Alampur

Alampur It's such a fascinating place that anyone will be charmed seeing natural beauties of this colourful village.

বিক্রমপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রিজিওন।মহান...
05/10/2024

বিক্রমপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী স্যার আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রিজিওন।
মহান আল্লাহ স্যার কে জান্নাত নসিব করুন।
আমিন

বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সকলে নিজ অবস্থান থেকে ত্রাণ তহবিলে টাকা পাঠিয়ে বন্যার্ত মানুষের পা...
23/08/2024

বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা।
আমরা সকলে নিজ অবস্থান থেকে ত্রাণ তহবিলে টাকা পাঠিয়ে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।
জাযাকুমুল্লাহ।

30/06/2024
মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. বজলু বিমা (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌণে ৯ টার দিকে জেলার লৌহজং উপজ...
04/04/2024

মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. বজলু বিমা (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌণে ৯ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এমপি চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটে। নিহত বজলু মিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়া। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছিতে আর্মি ক্যাম্প সংলগ্ন সমষপুর গ্রামের আব্দুল সামাদের বাড়ির ভাড়াটিয়া।এখানে থেকে তিনি গরু-ছাগল কেনাবেচা করতেন।

এলাকাবাসী জানায়, সকালে গরু ব্যবসায়ী বজলু মিয়া ভাড়া বাসা থেকে বের হয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন।এ সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে সেনা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্য আসেন।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, রেল পুলিশ লাশটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন।
collected

06/09/2023

বিশেষ একধরণের ডিভাইস ব্যাবহার করে খৎনা করানো হয় যার কারণে বাচ্চা ব্যথা পায়না, কোন শেলাই লাগেনা এবং রক্তপাত হয়না। রিকভারি হয় অত্যন্ত দ্রুত।
তাই নিরাপদ মুসলমানির জন্য হাজাম, কুয়াক বা পল্লী চিকিৎসক নয় সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
17/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং মামলা শেষ করতে হবে ১৮০ দিনে।দেশের যেকোন স্থানে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতনের ...
14/10/2020

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং মামলা শেষ করতে হবে ১৮০ দিনে।

দেশের যেকোন স্থানে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিলেই কল করুন -
* জাতীয় জরুরী সেবা কল সেন্টার 999
* নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল 109

12/10/2020

...ব্রেকিং নিউজ...

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অনুমোদন মন্ত্রিসভায়

11/09/2020

যোগ্যতায় বড় হও

শিক্ষক ক্লাসে ঢুকে ব্লাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন: -আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না!! না মুছেই ছোট করতে হবে!

তারপর, ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো। কারণ, মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না!!

এবার শিক্ষক দাগটির নীচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেলো!

শিক্ষক: বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়! নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা/ দুর্নাম করে তাকে ছোট করতে হবে না, তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে!!

তথ্যসূত্র: গুগল।

21/01/2020

আমার প্রথম দেখা বৃষ্টির জলে
ভাসিয়েছি ভেলা খেলার ছলে
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে
মাঝিরে ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে
নৌকো আমার ছেলেবেলার, কাগজের
কাগজের….

Address

Munshiganj
1544

Telephone

+8801714776522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alampur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share