07/07/2026
অফিস শেষে বাসায় ফিরছি, বাসায় ফিরতে প্রায় এক ঘণ্টা। পথিমধ্যে বাদাম বিক্রেতা, হালকা নতুন দাড়ি আর হালকা মুছ।
ভাবলাম আজকে ভাড়া কম লেগেছে বাজেটে আরো বিশ টাকা বেঁচে গেছে সুতরাং দশ টাকার বাদাম খাই আর দশ টাকায় বাইপাস গিয়ে একটা কলা।
বাদাম নিলাম টাকা দিলাম। ইন দ্যা মিন টাইম, এক বৃদ্ধা এসে হাজির বাবা ওষুধ কিনব টাকা চাই, শুকনা শরীর আমার মতো প্রোটিনের অভাব। তাকিয়ে দেখি তার হাতে নতুন প্রেসক্রিপশন কাগজে মোড়ানো।
নিজেকে আর সামলাতে পারিনি তাকে গরিবের ওয়ালেট থেকে গরিব পরিমাণ টাকা দিলাম। সে নীল, যাবার সময় হাতে করে একটা বাদাম হাতে নিয়ে গেল।
বাদাম বিক্রেতা হালকা হেসে আমার দিকে তাকিয়ে বলে, না বলেই নিয়ে গেল! আসলে বলেই নিয়েছে। কিন্তু মহিলার আওয়াজ এতই আস্তে ছিল তা বিক্রেতার কানে পৌঁছায়নি।
আমার দেখে ভালো লাগলো! জিজ্ঞেস করলাম তোমাকে তো টাকা দিলাম? জ্বি দিয়েছেন। তাহলে এবার আমি যাই।
এসে বৃদ্ধাকে পেয়ে গেলাম। তখনো আমি একটা বাদামও খাইনি। দুজনেই হাঁটছি। হাঁটতে হাঁটতে অর্ধেক ভাগ করে তাকে দিতে দিতে হেঁটে সামনে চলে এলাম।
এত সুখ অনুভব করলাম যা কেবল আমার সৃষ্টিকর্তাই জানেন।
# তাই হয়ত আমার অনেক টাকা নেই কেননা মানুষের বেশি সুখ সয় না।