Soma's Story

Soma's Story ‘‘সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মন?

07/07/2025

অনেক বছর ধরে
নিজের স্বপ্ন আর দায়িত্ব একা কাঁধে নিয়ে চলছি।
অনেকে পাশে থেকেছে মুখে, কিন্তু ভিতরে আমি শুধু আমারই ছিলাম।

হাঁটছি এখনো-নিজের উপর ভরসা রেখে। কারও শক্ত হাত পাইনি, তাই নিজের হাতটাই শক্ত করে ধরেছি।

আমি অনেক ভারী
তাই আমার দায়িত্ব কেউ নিতে চাইনি।
তাই নিজের দায়িত্ব নিজেই বহন করে হাঁটছি।

**আমি এখনো আছি
-ভেঙে না পড়ে,
নিজেকে আঁকড়ে ধরে। **
soma's story🫰

02/12/2024
কখনো কখনো মনে হয়.. কেউ কাউকে ভালোবাসে না। নাহলে আপনারাই বলুন না, ভালোবাসা যদি থাকতো, তাহলে কেন বাবা-মা'র কাছে 'প্রিয় সন্...
18/08/2024

কখনো কখনো মনে হয়..
কেউ কাউকে ভালোবাসে না। নাহলে আপনারাই বলুন না, ভালোবাসা যদি থাকতো, তাহলে কেন বাবা-মা'র কাছে 'প্রিয় সন্তান' বলে আলাদা একটা ভাগ হয়? কেন বাবা-মা'য়েরা সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন?

সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসঘাতক বন্ধু, পিঠে ছুরি বসানো আত্মীয়, এরা তাহলে কারা? মঙ্গল গ্রহের প্রাণী?

ভালোবাসা যদি হত, তাহলে প্রেমে ঠকতে হয় কেন? আর এখানেই শেষ নয়, হাজারবার ভেঙে যাবার পর যখন ফাইনালি একা থাকতে শিখে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ দু'চারটে সস্তার নাটক করে আবার ভেঙে দিয়ে যায় কেন?

কারোর কারোর তো আবার ভালোবাসাহীন 'লাভ ম্যারেজও' হয়। কী বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এটা কী করে সম্ভব? আরে হয় গো, হয়। এমনটাও হয়। এই যেমন ধরুন, আপনার বিয়ের প্রায় একযুগ কেটে যাবার পর হঠাৎ একদিন আপনি জানতে পারলেন, যে আপনার সেই ভালোবাসার মানুষটি, সেসময় আপনাকে 'আই লাভ ইউ ফরেভার' বলে আশ্বস্ত করে একটা দারুন ঘুমের রাত উপহার দিয়ে, অন্য কোনো অপ্সরার ইনবক্সে ভালোবাসার, ভালোলাগার, প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছিল। কেমন লাগবে তখন? বিশ্বাস করতে ইচ্ছে করবে তখনকার সেই কথাগুলোকে আর? সেই মাখোমাখো প্রেমের স্মৃতি রোমন্থন করে নিজেকে চার্জ করতে পারবেন আর? সেই মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন বা সে আপনাকে ভালোবেসেই বিয়েটা করেছিল, এই কথাটা বিশ্বাস করতে মন চাইবে? সব কেমন ঝাপসা হয়ে যাবে না তো?

এবারে অনেকেই বলবে, সামাজিক স্বীকৃতি তো দিয়েইছে, আর কি চাই? না মশাই, ভালোবাসা অতো সস্তা নয়, যে কিছু মানুষ ডেকে খাইয়ে একজনের সিঁথি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার আগে আসে সম্মান। আর আপনি সেই সম্মানের ছিটেফোঁটাও পান নি। যদি পেতেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটি অন্যের ইনবক্সে ভালোবাসার ঝড় বইয়ে দিতো না। সম্মান কোনো সামাজিক স্বীকৃতি কিংবা দামী দামী জামাকাপড়, জুয়েলারি ইত্যাদি দিয়ে মাপা যায় না। এগুলো তো ভালোবাসার প্রচার মাত্র।

তাছাড়া ভালোবাসা যদি সত্যিই হত, তাহলে অশীতিপর কোনো বৃদ্ধকে এটা কেন শুনতে হয়, 'বুড়োটা শালা মরেও না'...

ভালোবাসা যদি সত্যিই হত, তাহলে একই সাথে বড় হয়ে ওঠা ভাই-ভাই কিংবা ভাই-বোন একে অপরের শত্রু হয় কীভাবে? কেন সম্পত্তির ভাগ-বাটোয়ারা হবে? কেন বাবা-মা মারা যাবার আগে উইল করে যান? কারণ তারা জানেন কেউ কাউকে ভালোবাসে না।

আসলে কেউ কাউকে ভালোবাসে না......ভালোবাসা অতো সস্তা নয়......খুব এক্সপেন্সিভ......

সংগ্রহীত

08/05/2024

কতটুক বাচবেন!
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!

খুব বেশি সময় নিয়ে আসেননিতো!
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!

একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?

ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!
নদীর ঢেউ অনুভব করুন!

ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!
স্রষ্টাকে স্মরণ করুন!

পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!

চমৎকার একটা কথা আছে জানেনতো?
- Don't count the days, make the days count!! ^_^

হ্যাপ্পি লাইফিং.....
একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।

আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।

Collected

31/08/2023

★সম্পর্ক ধরে রাখার জন্য কথায় দম রেখে যাওয়া উত্তম।
খুব সহজে পড়তে পারা চোখে তুমি একদিন কঠিন করে অন্ধকার দেখবে। হঠাৎ করে হওয়া সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যাবে। যার সাথে তোমার আচমকা কথার ঝড় উঠবে, দেখবে মানুষটা আচমকাই কথার দরদ রেখে হাওয়াই মিঠাইয়ের মতো ফুরিয়ে গেছে।

কাছের মানুষের সাথে যত কম কথা বলবে, সম্পর্কের মান ঠিক ততো গাঢ় হবে। কথাও দম চায়।তুমি দমহীন সম্পর্কে গেলে বুঝবে কথা ফুরিয়ে যাইনি, কিন্তু মানুষটা ফুরাচ্ছে, তুমি হারাচ্ছো!তুমি তার কাছে অপশন হয়ে যাচ্ছো,তুমি তো হারাবার নয় এমন ভাবনায়।

তখন তুমি কথা প্রিয় মানুষ কথা হারাবে, কথা বুকের ভেতর খচখচ করলেও মুখে বলতে পারবে না, গলা অব্ধি এসে আটকে যাবে,ফিরে যাবে পেটে। আমরা মানুষ সবচেয়ে বেশি কথার প্রেমে পড়ি, কথার মায়া ছুড়ে ফেলা যায় না, কথার মায়া বড় হয়ে গেলে কাটানোও যায় না।

একটু ভেবে দেখো হঠাৎ করে আসা মেঘে বৃষ্টি হয় কম।তেমন আজগুবি এসে যে তোমার বুকের দাবি করে কথায় ঝড় তুলছে, সে আসলে তোমাকে ঝড়ের ভেতর একলা করে হারাতে এসেছে। মানুষটা তোমার মনের স্টেশনে অস্থায়ী চাকরিজীবি কেবল, যে কোন সময় বদলি হতে পারে প্রমোশন নামক পদের ভিন গায়,যেখানে শেষ হয়ে যাওয়ায় তুমি নিজেকে খুঁজে পাবে না।

সম্পর্কের ক্ষেত্রে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আপন মানুষ নির্বাচন করতে যেমন সময় নেওয়া উচিত, ঠিক তেমন ধরে রাখার জন্য কথায় দম রেখে যাওয়া উত্তম।

মোঃ মেহেদী হাসান

03/12/2022

কত নিখুঁত অভিনয়
বোঝা খুব দায়।
টাকায় মানুষকে
তার জায়গাটা বুঝিয়ে,
এটাই বুঝি দুনিয়া।

05/10/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে।
আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।

গভীর রাতে, কারো পাজেরো গাড়ি থামছে, নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে.!
কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! ,
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

Collected

29/09/2022

আত্তাহিয়্যাতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভালো লাগ‌বে, এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়্যাতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া।
আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সাঃ) কথোপকথন একটা অংশ।
যা আমাদের মহানবী (সঃ) মেরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে। মহানবী (সাঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল,,,??

কারন, আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন, আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সাঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেনঃ

আত্তাহিইয়্যা-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু
অর্থঃ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেনঃ

আসসালা-মু'আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।
অর্থঃ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সাঃ) বলেনঃ

আসসালা-মু-আলাইনা ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।
অর্থঃ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সাঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেনঃ

আশহাদু আল্লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়্যাতুর গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম ❤️
সুবহানাল্লাহ 🥰🥰

23/04/2022

আঁকড়ে ধরা মানুষের এক আদিম স্বভাব। ছোট্ট একটা বাচ্চাকেও কিছু দিলে সে তা আকড়ে ধরতে চায়। এই আঁকড়ে ধরা স্বভাবটি আজীবন মানুষের সাথে লেগে থাকে । প্রেয়সির হাত থেকে মা-বাবার মৃত হাত পর্যন্ত সবই মানুষ ধরে রাখতে চায়। পড়ালেখার সার্টিফিকেট, জমির দলিল, গাড়ির চাবি, বাড়ির তালা সবই মানুষ শুধুই ধরে রাখতে চায়। বাড়ির দারোয়ানও তার একমাত্র শক্তি লাঠিকে ধরে রাখে। রাস্তার ভিক্ষুকও তার থলেটাকে জব্দ করেই ধরে রাখে।

প্রধানমন্ত্রী তার ক্ষমতা, মন্ত্রী তার চেয়ার সবই ধরে রাখতে চায়।

কিন্তু কেউ কি কখনো কিছু ধরে রাখতে পেরেছে ???

মৃত মানুষের হাতের দিকে তাকান, দেখবেন - সে হাতে কিছুই ধরে রাখা থাকেনা।

আমার মায়ের মৃত্যুর আগের দিন যখন তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম সেদিনই আমি বুঝেছিলাম - আমার পৃথিবীর একমাত্র ছায়া আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ তার অনেক প্রিয় এক বান্দাকে নিজের কাছে নিয়ে যাচ্ছেন। বুকের মাঝের সমস্ত শক্তি দিয়ে তাকে আঁকড়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু তা পারিনি। ঠিক সেই মুহূর্তে বুঝেছি - পৃথিবীর কোনোকিছুই আঁকড়ে রাখা যায় না। সবচেয়ে দামী এবং সবচেয়ে ভালবাসার জিনিসও চলে যায়।

প্রেয়সির হাসিও একদিন শেষ হয়, ভালবাসার ম্যাসেজও একসময় শূন্য হয়। চারিদিকের এতো এতো ভালবাসা, এতো এতো আয়োজন - সবকিছু ছেড়ে চলে যেতে হয় একা।

বইয়ের তাকে তাকে উপন্যাস সাজানো থাকে, আলমারির উপর থাকে কোরআন আর মসজিদের মিনারে মিনারে চলে আজান। এরই মাঝে একা একা গন্তব্যে রওয়ানা দিতে হয় শূণ্য হাতে।

মৃত্যুর পরের রাস্তা অনেক বড়।
তাই সে রাস্তায় কিছুই বয়ে নিয়ে যাওয়া যায় না। শুধু নিজেকেই নিয়ে যেতে হয়।

হাতে কিছু ধরে রাখা দুনিয়ার স্বভাব। যতটুকু ছেড়ে দেয়া যায় সেটাই আপনাকে ভারমুক্ত করে। চোখের সামনে যা দেখছেন তার কিছুই থাকবেনা। তাই কোনোদিন কোনো কারণেই হতাশ হবেন না। শুধু মনে রাখবেন চোখ বন্ধ হলে আল্লাহ ছাড়া কেউই থাকবেনা।

যা থাকবেনা তা আঁকড়ে লাভ নেই, যা থাকবে সেটাই ধরা উচিৎ ।

collect #আবু হোরায়রা স্যার

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soma's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share