আলোর আড়ালে আঁধার

আলোর আড়ালে আঁধার আলোর আড়ালে আঁধার,,, এখানে পাবে মনের কথা,, গল্প,,, কবিতা আর ছোট ছোট অনুভূতি। সাথে থাকো।

09/08/2026
07/08/2026

কারেন্ট মামা বড়ই আজব,
আসে যখন মন চায়।
ফ্যান ঘোরে দুই মিনিট,
তারপর আবার ঘুমায়।

ফ্রিজের ভিতর বরফ গলে,
পানি হয়ে যায়।
মোবাইলে ১% চার্জ,
পাওয়ার ব্যাংকও কান্দে হায়।

লোডশেডিং এর টাইম দেখে,
আমরা ক্যালেন্ডার বানাই।
কারেন্ট আসলে সবাই দৌড়ে,
সুইচ অন করতেই যাই।

রাত ২টায় কারেন্ট আসে,
ঘুম ভেঙে যায় চমকে।
ভাবি এই বুঝি সরকার,
আমাদের কথা ভাবছে।

IPS এর ব্যাটারি শেষ,
জেনারেটরের তেল নাই।
কারেন্ট মামা তুমি কই?
একটু দেখা দিয়া যাই।

গ্রীষ্মের গরমে সেদ্ধ হই,
শীতে কাঁপি কারেন্ট ছাড়া।
তবুও আমরা হাসি,
কারণ অভ্যাস হয়ে গেছে পাড়া।

কারেন্ট মামা ও মামা,
একটু স্থায়ী হয়ে থাকো।
এই গরমে আমাদেরকে,
একটু শান্তি দিয়া যাও। 🙏😭

Address

গ্রাম আশুজিয়া, থানা কেন্দুয়া
Mymensingh
2440

Alerts

Be the first to know and let us send you an email when আলোর আড়ালে আঁধার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category