14/09/2026
একজন প্লেয়ারের শুধু ভালো গেমপ্লে থাকলেই হয় না
একটা প্লেয়ার যখন কোনো টিমে থাকে, তখন তার শুধু ভালো গেমপ্লে থাকলেই হয় না। টিমকে নিয়ে স্বপ্ন দেখতে হয়, টিমের সবার সাথে প্র্যাকটিস করতে হয় এবং নিজের ইচ্ছা ও ডেডিকেশনটা অনেক হাই লেভেলে রাখতে হয়—যদি সত্যিই সে টিমের হয়ে কিছু করতে চায়।
হতে পারে তোমার গেমপ্লে অনেক ভালো, কিন্তু শুধু গেমপ্লে দিয়ে একটা টিমে টিকে থাকা যায় না। তোমার মধ্যে ডেডিকেশনটাই যদি না থাকে, তাহলে সেই স্কিল কোনো কাজে আসে না।
তুমি প্র্যাকটিস টাইমে থাকো না, গ্রুপে শেয়ার করা ভিডিও ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখো না, টিম ম্যানেজমেন্টের কথা ঠিকভাবে শোনো না। টিমের গিল্ডে আসতে বললেও আসো না। গুরুত্বপূর্ণ মেসেজের রিপ্লাই দিতেও তোমার অনেক সময় লাগে। টিমের কোনো সিদ্ধান্ত বা নিয়মকে গুরুত্ব দেওয়ার মানসিকতাও তোমার মধ্যে আমরা সেভাবে দেখতে পাইনি।
তাহলে শুধু ভালো গেমপ্লে থাকলেই একজন প্লেয়ারকে টিম প্লেয়ার বলা যায়?
আমাদের কাছে উত্তরটা পরিষ্কার—না।
একজন ভালো প্লেয়ারের পাশাপাশি একজন ডেডিকেটেড, অ্যাক্টিভ, ডিসিপ্লিনড এবং টিমের প্রতি কমিটেড হওয়াটাও জরুরি। কারণ একটা টিম শুধু একজনের গেমপ্লে দিয়ে তৈরি হয় না; টিম তৈরি হয় সবার সময়, পরিশ্রম, কমিটমেন্ট, ডেডিকেশন এবং একসাথে কিছু করার স্বপ্ন দিয়ে।
তাই আমরা চাই, যে প্লেয়ার আমাদের টিমে থাকবে, সে শুধু নামের জন্য নয়—মন থেকে টিমের অংশ হয়ে থাকবে এবং টিমের লক্ষ্যকে নিজের লক্ষ্য হিসেবে দেখবে।