06/08/2026
আমাদের কাজের দাম কেন এত এই প্রশ্নের উত্তর দিতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কেন এই দাম রেখেছি, বা অন্য কেউ কত টাকায় কী করে দিচ্ছে, এসবের কৈফিয়ত দিতে আমরা আসলে বাধ্য নই।
সত্যি বলতে, কে কত টাকায় কী বানাচ্ছে সেটা আমরা জানতেও চাই না। কারণ প্রত্যেকের কাজ, সময়, দক্ষতা এবং মান আলাদা। তাই এই তুলনা করারও কোনো মানে হয় না।
এছাড়াও, আমাদের একটা খুবই সিম্পল পলিসি আছে। আমরা ম্যাস প্রোডাকশন করি না। ইচ্ছা করেও না। আমাদের প্রোডাক্ট সবার জন্য না, আর সবাইকে আমাদের প্রোডাক্ট নিতে হবে এমনটাও আমরা চাই না।
আমরা হাতে গোনা কিছু অর্ডার নিই। শুধু তাদের জন্য, যারা হ্যান্ডমেড জিনিসের পেছনের সময়, পরিশ্রম আর ভালোবাসাটুকু মূল্যায়ন করেন। অথবা যারা তাদের বিশেষ মুহূর্তটাকে আরও একটু স্পেশাল করতে চান। কিংবা নিজের জন্য যত্ন করে হাতে তৈরি কিছু উপহার নিতে চান।
আমাদের প্রতিটি প্রোডাক্ট অর্ডার অনুযায়ী আলাদা করে তৈরি করা হয়। তাই একেকটা প্রোডাক্টের একেক রকম কাস্টমাইজেশন থাকে, আর সেই অনুযায়ী দামও ভিন্ন হয়। এজন্য সব প্রোডাক্টের নির্দিষ্ট দাম আগে থেকে বলে দেওয়া বা পাবলিকলি লিস্ট করে রাখা সম্ভব হয় না।
আপনি শুধু আপনার পছন্দের প্রোডাক্টের ছবি আর কী কী কাস্টমাইজেশন চান সেটা জানিয়ে দিলে আমরা সেই অনুযায়ী একটি সঠিক প্রাইস আপনাকে জানিয়ে দিই।
আরেকটা বিষয় হলো, সব রঙের সুতা সবসময় হাতে থাকে না। অনেক সময় নতুন করে ম্যাটেরিয়াল আনতে হয়। আবার কাস্টমাইজড অর্ডার মাঝপথে ক্যান্সেল হলে পুরো ক্ষতিটাই আমাদের হয়। এই কারণেই আমরা ২০–৫০% অ্যাডভান্স নিয়ে থাকি। এটা শুধু আমাদের জন্য না বরং পুরো অর্ডার প্রসেসটাকে সিকিউর রাখার জন্য।
যেহেতু আমরা রেডি স্টক রাখি না, তাই প্রতিটি অর্ডার শুধুমাত্র আপনার জন্যই নতুন করে তৈরি করা হচ্ছে। তাই অর্ডার করার সময় হাতে একটু পর্যাপ্ত সময় নিয়ে অর্ডার করলে আমাদের জন্যও সুন্দরভাবে কাজটা শেষ করা সহজ হয়।
সর্বশেষ একটা বিষয় যা না বললেই নয়।
আপনারা দাম, সময় বা অ্যাডভান্স নিয়ে প্রশ্ন অবশ্যই করতে পারেন। আমরা সবসময় উত্তর দিতে চেষ্টা করি। তবে ইনবক্সে রাগারাগি বা তর্কে জড়িয়ে পড়লে কারও জন্যই বিষয়টা সুখকর হয় না।
আপনি যদি আমাদের কাজ, প্রসেস আর পলিসির সাথে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে আপনাকে অবশ্যই স্বাগতম। আর যদি না করেন, সেটাকেও আমরা সম্পূর্ণ রেসপেক্ট করি। ধন্যবাদ 🌹