগিনা নয়ন।

এ ঘটনায় একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। তবে হামলার অভিযোগ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

-

Address

Narayanganj

Telephone

+8801946618107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chobbish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Chobbish:

Shortcuts

Share