09/10/2026
দিন যত যাচ্ছে, জীবনটা যেন ততই একটু একটু করে কঠিন হয়ে উঠছে। 🥹
আমার মেয়েটা মাশাআল্লাহ আস্তে আস্তে আরও বেশি চঞ্চল হয়ে উঠছে। সারাদিন শুধু ছুটে বেড়ায়, হাঁটে, সব কাজে এগিয়ে আসে—আর নিজের মতো করে চারপাশটা লন্ডভন্ড করে দেয়। 😅❤️
এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করা যায় না। কোলে ওঠার আবদারও দিন দিন বাড়ছে। ২৪ ঘণ্টার ২৪ ঘণ্টাই যেন ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। ওকে সামলানোর পাশাপাশি যতটুকু সময় পাই, চেষ্টা করছি আমার নেওয়া অর্ডারগুলোও সময়মতো ফুলফিল করতে।
একদিকে মা হিসেবে দায়িত্ব, অন্যদিকে নিজের কাজ, নিজের স্বপ্ন… সবকিছু একসাথে সামলানো যে কতটা কঠিন, সেটা হয়তো শুধু একজন মা-ই বুঝতে পারে। ❤️
তারপরও থেমে নেই। যতটা পারছি, যতটুকু সময় পাচ্ছি, ততটুকুই দিয়ে চেষ্টা করে যাচ্ছি।নতুন নতুন কুর্তি শাড়ির ডিজাইন নিয়ে ভাবছি বাস্তবে রূপ দিচ্ছি আপনাদের সামনে নিয়ে আসছি তবুও তো পারছি বলেন 🥰
জীবন এভাবেই চলে—ব্যস্ততায়, ক্লান্তিতে, দায়িত্বে আর হারভাঙা খাটুনিতে।
তবুও এই ছোট্ট মানুষটার একটুখানি হাসিই যেন সব ক্লান্তি ভুলিয়ে দেয়। 🥹❤️
আলহামদুলিল্লাহ, এই কঠিন বাস্তবতাটুকুও আমার নিজের গল্প। 🌸
#মাতৃত্ব #মায়েরজীবন #মায়ের_ব্যস্ততা #মাতৃত্বের_গল্প #রূপরংনকশা