Tapas Majumder's Art & Creativity

Tapas Majumder's Art & Creativity Mr. Tapash Majumder's official page. Tapash Majumder.

This is the official Facebook fan page by the re known artist of the country and one of the most popular senior teacher from the Government Laboratory High School, Mymensingh Mr.

সংগৃহীত ঃযুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক। স্ত্রীকে বাসরঘরে গিয়েই প্রথম দেখেন। ...
17/10/2025

সংগৃহীত ঃ


যুবতীর গুণের প্রশংসা শুনে তার প্রতি মুগ্ধ হয়ে না দেখেই বিয়ে করেন এক যুবক। স্ত্রীকে বাসরঘরে গিয়েই প্রথম দেখেন। কিন্তু স্ত্রীর ঘোমটা খুলতেই তিনি মনোবেদনায় বিষণ্ণ হয়ে পড়েন। দেখেন, তার পরম কাঙ্খিত স্ত্রী রূপসী নয়, কালো। তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন। মনের দুঃখে স্ত্রীর কাছে আর ফিরে আসেন না। নাম তার আমের বিন আনাস। অবশেষে স্ত্রী নিজেই তার কাছে যান। প্রিয় স্বামীকে বলেন, ‘ওগো! তুমি যা অপছন্দ করছো, হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে, এসো।’ অতঃপর আমের স্ত্রীর কাছে যান।

কিন্তু দিনের বেলা স্ত্রীর অসুন্দর চেহারার প্রতি তাকাতেই তার মন খারাপ হয়ে যায় আবার। মনের দুঃখে আমের এবার বাড়ি ছেড়ে দেন। চলে যান বহুদূরে, অন্য শহরে। এদিকে বাসর রাতেই যে তার স্ত্রী গর্ভধারণ করেছেন, এ খবর তিনি রাখেন না। আমের ভিনদেশে লাগাতার বিশটি বছর কাটান।

বিশ বছর পর তিনি নিজ শহরে ফেরেন। এসেই প্রথমে নিজ বাড়ির কাছের সেই প্রিয় মসজিদে ঢোকেন। ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কোরআনের মর্মস্পর্শী দরস পেশ করছেন। আর বিশাল মসজিদ ভরা মানুষ পরম আকর্ষণে তা হৃদয়ে গেঁথে নিচ্ছে। তাঁর হৃদয়গ্রাহী দরস শুনে আমেরের অন্তর বিগলিত হয়ে যায়। আমের লোকদের কাছে এই গুণী মুফাসসিরের নাম জানতে চাইলে লোকেরা বলেন, ‘ইনি ইমাম মালেক।’

আমের আবার জানতে চান, ‘ইনি কার ছেলে?’ লোকেরা বললো, ‘এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে। যিনি বিশ বছর আগে বাড়ি থেকে চলে গেছেন, আর ফিরে আসেননি।’ আবেগে উত্তাল আমের ইমাম মালেকের কাছে এসে বললেন, ‘আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। তবে আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করবো না। আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবো। আপনি ভেতরে গিয়ে আপনার মাকে বলবেন, দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন। তিনি আমায় বলেছিলেন, তুমি যা অপছন্দ করছো, হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে।’ এ কথা শুনেই ইমাম মালেকের মা বললেন, ‘হে মালেক! দৌঁড়ে যাও, সম্মানের সঙ্গে উনাকে ভেতরে নিয়ে আসো, উনিই তোমার বাবা। দীর্ঘদিন দূরদেশে থাকার পর উনি ফিরে এসেছেন।’ এই হলেন সেই গুণবতী মা, যিনি ইমাম মালেক (রহ.)-এর মতো সন্তান গড়ে তোলার কারিগর। তাই রূপবতী নারী দ্বারা নয়, গুণবতী নারীদের মাধ্যমেই পৃথিবী আলোকিত হয়।
[অ‌পেরা মি‌নি'র সংবাদ হ‌তে সংগৃহীত]

শিল্পী পিকাসো একবার নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। একটা মেয়ে এসে বললো- স্যার আমি আপনাকে চিনি। আপনি হলেন পিকাসো তাই...
04/10/2025

শিল্পী পিকাসো একবার নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। একটা মেয়ে এসে বললো- স্যার আমি আপনাকে চিনি। আপনি হলেন পিকাসো তাই নাহ ??
মেয়েটি একটা কাগজ বের করে পিকাসোকে দেয় আর বলে- স্যার আপনি অনেক বড় একজন পেইন্টার। প্লিজ আমার জন্য কিছু একটা এঁকে দেবেন...?? পিকাসো কাগজটি নিয়ে পকেট থেকে একটা পেন্সিল বের করে ৩০ সেকেন্ডের মধ্যে একটি ছবি এঁকে দেয়। মেয়েটিকে বলে-এই নাও এটা তোমার জন্য। এই পেইন্টিংটির মূল্য মিলিয়ন ডলার।

মেয়েটি রাস্তায় যেতে যেতে ভাবে- স্যার তো আমাকে বোকা বানালেন। ৩০ সেকেন্ডে একটা পেন্টিং তৈরি করে বললেন এর মূল্য নাকি মিলিয়ন ডলার! মেয়েটি দ্রুত গিয়ে ওই পেইন্টিংটির মূল্য যাচাই করে। জেনে অবাক হয়ে যায়- সত্যিই ওই পেইন্টিংটির মূল্য মিলিয়ন ডলার!! মেয়েটি পিকাসোর ঠিকানা খুঁজে বের করে। বলে- স্যার পেইন্টিংটা সত্যিই মিলিয়ন ডলারের।

প্লিজ স্যার, আমিও শিখতে চাই- ৩০ সেকেন্ডে কীভাবে মিলিয়ন ডলারের পেইন্টিং করা যায়....? পিকাসো হেসে বলে- এই ৩০ সেকেন্ডের পেইন্টিং শিখতে আমার ৩০ বছর সময় লেগেছে !!

জীবনে কঠোর তপস্যা করতে হয়, বছরের পর বছর করতে হয়। তারপর ভালো কিছু করা যায়। তাহলেই সেই জীবন পাওয়া যায়, যার স্বপ্ন আমরা দেখি !!

পাথরের উপর জলের ফোটা টুপটুপ করে পড়ে। ওই জলের ফোটা কিছুদিন পর পাথরের ভেতরে একটা গর্ত করে দেয়। ওই জলের ফোটার মধ্যে কি এমন শক্তি আছে যে, বার বার পাথরের উপরে পড়ে সেখাকে গর্ত করে দেয়? অর্থাৎ অসম্ভবকে সম্ভব করে দেয়!!

কুয়োর পাথরে বার বার দড়ি টানার পর, পাথরে দাগ হয়ে যায়। একই ভাবে, বার বার চেষ্টা করার পর মূর্খ ব্যক্তিও বুদ্ধিমান হতে পারে!!
(সংগৃহীত)

ইরানের একটা ছোট্ট গ্রাম। ওখানে সুরাইয়ার সংসার। স্বামী, দুই কন্যা আর দুই পুত্র সন্তান। স্বামীর হঠাৎ নজর পড়ে চৌদ্দ বৎসর বয়...
27/09/2025

ইরানের একটা ছোট্ট গ্রাম। ওখানে সুরাইয়ার সংসার। স্বামী, দুই কন্যা আর দুই পুত্র সন্তান। স্বামীর হঠাৎ নজর পড়ে চৌদ্দ বৎসর বয়সী এক কিশোরীর ওপর। এবং তাকে বিয়ে করার আকাঙ্খা মাথায় চাপে।

কিশোরীকে বিয়ে করার বিনিময়ে কিশোরীর অসুস্থ বাবার চিকিৎসার খচর বহন করতে রাজি হয়ে যায় সুরাইয়ার স্বামী। কিন্তু এদিকে ঘরে স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা ঝামেলা। আবার সব মিনিয়ে খরচাপাতিও বেশী। তখন সুরাইয়ার স্বামী ফন্দি আঁটে। গ্রামের সর্দারের সাথে বোঝাপড়া করে। এবং নিজের স্ত্রীর নামে গুজব রটিয়ে দেয়। গুজব হলো, "তার স্ত্রীর একটা অ'বৈ'ধ সম্পর্ক আছে।"

আর এই গুজবকে শক্তিশালী করার জন্য হুমকি ধমকি দিয়ে তারা মিথ‌্যা সাক্ষীও জোগাড় করে। ফলে অল্পতেই সুরাইয়ার অপরাধ প্রমাণিত হয়। নিয়ম অনুযায়ী সুরাইয়াকে মৃ'ত্যু'দ'ণ্ড দেওয়া হয়।

মৃ'ত্যু'দ'ণ্ডটা খুব ভয়ানক ছিল। প্রকাশ্যে রাস্তায় গ'র্ত খোঁড়া হয়। সুরাইয়ার হাত-পা বাঁ ধা হয়। গর্তে কোমর পর্যন্ত পোঁতা হয় তাকে। মাটি দিয়ে ভরাট করা হয় তার চারপাশ। তারপর দূর থেকে পাথর ছোঁ'ড়া হয় সুরাইয়ার শরীর উদ্দেশ্য করে। প্রথম পাথর ছুঁ'ড়'তে হয় সুরাইয়ার পিতাকেই। তারপর সুরাইয়ার দুই পুত্রকেও জোর করে পাথর ছুঁ'ড়'তে বাধ্য করা হয় মায়ের দিকে। এরপর একেক করে অন্য সবাই পাথর ছু'ড়ে মা'রে।

বেশ কিছুক্ষণ ধরে অনর্গল পাথর ছোঁ'ড়ার পর সুরাইয়ার চারপাশের মাটি লাল হয়ে আসে, ছিঁটে ছিঁটে র'ক্ত পড়ে। শরীরের নাড়াচাড়া বন্ধ হয়। তখন স্বামী উপুড় হয়ে পড়ে থাকা সুরাইয়ার র'ক্তা'ক্ত মুখের দিকে তাকিয়ে পরীক্ষা করে, সে বেঁচে আছে কিনা। সুরাইয়া বেঁচে ছিল অমন ক্ষত বিক্ষত হওয়ার পরও। সে চোখ খুলেছিল। তখনও ম'রে'নি বুঝতে পেরে স্বামী সহ গ্রামের সবাই সুরাইয়ার আশপাশে পড়ে থাকা র'ক্তা'ক্ত পাথর কুড়িয়ে নিয়ে পুনরায় পাথর ছুঁ'ড়'তে শুরু করে। সুরাইয়ার মৃ'ত্যু হয় অতঃপর।

এই হৃদয়বিদারক ঘটনাটি লিখেন একজন ইরানি লেখক। নাম, ফ্রিদৌনি সাহেবজাম। সময় ১৯৯০ সাল। বইটি ইরান ব্যান করে দেয়। বাস্তবিক একটা ঘটনার আদলে লেখা এই বই ইন্টারন্যাশনাল বেস্টসেলার হয়। দুই হাজার আট সালে এই বইটি স্ক্রিনে আনা হয় প্রথমবার। একটা সিনেমা বানানো হয়। নাম, "দ্য স্টোনিং অফ সুরাইয়া এম"।

এদিকে সুরাইয়ার মৃ'ত্যু'র পরদিন তার স্বামীর পছন্দ করা সেই চৌদ্দ বছরের কিশোরীর অসুস্থ বাবাও মা'রা যায়। ফলে তার চিকিৎসার খরচ দেওয়ার বিনিময়ে ওই কিশোরীকে যে বিয়ে করার কথা ছিল, তা আর হয়ে ওঠে না। (সৃষ্টিকর্তা যদি রিজিকে না লিখে, তাহলে আপনি তা কোনো দিনও গ্রহণ করতে পারবেন না। এটাই তার একটা উদাহরণ।)

{ সুরাইয়ার মলিন চোখজোড়া দেখে তুরস্কের একজন কবি'র কিছু উদ্ধৃতি......

'আমি তোমাকে গোপন ক'রে রাখব, বিশ্বাস করো...
আমি যা লিখি, যা আঁকি তার মধ্যে,
আমি যা গাই, যা বলি তার মধ্যে।
তুমি থাকবে অথচ কেউ জানবে না,
এবং কেউ তোমাকে দেখতে পাবে না,
শুধু আমার চোখে তুমি বেঁচে থাকবে।' }

সংগৃহীত

কিছু লেখা সব মানুষের পড়া উচিৎ, রাজু নুরুলের এরকমই একটা লেখা কৃতজ্ঞতা রেখে শেয়ার করলাম। কয়েক দিন  আগে, সোশ্যাল মিডিয়ায় আস...
25/09/2025

কিছু লেখা সব মানুষের পড়া উচিৎ,
রাজু নুরুলের এরকমই একটা লেখা কৃতজ্ঞতা রেখে শেয়ার করলাম।
কয়েক দিন আগে, সোশ্যাল মিডিয়ায় আসামের সংগীত শিল্পী জুবিন গার্গের মারা যাওয়ার খবর পড়লাম। এই নামের কাউকে চিনি বলে আমার মনে পড়লোনা। পরে খবরের বিস্তারিত পড়তে গিয়ে দেখি, উনি ২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার ”ইয়া আলী” গানের সেই বিখ্যাত শিল্পী। আমার খানিকটা মন খারাপ হলো। ব্যস এইটুকুই!

কিন্তু ফেসবুক এলগরিদম কঠিন জিনিস। এরপর স্ক্রল করলেই জুবিন গার্গ বিষয়ক নানা খবর নিউজফিডে আসতে শুরু করল। এর মধ্যে একটা ভিডিও দেখে আমি নড়েচড়ে বসলাম।

জিপ টাইপের একটা গাড়িতে করে জুবিনের মৃতদেহ এয়ারপোর্ট থেকে গুয়াহাটি শহরের দিকে নিয়ে আসা হচ্ছে। রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে! আর গাড়ির পেছনে পাগলের মত দৌড়াচ্ছে আরও কয়েক হাজার মানুষ!

এরপর গত তিন দিন ধরে আমি জুবিন গার্গকে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করলাম। তার দেয়া নানা সাক্ষাৎকার পড়লাম, বিভিন্ন অনুষ্ঠানে তার পারফম্যান্স দেখলাম! বোঝার চেষ্টা করলাম, একজন সংগীত শিল্পীর মৃ্ত্যুতে আসামের মানুষ এমন উন্মাদ হয়ে গেলো কি কারণে?

বিশেষ করে এমন এক সময়ে, যখন কেউ মারা গেলেও তাকে নিয়ে ট্রল হয়, মৃত ব্যক্তি আমার পছন্দের না হলে তার মৃত্যুর খবরের নিচে হাহা রিয়েক্ট পড়ে, মতাদর্শের বিপরীতে পোশাক পরলে মোরাল পুলিশিং করতে একবিন্দু পিছপা হইনা আমরা...

মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা জুবিনের মা ও বোন সংগীত শিল্পী ছিলেন। মা ইলাবতি অসমীয়া ভাষার ঐতিহ্যবাহী লোকসংগীত শিল্পী ছিলেন, বোন জুনলিও অসমীয়া গান পরিবেশন করতেন। দুজনেই আঞ্চলিকভাবে পরিচিত ছিলেন। ওইটুকুই...

ছোটবেলায় মায়ের কাছে গান শিখেছেন জুবিন। স্কুল-কলেজে গান গাইতেন। ২০ বছর বয়সে, ১৯৯২ সালে আসে তার প্রথম এ্যালবাম। এরপর গানের সাথেই লেগে ছিলেন। ২০০২ সালে সড়ক দূর্ঘটনায় বোনের মৃত্যুর পর, জুবিনের জীবন পাল্টে যায়। বিরহ এসে চিরস্থায়ী ভর করে তার কণ্ঠে...

এরপর, দিনে দিনে তার গানের সংখ্যা বেড়েছে! প্রায় ৪০টা ভাষায় অন্তত ৩৮ হাজার গান রেকর্ড করেছেন তিনি। গেয়েছেন সব বয়সী মানুষের জন্য গান।

২০০৬ সালে প্রথমবারের মত বলিউডে ব্রেকথ্রু পান। অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমায় ”ইয়া আলী”র মত হিট গান ও পরে ফিল্ম ফেয়ারের জন্য মনোনীত হওয়ার পর, আর আসামে পড়ে থাকার কোনো কারণ ছিলনা। কিন্তু গানের জন্য সারা দুনিয়া চষে বেড়ালেও, মূলত: আসাম ছেড়ে কোথাও যেতে চান নাই জুবিন। বিভিন্ন স্টেজশোতে নিজেকে ”পাহাড়ের সন্তান” বলে পরিচয় দিতেন।

১০/১৫ বছর আগে কোলকাতার বাংলা সিনেমা যখন পুরনো ধাঁচ থেকে আধুনিক বাণিজ্য ও আর্ট ফিল্মের ঘরানায় বদলে যেতে শুরু করল, তখন জিৎ ও দেবের বিভিন্ন সিনেমায় একের পর হিট গান উপহার দিয়েছেন জুবিন। বিশেষ করে বিরহ ও বেদনার গানে জুবিন হয়ে উঠেন বিকল্পহীন!

কোলকাতায় তার অধিকাংশ গানের সংগীত পরিচালক ছিল জিৎ গাঙ্গুলি। আসাম থেকে রাতের শেষ ফ্লাইটে কোলকাতায় এসে গান রেকর্ডিং করে ভোরে আবার আসাম ফেরত যেতেন। জিৎ গাঙ্গুলি বিরক্তি প্রকাশ করলে বলতেন, ”এমন দরদ আর বেদনার গান রাত গভীর না হলে গাওয়া যায়, দাদা?” মূলত ওসব গানের মধ্য দিয়েই জুবিন কোলকাতার বাংলাভাষী মধ্যবিত্তের জীবনে ঢুকে পড়েন। ঘটনাটা এমন দাঁড়ায় যে, ভাসান থেকে গায়ে হলুদ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ট্রাকের পেছনে সাউন্ড বক্স ঝুলিয়ে পাড়া দাপানো- জুবিনের গান ছাড়া অসম্ভব!

কিন্তু প্রশ্ন হলো, গানতো আরও অনেকেই গায়। জুবিনের চেয়ে ঢের ভালো শিল্পীও আছে। কিন্তু জুবিনকে কেনো মানুষ এত ভালবাসতো? তাও আবার এমন এক শিল্পী, যে কিনা গত ৫/৬ বছরে একটা হিট গান দিতে পারে নাই, মদ ছিল যার জীবনের সঙ্গী, মঞ্চে উঠে এলোমেলো গিটার বাজাতেন, যেকোনো সামাজিক ইস্যুতে রাজনীতিবিদদের এক হাত ‍নিতে ছাড়তেন না। এমনও দিন গেছে, মঞ্চে উঠে মদের তোড়ে আর গানই গাইতে পারেন নাই। ঘুমিয়ে পড়েছেন।

ভাবেন তো আমাদের দেশে হলে কি হতো? ঘাড় ধরে মঞ্চ থেকে নামিয়ে দিতো না? আয়োজকদের হাতে মার খাওয়ার কথাতো! এরকম খবরতো আমরা প্রায়ই পত্রিকায় পড়ি!

আসল ঘটনা হলো, শুরু থেকেই ”মানুষ-জুবিন” ”শিল্পী-জুবিন”কে ছাড়িয়ে গিয়েছিলেন।

জুবিন ছিলেন সমাজ সেবক। যখনই কোথাও কেউ বিপদে পড়তো, জুবিন সেখানে হাজির! কেউ তার সাথে হাত মিলাতে আসলে জুবিন তার দিকে হাসিমুখে বুক বাড়িয়ে দিতেন। রাজ্যের নানা জায়গায় ঘুরে ঘুরে গাছ লাগাতেন। বিজেপি সরকার যখন রাজ্যে নাগরিক সনদ বানানো শুরু করলো, জুবিন কাউকে তোয়াক্কা না করে সেটার বিরুদ্ধে কথা বলেছেন। করোনার সময় নিজের বাড়ি ছেড়ে দিয়ে ওটাকে ”কোয়ারেন্টাইন সেন্টার” বানিয়েছিলেন।

পশু-পাখির প্রতি তার ছিল গভীর প্রেম। তাই তার মৃত্যুর পর তার স্ত্রী যখন পালিত কুকুর চারটাকে নিয়ে গেল জুবিনকে শেষবারের মত দেখার জন্য, সেই কুকুদের চোখে যে বিষাদ ঝরে পড়ল, সেই দৃশ্য দেখে বুকে মোচড় দিয়ে উঠে।

১৫ বছরের বিবাহিত জীবনে নিজেদের কোনো সন্তান ছিল না, কিন্তু জুবিন ও তার স্ত্রী গরিমা ছিলেন ১৫ সন্তানের পিতা-মাতা। গণধর্ষণের শিকার মেয়েকে তুলে এনে আশ্রয় দিয়েছেন নিজের কাছে। বাড়িতে ঝি”র কাজ করা কাজলি নামের এক মেয়ে যখন প্রবল নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়ছে, তখন জুবিন তাকে তুলে এনেছেন, আদালতে মামলা লড়েছেন, সেই মামলায় জিতেছেনও! সেই খবর বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। ফলে সব জেনারেশনের মানুষের অন্দরমহলে জুবিন ঢুকে পড়েছেন। ”ক্যারিয়ারে চারটা গান কম হোক, চারটা স্টেজ শো কম না হয় হলো, কিন্তু জীবন থেকে চারটা ভালবাসার মুহুর্তকে ছেটে ফেলা যাবে না” - এই ছিল তার জীবনদর্শন!

এতিমদের ভরণপোষণ দিতেন। মুসলমান এতিম শিশুদের জন্য খুলেছিলেন মাদ্রাসা ও এতিমখানা, একটা ভিডিওতে দেখলাম, জুবিনের মৃত্যুর পর সেই এতিমখানার ছাত্র-শিক্ষকরা দাঁড়িয়ে তার গান গাইছে! রাস্তায় রাস্তায় তার ছবি টানিয়ে শোক পালন করছে সব ধর্মের মানুষ। মুসলমান ইমামের মোনাজাতে প্রদীপ জ্বালিয়ে বসে আছে প্রবল ধর্মবিশ্বাসী হিন্দু নারী! এক মুসলিম ছেলে জুবিনের ঢাউস সাইজের ছবির সামনে বসে কোরআন খতম দিচ্ছে…

জুবিনের একটা ডায়লগ খুব জনপ্রিয় ছিল। জনপ্রিয় শব্দটা আমি ইচ্ছা করেই ব্যবহার করলাম। ”আমার কোনো ধর্ম নাই, আমার কোনো জাত নাই। আমার কোনো ভগবান নাই। আমি মুক্ত। আমি কাঞ্চনজঙঘা।” বলেছিলেন, ”মৃত্যুর পর আমাকে পোড়াইয়ো না। ব্রক্ষ্মপুত্রে ভাসিয়ে দিও...”

তার মানে জুবিন নাস্তিক ছিলেন। মঞ্চে দাঁড়িয়ে এরকম একটা কথা বাংলাদেশের কেউ বললে তার কি অবস্থা হতো ভাবা যায়? আমার ২০১৩/১৪ সালের দিকে নাস্তিক ব্লগারদের মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে। এখনকার পরিস্থিতি নাইবা বললাম!

অথচ যেই মানুষটা ভরা মঞ্চে টির্শাট উপরে তুলে বলে, ”আমার কোনো পৈতে নাই”, মানুষ সেসবকে গায়েই মাখলোনা। আসাম কিন্তু ছোট একটা রাজ্য। মানুষজন তত শিক্ষিতও না। অথচ সেই রাজ্যের প্রায় ”গেঁয়ো” ”অশিক্ষিত” লাখ-লাখ মানুষ একটা ধর্মহীন লোককে ভগবানের কাতারে বসিয়ে দিল।

আজ একটা ভিডিও দেখলাম, মহালয়ার প্রস্তুতি চলার কথা। দূর্গাপূজার উৎসব শুরু হয়ে যাওয়ার কথা এরমধ্যে। কিন্তু কোনো রাস্তায় একটা মানুষ নাই। স্কুল বন্ধ, অফিস আদালত অটো বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য স্থবির। তিন দিনের রাস্ট্রীয় শোক! সুইগি, জামোটায় সব অর্ডার বন্ধ! ওখানকার মুখ্যমন্ত্রী বাকি সবার সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে জুবিনের গান গাইতেছে, আর চোখ মুছতেছে...

এক ঘরোয়া আড্ডায় জুবিন মজার ছলে বলেছিলেন, ”কেউ মরলে বোম্বে বন্ধ হয় না, চেন্নাই বন্ধ হয়না। কিন্তু আমি মরলে আসাম সাত দিনের জন্য বন্ধ হয়ে যাবে। কারণ আমি লিজেন্ড!” আসামবাসী যেনো জুবিনের কথাকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর।

মানুষ তার এক জীবনে টাকা-পয়সা-সোনাদানা-হীরে-জহরত কত কি জমায়! গত তিন দিনে আমার মনে হলো, জুবিন মানুষ জমাতে চেয়েছেন।

তাই তার যতগুলো ভিডিও আমি দেখলাম, দেখলাম যে, এই মানুষটার চোখে অসম্ভব প্রেম। যখনই কারো দিকে তাকান, সেই দৃষ্টি প্রেম আর আকুতিতে ভরা। একেবারে পিউর। ফলে ৫২ বছরের জীবনে আসামের মত এক ছোট শহরের শিল্পী এক’শ কোটি টাকার মালিক হয়েও, রাস্তার পাশের ঝুপড়িতে বাবু সেজে বসে ভাত খেতে পারতেন। পকেট থেকে টাকা বের করে সেখান থেকে গুণে গুণে কয়েকটা নোট পাশে বসে থাকা দরিদ্র মানুষটার হাতে গুঁজে দিয়ে বাকিটা আবার নিজের পকেটে রাখতেন। না, সেই দেয়ায় কোনো স্টারডম নাই, কোনো লোক দেখানো ভেল্কি নাই।

ফলে আসামের মানুষ এক সামান্য জনদরদি গায়কের ভেল্কিতে আটকে গেছে!

রবিন শর্মার একটা বইয়ের নাম, ”হু উইল ক্রাই, হোয়েন ইউ ডাই।” এটা আমার খুব প্রিয় একটা বই। গত তিনদিন ধরে এই বইটার কথা বারবার মনে পড়ছে।

নাহ! মৃত্যুর পর সবার জন্যই অনেক মানুষকে দলবেঁধে কাঁদতেই হবে, এমন কোনো কথা নেই। এটা ব্যক্তিগত চয়েজ!

কিন্তু এক অসমিয়া শিল্পীর মৃত্যুর পর যখন তার অন্ত্যোষ্টিক্রিয়ায় ১৭ লাখ মানুষ জড়ো হয়ে এক সাথে তার গান গায়, চিৎকার করে কাঁধে, তখন ছাই হয়ে বাতাসে লীন হতে থাকা শরীরের প্রতিটা ইঞ্চি কেমন বোধ করে, সেটা ভেবে শিহরিত না হয়ে উপায় কি?

12/08/2025

নতুনভাবে বেশ কিছুদিন পর মসলিন শাড়ী তে ছবি আঁকা শুরু করলাম।

Address

Gangadas Guha Road
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tapas Majumder's Art & Creativity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share