অবিরুদ্ধ মাহমুদের কাব্যলিপি

অবিরুদ্ধ মাহমুদের কাব্যলিপি

​"শব্দ দিয়ে গড়া এক নিঃসঙ্গতার পথচলা। এখানে পাবেন আমার লেখা কবিতা, কাব্যিক ভাবনা এবং শব্দের আয়নায় দেখা

পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে শত বছর ধরে,ঝড় আসে, বজ্র নেমে আঘাত করে,তবু সে নত হয় না, তার উচ্চতায় বিন্দুমাত্র কমতি নেই।কত ম...
24/07/2026

পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে শত বছর ধরে,
ঝড় আসে, বজ্র নেমে আঘাত করে,
তবু সে নত হয় না, তার উচ্চতায় বিন্দুমাত্র কমতি নেই।
কত মেঘ ভেঙেছে তার গায়ে, বৃষ্টির ধারায় হয়েছে ক্ষয়,
তবু সে দাঁড়িয়ে আছে, অটল, দৃঢ়তায় অনড়।
মনুষ্য হলে কি পাহাড় তার স্থিরতা ধরে রাখতে পারত?
তোমরা মানুষ, তাই তোমাদের মন ভেঙে যায়,
কষ্টে, বেদনায়, সহজেই হারিয়ে ফেলো নিজের বিশ্বাস।
কিন্তু পাহাড়, সে জানে তার নিজের সীমা,
সে জানে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় প্রতিকূলতার মুখে।
প্রিয় মানুষ চলে গেলে মানুষ কাঁদে,
পাহাড় কাঁদে না—সে জানে, স্থিরতা হলো তার শক্তি।
হে ঈশ্বর, আমাকেও পাহাড় করে দাও,
যেন প্রতিটি আঘাতেও আমি নত না হই।
স্থির থাকি, যেমন থাকে পাহাড়, অটল ও অবিচল!

জীবনভর কাঁদে নদী, তবু থামে না তার চলা,
পাহাড়ের বুকে আঘাত পায়, তবু সে বয়ে চলে অশ্রুহীন।
আমরা কি জানি নদীর কত ক্ষত, কত বেদনা?
তবুও সে হাসে, তার ঢেউয়ে বাজে আনন্দের সুর।
মনুষ্য হলে কি নদী তার পথে অবিচল থাকতো?
তোমরা মানুষ, তাই সহজে থেমে যাও,
তোমাদের চোখে লুকিয়ে থাকে অশ্রু, প্রতিটি ক্ষণে।
কিন্তু নদী, সে জানে না থেমে থাকা—
সে তো কেবল চলে, তার গন্তব্যে পৌঁছোবার অপেক্ষায়।
প্রিয়জন চলে গেলে মনুষ্য হৃদয় কাঁদে,
নদী কাঁদলেও, তার ঢেউয়ে সে ঢেকে ফেলে সব।
হে ঈশ্বর, আমাকেও নদী করে দাও,
যেন কষ্টে ডুবে গিয়েও, আমি বয়ে যেতে পারি।
থেমে না যাই, যেমন থামে না নদীর অবিরাম পথচলা!

কবিতা:- যদি হতো পাহাড়ের মত মন, নদীর মতো জীবন
কবি:- #অবিরুদ্ধ_মাহমুদ

10/05/2026

ঠিকানা...

#কবিতা

08/05/2026

দরজা খুলেই দেখি এক রূপসী,
হলুদ শাড়ি ছিলো তাহার গায়,
বৃষ্টির জল আর লজ্জা মেশা হাসি,
কাজল চোখে আড়ে আড়ে চায়।

#অবিরুদ্ধ_মাহমুদ #কবিতা

রাত গভীর হলে এখনতোমার স্মৃতির পাশে এসে বসি,স্নিগ্ধ চাঁদের আলোয় ভেজা জানালায়দেখি কত কাছের অথচ কত দূরে তুমি -নিশীথিনী,হঠাৎ...
05/05/2026

রাত গভীর হলে এখন
তোমার স্মৃতির পাশে এসে বসি,
স্নিগ্ধ চাঁদের আলোয় ভেজা জানালায়
দেখি কত কাছের অথচ কত দূরে তুমি -
নিশীথিনী,
হঠাৎ চোখে চুপিসারে নেমে আসে জল,
দেখি তুমি নেই,
রয়ে গেছে কেবল নিঃসঙ্গ হৃদয়ে অনল।

#অবিরুদ্ধ_মাহমুদ #কবিতা

শুধু ধৈর্য টুকু ধরে রেখো প্রেরণার অনুভবে,একদিনে নয়, একদিন সব হবে।                                     -অবিরুদ্ধ মাহমুদ
01/05/2026

শুধু ধৈর্য টুকু ধরে রেখো প্রেরণার অনুভবে,
একদিনে নয়, একদিন সব হবে।
-অবিরুদ্ধ মাহমুদ

২৬ শে মার্চতুমি সেই মুক্তির বরণডালা হাতেলাখো বাঙ্গালীর স্বপ্নের লালিত খাম, #কবিতা
30/04/2026

২৬ শে মার্চ
তুমি সেই মুক্তির বরণডালা হাতে
লাখো বাঙ্গালীর স্বপ্নের লালিত খাম,

#কবিতা

একদিন এই শহরের বুকে নিখোঁজ বিজ্ঞপ্তি লেখা হবেসেদিন তোমাকে আর কোন কবিতা শোনাবে না কোন এক কবি... #কবিতা      #কবি
29/04/2026

একদিন এই শহরের বুকে নিখোঁজ বিজ্ঞপ্তি লেখা হবে
সেদিন তোমাকে আর কোন কবিতা শোনাবে না কোন এক কবি...

#কবিতা #কবি

28/04/2026

জীবন আর বহমান নদী

#কবিতা

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবিরুদ্ধ মাহমুদের কাব্যলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category