10/02/2025
বামুন ও চাঁদ
আমি বামুন তুমি ছিলে
দূর আকাশে চাঁদ,
আঁধার রাতে তোমায় ছোঁয়ার
হলো ভিষণ সাধ।
অবুঝ প্রেমিক না বুঝিয়া
চন্দ্র প্রনয় কাতর,
এক্সরে করে দেখি চাঁদে
শুধুই কঠিন পাথর।
জ্যােৎস্না ভেবে তোমার বুকে
পেলাম অনল শিখা,
সত্যি জেনো মরণ আমার
তোমার হাতেই লিখা।
১০.০২.২০২৫
(নেহাল হাফিজ)