26/11/2025
প্লে টিউন মিউজিক – অফিসিয়াল ঘোষণা
প্রিয় ইসলামি অঙ্গনের শিল্পী ও সম্মানিত সহযোগীরা,
প্লে টিউন মিউজিক সবসময়ই সহজ-সরল ও বিশ্বাসের ভিত্তিতে আপনাদের সাথে কাজ করে আসছে।
আপনারা গান দেন, আমরা বিনা জটিলতায় গান আপলোড করি—এটাই আমাদের সম্পর্কের মূল শক্তি।
✔ অফিসিয়াল সিস্টেম ব্যবহার করুন
আপনাদের অনুরোধ করা হচ্ছে প্লে টিউন মিউজিকের সাথে যোগাযোগ করার জন্য কেবল নিম্নোক্ত অফিসিয়াল মাধ্যম ব্যবহার করুন—
1. হোয়াটসঅ্যাপ (অফিসিয়াল)
2. অফিসিয়াল ইমেইল
3. ড্যাশবোর্ড সাপোর্ট
এই তিনটির বাইরে যোগাযোগ করলে সাথে সাথে রিপ্লাই পাওয়ার নিশ্চয়তা দেওয়া যাবে না।
অফিসিয়াল কাজ অফিসিয়াল সিস্টেমে হ্যান্ডেল করুন।
✔ আমাদের এগ্রিমেন্ট ও অভিযোগ প্রসঙ্গ
আপনাদের অনেকের সাথে আমাদের এগ্রিমেন্ট রয়েছে—
চাইলে যেকোনো সময় আমরা তা দেখাতে প্রস্তুত।
যেসব গান নিয়ে অভিযোগ এসেছে, আমরা চেক করে দেখেছি—
সেগুলিতে Play Tune Music-এর কোনো নাম বা ক্রেডিট নেই।
এ ধরনের ভুল প্রত্যাশা বা অভিযোগ বিভ্রান্তি সৃষ্টি করে।
✔ টেকডাউন (Content Removal) প্রসেস
যাদের গান টেকডাউন করতে হবে, অনুগ্রহ করে
📩 [email protected]
এই ইমেইলে কারণসহ টেকডাউন রিকোয়েস্ট পাঠান।
আমরা আগামী ১০ দিনের মধ্যে সব টেকডাউন রিকোয়েস্ট ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ।
নোট:
যারা ভদ্রভাবে, সুন্দরভাবে টেকডাউন চান—আমরা তৎক্ষণাৎ সহযোগিতা করি।
কিন্তু কেউ যদি অসৌজন্যতা বা ভুল আচরণ করেন—তাদের ক্ষেত্রেও আমরা ঠিক নিয়ম অনুযায়ী একইভাবে কাজ সম্পন্ন করি।
✔ রিপোর্ট ও পেমেন্ট আপডেট
আমরা আগেই জানিয়েছিলাম—আমাদের সিস্টেম আপডেট সম্পন্ন হয়েছে।
এই চলতি কোয়ার্টারের মধ্যেই
সকল বকেয়া রিপোর্ট ও পেমেন্ট ক্লিয়ার করা হবে।
আমরা স্বীকার করছি, সিস্টেম আপডেটের কারণে কারো ৪ কোয়ার্টার, কারো ৩ বা ২ কোয়ার্টার রিপোর্ট বাকি আছে
এটা আমাদের ভুলও ছিল, আবার সিস্টেম উন্নয়নের জন্য প্রয়োজনও ছিল।
তবুও, যারা $100+ অর্জন করেছেন—
আমরা বিশ্বাসের খাতিরেই তাদের পেমেন্ট ক্লিয়ার করেছি এবং করছি।
✔ আমাদের সম্পর্কে গুজব–লেখালেখি
আমরা লক্ষ্য করছি, বিভিন্ন ব্যক্তি—যারা প্লে টিউনের সাথে কাজও করেন না—
বা যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই—
ভিত্তিহীন লেখালেখি করছেন।
এসব মূলত ব্যক্তিগত আক্রোশ ছাড়া আর কিছুই নয়।
সত্য জানার আগে কোনো গুজবে বিশ্বাস করবেন না।
অফিসিয়াল সোর্স ছাড়া কোনো তথ্য গ্রহণ করবেন না।
✔ আমাদের অবস্থান
আমরা ইসলামি অঙ্গনের মধ্যে
হুজুরদের মাধ্যমে প্রথম মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এই সম্মান আমরা দায়িত্ব নিয়েই ধারণ করি।
আমাদের উদ্দেশ্য—
স্বচ্ছতা, বিশ্বাস, সম্মান ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে একসাথে কাজ করা।
ধৈর্যের জন্য ধন্যবাদ।
আপনাদের দোয়া ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
Play Tune Music Team