Tricks World

Tricks World ​Tricks World is your ultimate hub for Android tips, tech solutions, digital guides, and daily technology updates. Visit trickswd.com to learn more!

এতদিন Meta Ads চালাতে গেলে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল International Card। অনেকেই শুধুমাত্র একটা কার্ডের জন্য ব্যাং...
07/08/2026

এতদিন Meta Ads চালাতে গেলে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল International Card।

অনেকেই শুধুমাত্র একটা কার্ডের জন্য ব্যাংকে ঘুরেছেন, আত্মীয়-স্বজনের কার্ড ব্যবহার করেছেন, কিংবা অন্যের উপর নির্ভর করতে হয়েছে।

অনেক নতুন মার্কেটার তো এই ঝামেলার কারণেই Ads শেখা বা প্র্যাকটিস করাটাও শুরু করতে পারেননি।

এখন যদি সত্যিই bKash দিয়ে Meta Ads-এর পেমেন্ট করার সুযোগ কার্যকরভাবে চালু হয়, তাহলে অন্তত সেই ঝামেলার একটা বড় অংশ কমে যাবে।

একজন নতুন মার্কেটার নিজের bKash অ্যাকাউন্ট থেকেই Ads-এর বিল পরিশোধ করতে পারবেন।

এই দিক থেকে বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক।

তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা না জানলে পরে অনেকেই অবাক হতে পারেন।

ধরা যাক,
আজকের ডলার রেট ১ USD = ১২৩.৭৫ টাকা।

যদি আপনার BIN (Business Identification Number) থাকে, তাহলে প্রায় ১৭.২৩% ভ্যাট যুক্ত হয়ে ১ ডলারের খরচ দাঁড়াবে প্রায় ১৪৫ টাকা।

আর যদি BIN না থাকে, তাহলে অতিরিক্ত ১৫% ভ্যাট যোগ হয়ে মোট ভ্যাট হবে ৩২.২৩%। সে ক্ষেত্রে ১ ডলারের জন্য খরচ হবে প্রায় ১৬৩.৬৩ টাকা।

অর্থাৎ, bKash দিয়ে পেমেন্ট করা সহজ হলেও, ভ্যাটের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।

বিশেষ করে যারা প্রতিদিন বা প্রতি মাসে বড় বাজেট নিয়ে Ads চালান, তাদের জন্য এই অতিরিক্ত খরচ মোটেও ছোট বিষয় নয়।

তবে আমি বিষয়টিকে অন্যভাবেও দেখি, একজন নতুন Digital Marketer-এর কাছে শুরু করার সুযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আগে যেখানে শুধু একটি International Card না থাকার কারণে অনেকেই Meta Ads শিখতে পারতেন না, সেখানে এখন অন্তত নিজের bKash দিয়েই শুরু করার সুযোগ তৈরি হচ্ছে।

আমার কাছে এটাও একটি বড় পরিবর্তন।

এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই পেমেন্ট সিস্টেমে আরও কোনো পরিবর্তন আসে কি না এবং সরকার বা Meta-এর পক্ষ থেকে নতুন কোনো সুবিধা যুক্ত হয় কি না।

আপনার কী মনে হয়?

আপনি কি bKash দিয়ে Meta Ads-এর পেমেন্ট করবেন, নাকি এখনও International Card-ই ব্যবহার করবেন? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।

Address

Dhanmondi
Narayanganj
1103

Alerts

Be the first to know and let us send you an email when Tricks World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share