Stone & String

Stone & String Premium materials for handmade creators ✨
🧵 Pipe Cleaners • Beads • Jewelry Supplies • paper quilling
🇧🇩 Bangladesh | Nationwide Delivery
(3)

⚠️ পাইপ ক্লিনার সেলার এবং কাস্টমার সবার উদ্দেশ্যে আমার এই পোস্টটি⚠️⭕পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন⭕ আজকে একজন আপু আমাদের কা...
15/07/2026

⚠️ পাইপ ক্লিনার সেলার এবং কাস্টমার সবার উদ্দেশ্যে আমার এই পোস্টটি⚠️

⭕পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন⭕

আজকে একজন আপু আমাদের কাছে পাইপ ক্লিনার অর্ডার দেওয়ার সময় বললেন রিয়েল পিকচার দিতে,তিনি এটাও জানালেন যে বেশ কিছুদিন আগে একটি পেইজ থেকে পাইপ ক্লিনার কিনেছে যেখানে তাকে এরকম লো-কোয়ালিটির পাইপ ক্লিনার 8 mm বলে সেল করা হয়েছে। যেটা একটি প্রতারণা😑। আপনারা যারা এরকম কাজ করছেন তারা এখন থেকেই সতর্ক হয়ে যান।একটা জিনিস সবসময় মনে রাখবেন মানুষকে ঠকিয়ে কখনো উপরে উঠতে পারবেন না।

আমরা সেলাররা এবং যে সকল আপুরা অনেক দিন ধরে পাইপ ক্লিনার নিয়ে কাজ করছেন তারা হয়তো একটা পাইপ ক্লিনারের ছবি দেখে বা ভিডিও দেখেই বুঝতে পারব কোয়ালিটি কেমন। কিন্তু যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তারা কিন্তু এত কিছু বুঝবে না।

⭕আপনাদের কাছে যদি 4 mm থাকে তাহলে সেটাকে 4 mm (millimeter)বলেই সেল করুন, 6 mm থাকলে 6mm বলেই সেল করুন। কিন্তু এরকম লো-কোয়ালিটির পাইপ ক্লিনার কে আপনারা 8 mm বলে সেল করবেন কেন??? ⭕

তার মধ্যে আবার কিছু সেলার তাদের নিজেদের স্টকে থাকা 8 mm পাইপ ক্লিনার সেল করার জন্য 6mm এবং 7 mm পাইপ ক্লিনার কে সম্পূর্ণ ভিলেন বানিয়ে দিয়েছে🤣 ...6mm ,7mm নাকি অনেক খারাপ কোয়ালিটির... তাদের এরকম ভুল তথ্যের জন্য কাস্টমাররা মনে করছেন 8 mm পাইপ ক্লিনার ছাড়া অন্য সকল পাইপ ক্লিনার খারাপ🥴। এমন কি কাস্টমার মেসেজ করে প্রথমে জিজ্ঞেস করছেন 8 mm পাইপ ক্লিনার আছে কিনা ? যখন বলছি এই 6mm, 7mm আছে তখন সাথে গায়েব হয়ে যাচ্ছে, কারণ ওই যে তাদের মনে তো অলরেডি একটা ভ্রান্ত ধারণা ঢুকে গিয়েছে 8mm ছাড়া বাকি সব কোয়ালিটি খারাপ।

আপনারা কি জানেন বাইরের দেশে যারা পাইপ ক্লিনার সেল করে তাদের কাছে 6mm,7mm,8mm তিন ধরনের পাইপ ক্লিনারই থাকে। যে কাস্টমারের যেটা ভালো লাগবে তারা সেটা নিবে।

❌শুধুমাত্র নিজের প্রোডাক্ট সেল করার জন্য এরকম ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।❌

✅নিজেরাও শান্তিতে সেল করুন এবং অন্যদেরকেও শান্তিতে সেল করতে দিন।✅

❌কাস্টমারদের সাথে প্রতারণা করা থেকে বিরত থাকুন। ❌

আজকে হয়তো এই পেজটার নাম বলে দিতে পারতাম তবে আমি চাইনা আমাদের জন্য অন্য কারো বিজনেসে ক্ষতি হোক।

কাস্টমার আপুদের বলব আপনারা যে পেইজ থেকেই কেনাকাটা করেন না কেন, অবশ্যই পাইপ ক্লিনারের কোয়ালিটি দেখে বুঝে তারপর কিনবেন। দামে কম মানে ভালো সব সময় আবার সত্যি হয় না🥴।

❌প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে এবং রিজিকে থাকলে এমনিতেই কাস্টমার পাবেন। এত ভুল তথ্য,প্রতারণা করে কাস্টমার আনতে হবে না। ❌

পাইপ ক্লিনার অথবা অন্যান্য মেটেরিয়ালস অর্ডার করার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দেই😃। ⭕সকল প্রোডাক্ট এর দাম যদি জানা থা...
15/07/2026

পাইপ ক্লিনার অথবা অন্যান্য মেটেরিয়ালস অর্ডার করার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দেই😃।

⭕সকল প্রোডাক্ট এর দাম যদি জানা থাকে তাহলে কি,কি প্রোডাক্ট অর্ডার করতে চান,তার ছবি দিয়ে মার্ক করে দিবেন কোনটা কত পিস অথবা কত গজ নিতে চান। সাথে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। কোনো প্রোডাক্ট যদি স্টকে না থাকে আমরা বিল করার আগেই আপনাকে জানিয়ে দেবো।

⭕প্রোডাক্টের প্রাইস যদি জানা না থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি কি, কি প্রোডাক্ট এর দাম জানতে চান আমাদেরকে একসাথে ছবি দিবেন, প্রত্যেকটি প্রোডাক্ট এর প্রাইস আপনাকে জানিয়ে দেয়া হবে।

⭕ঢাকার বাইরে আমরা ১৫০ টাকা ডেলিভারি চার্জ এডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করিনা। আপনাকে বিল দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ডেলিভারি চার্জ এডভান্স করতে হবে। বিল করার ২ দিন, ৩ দিন,৫ দিন,১০ দিন পরে এসে অর্ডার কনফার্ম করলে কোনো প্রোডাক্ট যদি স্টক আউট হয়ে যায়, সে ক্ষেত্রে আমাদেরকে কোনভাবেই দায়ী করতে পারবেন না।

⭕আপনাদের বোঝার সুবিধার্থে নিচে একটি ছবি দিয়েছি। এভাবে করে অর্ডার করলে আপনার অর্ডার দিয়ে দ্রুত কনফার্ম করা হবে😇 । বিল করার মধ্যে যদি বারবার প্রশ্ন করতে থাকেন, বারবার এড কিংবা মাইনাস করতে থাকেন তাহলে আপনার অর্ডার নিতে আরো বেশি দেরি হবে।আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন 😇

14/07/2026
✨✨Dreamy ✨✨😌😌
14/07/2026

✨✨Dreamy ✨✨😌😌

🙄কিছু আপুরা ১০০পিস পাইপ ক্লিনার বলতে যা বোঝে
14/07/2026

🙄কিছু আপুরা ১০০পিস পাইপ ক্লিনার বলতে যা বোঝে

13/07/2026

ট্রেন্ডিং পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন??
এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই 🥰

ইনবক্স থেকে রিভিউ দিয়েছেন লুবাবা আপু🥰। এই সবগুলো প্রোডাক্ট আপু আমাদের মেটেরিয়ালস দিয়ে করেছেন। মাশাল্লাহ আপুর প্রত্যেক...
13/07/2026

ইনবক্স থেকে রিভিউ দিয়েছেন লুবাবা আপু🥰। এই সবগুলো প্রোডাক্ট আপু আমাদের মেটেরিয়ালস দিয়ে করেছেন। মাশাল্লাহ আপুর প্রত্যেকটা কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়🥹। আপনারা যারা রেডিমেড ফ্লাওয়ার বুকে, কি-চেইন, ফ্লাওয়ার কার্ড কিনতে চান তারা চাইলে আপুর পেইজে যোগাযোগ করতে পারেন🥰🥰।

আপুর পেইজ : Clay & Canvas Studio

Pray for Chittagong 🙏
12/07/2026

Pray for Chittagong 🙏


Address

Dhaka
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stone & String posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share