আভরণ

আভরণ A collection of little joys..

13/09/2026

Fr 🤦‍♀️

😶‍🌫️
07/09/2026

😶‍🌫️

Guess, what's coming...
06/09/2026

Guess, what's coming...

Happy happy hairclip.
27/08/2026

Happy happy hairclip.

কোনটা বানাবোওওওও?
26/08/2026

কোনটা বানাবোওওওও?

22/08/2026

ক্রোশে টয়স এর দাম জিজ্ঞাসা করার পরে 😬😬😬😬

05/08/2026

আজকে লিখব ডয়লির মূল্যমান নিয়ে,এবার নন ক্রোশেটাররা বলবেন ডয়লি কি?
ডয়লি হলো কুশিকাটার তৈরি নকশাকার এমন একটা বস্তু যেটা সৌন্দর্য বর্ধন আইটেম হিসেবে ব্যবহার হয় এক কথায় শোপিছ।
শোপিছ হলেও এটি টেবিল কিংবা আসবাবের প্রটেকশন হিসেবে কাজ করে
দাগ,স্ক্র‍্যাচ,ধুলোবালি পরা থেকে রক্ষা করে।।
এখন আধুনিক যুগ ডইলি শুধু টেবিল এ সীমাবদ্ধ নেই দেয়ালে এমনকি গায়ে দেয়ার বস্ত্র,ব্যাগ সবকিছুতেই অনন্য মাত্রা যোগ করছে।
হাল ফ্যাশনে ডয়লি একটা নান্দনিক আইটেম। এগুলা বেশিরভাগ লেসি প্যাটার্ন জটিল বুনন হয়, প্রতি রাউন্ডে ভিন্ন প্যাটার্ন থাকে। এই প্যাটার্নের জন্যই ডয়লি এবং ম্যাটের একটা বড়সড় পার্থক্য তৈরি হয়েছে।
ম্যাট যেমন সহজ বুনন রিপিট ওয়ার্ক, ডয়লি তেমন না। ডয়লির প্রতি রাউন্ডেই নতুন বুনন থাকবে এবং কঠিন গাণিতিক হিসাব, ডিজাইন বেধে সাইজ ৫- ৩০'' + ও হতে পারে।

ডয়লি কোন সুতায় ভাল হয়?

উত্তর :- চিকন সব সুতা ( ৩ তার, ছয়তার,গুটি,নয়তার এবং বিদেশি চিকন সুতা) মোটা সুতায় একই কাজ করলে সেটা ডয়লি না হয়ে ম্যাট হবে।

হুক সাইজ ডিজাইন বুঝে হয়, বেসিক স্টিচ হলে নয়তারের জন্য ১-১.৭৫ মিমি
আর যদি টেক্সচার স্টিচ বা ফুলকো স্টিচ যেমন পপকর্ন, পাফ,বাবল এসব মিলিয়ে হয় তবে হুক সাইজ ১.৭৫-২.৫ মিমি অথবা যে যেটায় স্বাচ্ছন্দবোধ করেন।

মূল্যমান নিয়ে আমাকে অনেকেই লিখতে বলেন, আমি ভীমড়ি খেয়ে যাই, এই সেক্টরটা বিশাল এবং বৈচিত্র্যময়। সঠিক মূল্যায়ন করা টাফ। হ্যান্ডমেড প্রডাক্টের মূল্যমানের ক্ষেত্রে আগেই বলেছিলাম সঠিক মূল্যায়ন জরুরি।
এরজন্য ঘন্টাপ্রতি পারিশ্রমিক এড করতে হবে যেটা বাংলাদেশের ক্রোশে সেলাররা করেইনা।এরা একটা প্রডাক্টের খরচ দেখবে সাথে কিছু যোগ করে মূল্যমান নির্ধারণ করবে।।

অথচ এটা ভুল, পুরো শিল্পকে ধ্বংস করা।এবার বলবেন কিসের কি আমি শ্রম দিব আমার যা মন চায় তাই করব এগুলা বললেই হয় না মনা।
দেশে জিনিসের দাম দিনকে দিন বাড়তেসে, ৫ টাকার আন্ডার দাম দাড়িয়েছে ১৫ টাকা আর আপনি আছেন কেমনে কুশির জিনিসের দাম কমায়ে চিপ করা যায় সেই ধান্দায়। আপনার শ্রমের কি কোনই মূল্য নাই?
দুনিয়ার জীবনে অল্প পাওয়া হায়াতের জিন্দেগী থেকে এতগুলা সময় এই কাজের পিছে দিচ্ছেন জীবনটা কি এতই তুচ্ছ?
যে সময়টা এই কাজে দিচ্ছেন সেই সময় একটু ঘুমাতে পারতেন,নিজের যত্ন নিতে পারতেন ঘুরতে পারতেন পরিবারকে সময় দিতে পারতেন, তা না করে কাজ করছেন আর তা দিচ্ছেন কম দামে, আফসোস।

আমি এর আগেও মূল্যায়ন নিয়ে লিখেছি
খরচ( কাচামাল খরচ +ঘন্টাপ্রতি মজুরি+ প্যাকিং খরচ ) + প্রফিট ৩০/৪০% = মূল্য
ডিজাইন যদি অত্যধিক জটিল হয় তাহলে এক্সট্রা চার্জ এড হবে,ব্লকিং এর জন্য চার্জ এড হবে।
পেইড প্যাটার্ন হলে সেটাও এড হবে।

ডয়লির মূল্যমান একদম বেসিক স্টিচ,
কমন ডিজাইন ৫-৬'' সাইজ ৩০০-৪৫০ ৳ জটিল ডিজাইন হলে ৪৫০-৫৫০,
৭-১০ '' সাইজ একদম সহজ বুনন ৫০০-৭৫০
জটিল বুনন হলে এই সাইজ ই ৭৫০-১০০০

১২''-১৫'' ইজিফিজি ডিজাইন ৮৫০-১০০০ ৳ একটু জটিল বুনন হলে এই সাইজ ই ১২০০/১৩০০ টাকা।

এরপর ১৮ -২৪'' ১৫০০-২০০০ টাকা।

ডিজাইন বুঝে বড় সাইজ ডয়লির প্রাইস ৩-৮/৯ হাজার পর্যন্ত হতে পারে।

এখন এই দাম শোনে নন ক্রাফটার বাদ দিই, ক্রোশেটাররাই বলবে এত্তত্ত দায়ায়ায়াম?
আপনারে আমি বলব আপনি মিয়া এতই স্বস্থা?

নিজেরে দাম দেন, হ্যান্ডমেড জিনিস নিয়ে পড়াশোনা করেন।এখনো সময় আছে এই খাতটারে ধ্বংস হইতে দিয়েন না।

ছবির এই ডয়লিটা কয়েকবছর আগে ৭৫০ দিয়ে সেল করসিলাম এখন ১০০০ এর নিচে বেচবনা। দরকার হলে জাদুঘর বানাব তাও বেচবনা।

কিছু নামকরা ডয়লির দাম
জাহরা -৫৫০
লুসি -৭৫০
হলি-১১০০
ড্রায়াডা-১৫০০
অরোরা -১৪০০
পাইনাপেল ১০'' প্লাস -১০০০ থেকে ১৫০০
এগ্নেস -২০০০
উলিতা-২৫০০

এই লিখা কারুমিস্ত্রী র নিজস্ব লিখা, কপি করতে পারবেন তবে নিজের নামে চালাবেন না।
শেয়ার অথবা সেভ করে রেখে দিন।

লেখনী: কারুমিস্ত্রী

গরম।আর লোডশেডিং এর মাঝে হ্যান্ডওয়ার্মার দেখাই😬😬
04/08/2026

গরম।আর লোডশেডিং এর মাঝে হ্যান্ডওয়ার্মার দেখাই😬😬

A cozy little duo. 🐻🐢
21/07/2026

A cozy little duo. 🐻🐢

Address

Lohagara
Narail
7511

Website

Alerts

Be the first to know and let us send you an email when আভরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share