13/07/2026
এইচএসসি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি
আসসালামু আলাইকুম।
আমি ২০২৬ সালের এইচএসসি ব্যাচকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। তোমরা কেউ আগামী পরীক্ষাগুলো দিতে রাজি হইয়ো না। প্রয়োজনে সবাই মিলে রাজপথে নামো এবং নিজেদের অধিকার আদায়ের দাবি তোলো।
ভাই/বোন, এগুলো কেমন কথা?
ছাত্র-ছাত্রীরা কোমর সমান পানি ভেঙে পরীক্ষা দিতে যাচ্ছে। বর্তমান সরকার পড়াশোনাকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে, মানুষ মারা গেলেও মনে হয় পরীক্ষা বন্ধ করা যাবে না!
একটা ভিডিওতে দেখলাম, সেন্টারে কারেন্ট নেই। অন্ধকার ঘরের মধ্যে মশার কামড় খেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আর তাদের শরীরের কাপড় কোমর সমান পানিতে ভিজে আছে। এটা কি কোনো মানবিক পরিস্থিতি?
কত শিক্ষার্থী আছে যাদের এই নোংরা ময়লা পানিতে শারীরিক ক্ষতি হচ্ছে। অনেকের ডাস্ট অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে, তারাও এই পানি ভেঙে পরীক্ষা দিচ্ছে। এই পরিস্থিতির মানে কী?
আমাদের শিক্ষামন্ত্রী নাকি স্বপ্ন দেখেন—তার দেশের শিক্ষার্থীরা উন্নত মানের পড়াশোনা করবে, আমেরিকার মানের শিক্ষা লাভ করবে! তো কোথায় আপনার সেই আমেরিকা? কোথায় আপনার সেই আমেরিকার মানের পড়াশোনা? হাঁটুর উপরে কিংবা কোমর সমান পানিতে কি আপনি আমেরিকা দেখছেন? পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দিলে কি খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত?
১০ থেকে ১২ দিন পরে পরীক্ষাটা নিলেই তো হতো!
এই ধরনের নোংরা ও পচা পানির কারণে শিক্ষার্থীরা ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন মারাত্মক রোগের সম্মুখীন হতে পারে।
তাই এইচএসসি ২০২৬ ব্যাচের ভাই ও বোনেরা, তোমাদের বলছি—তোমরা এখনো সময় থাকতে প্রতিবাদ করো। প্রয়োজনে তোমাদের সিনিয়ররা সবসময় তোমাদের পাশে আছে। সময় এখনই, মুখ বুজে সহ্য কোরো না।
আসসালামু আলাইকুম।
゚