29/03/2026
একটি আনপপুলার ওপিনিয়ন।
গত কয়দিনে জুতার এড আর রীলের ঠেলায় আমি রীতিমতো আহত, রক্তাক্ত। তো পালটা হিসাবে আমিঅ এড দেখলেই গরুর মত দাম জিজ্ঞাস করা শুরু করছি। সেই আলোকে আজকের দুটি কথা।
৮ -১০ হাজার টাকার নিচে কোন ইম্পোর্টেড বুট আপনি অরিজিনাল লেদার এর পাবেন না। যারা ওরে আল্লারে, সস্তা পাইছি রে বলে ঝাপায়ে পড়তে যাচ্ছেন, সাবধান হন। হ্যা সুয়েড লেদার হইলে আলাদা ব্যাপার, কিন্তু ওখানেও আবার দুইটা কথা আছে। পরে বলব, গুপনে ;)। এবং এই প্রাইস টা আমি মিনিমাম ধরছি। লোকাল মেড এর প্রাইস কমে পাবেন, কিন্তু লেদার কোয়ালিটি আর ফিনিশিং পাবেন না। কিছু করার নাই। এক্সপোর্ট এর মাল এবং ম্যাটেরিয়াল দুইটাই দেশের খোলাবাজারে বিক্রি করার নিষেধাজ্ঞা আছে। ফাঁকে দিয়া অল্প কিছু খোলাবাজারে আসে, কিন্তু খুবই কম। সুতরাং, অরিজিনাল এক্সপোর্ট এর মাল বলে যেসব বুট আপনাকে দেওয়া হবে সেইটা আসলে লোকাল মেড আইটেম। ওটা এক্সপোর্ট এর জিনিস হওয়ার সম্ভাবনা খুবই কম। একটা ফুল গ্রেইন ভালো কোয়ালিটির চেলসি বুট এর দাম ৮-১০ এর নিচে হবে না, এইটা ফাইনাল ওয়াটারমার্ক হিসাবে ধরে রাখেন। এর কমে যা পাবেন সেইটা হয় লেদার কোয়ালিটি পাস করে নাই, অথবা ঠিকমতো প্রসেস হয় নাই অথবা এক্সপোর্ট এর লাইসেন্স নাই, অথবা ওইটা লেদারই না।
দুই নম্বর কথা হইল, মোটা দাগে বুট এর আপার ম্যাটেরিয়াল কয়েক পদের। পলিইউরিথিন, আর্টিফিশিয়াল বা faux(উচ্চারন পারিনা), মাইক্রোফাইবার এবং জেনুইন লেদার।
পিইউ সবচে কমন, রিংকল পড়বে সহজেই এবং টিকবেও সবচে কম। দাম সবচে কম। আপ্নে কম দামে বেশি এস্থেটিক চাইলে এইটা ভালো অপশন।
faux লেদার হইল বিশাল ক্যাটাগরি। পিইউ এর সাথেই আরো বহুত কিছু মিশায়ে এইটা বানানো হয়। স্ট্রেংথ মোটামুটি। দামও তাই।
মাইক্রোফাইবার একটা আজিব জিনিস। আপ্নেরে লেদার এর ফীল দেবে, কিন্তু এইটা আসলে লেদার না। মজার জিনিস হইল এইটায় পানি ধরে না। আসলেই ওয়াটারপ্রুফ। অভিজ্ঞতা না থাকলে হাতে ধরেও শিওর হইতে পারবেন না অনেক সময়। আর্টিফিশিয়াল লেদার এর সবচে উচা কোয়ালিটি এইটা। দামটাও আসলের কাছাকাছি।
আর লেদার কি সেইটা ত জানেনই। না জানলে নিজেকে চিমটি দিয়া দেখেন। ভাল্লাগবে 😁
তো মোদ্দা কথা হইলো, অথরিটি বায়াস এর ট্র্যাপে পইড়েন না। সস্তার লোভে ধরা খায়েন না। জিনিস যেটা কিনবেন, উপযুক্ত দাম দিয়া কিনেন, ঠকবেন না। থ্যাংকু