18/08/2025
মায়াবী জাল যেন দিন দিন আবদ্ধ করে নিচ্ছে আমাকে।
ঐ দুচোখ আমাকে আমার করে থাকতে দিচ্ছে না, এ যেন এক অদ্ভুত ভালোলাগা যা তিলে তিলে ভালবাসার রুপ নিচ্ছে। তবে আমার কি এটা তার কাছে বলার সাধ্য হবে!
হয়তো একদিন বলতে পারবো,,
হ্যা ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এ জীবনের যত সুখ, আহ্লাদ আছে সব আমি তোমার সাথেই ভাগাভাগি করে নিতে চাই। জীবনটা তোমার হয়ে তোমার মতো করে বাঁচতে চাই। আমার ভাবনা কল্পনায় যত বঞ্চিত ইচ্ছা আকাঙ্খা রয়েছে, সবকিছুর স্বাদ আমি তোমার হতে পাইতে চাই।
তুমি বলেছিলে আসবে। ঐতো শেষ রাতের ঘণ ঘুটঘুটে অন্ধকার যখন শেষ হতে থাকবে, ভুরের মিষ্টি-মধুর আলো নিয়ে আসবে তুমি। এসে আমার হাতটি ধরে বলবে এইতো আছি আমি তোমার পাশে। তার সাথে থাকবে আমার জন্যে যত্নে রাখা একরাশ সপ্ন আর তোমাকে নিয়ে ভাবনার হাজারো বাহানা।