Civic Lens

Civic Lens অন্যরকম খবর!

বাংলা গানের ভাণ্ডারের পরিধি যে কতো বড় তা এদেশের গানের অলিতে গালিতে হাঁটলে বুঝা যায়। আবহমানকাল ধরে এ বাংলায় রচিত হয়ে আসছে নানা ধরনের লোকগান, বাউল গান, ভাব-ভক্তির গান, পূজা-অর্চনার গান, গাজীর গীত, পালা, জারি, সারি, ভাওয়াইয়া, বাঘাইমারা ইত্যাদি ইত্যাদি সেসব গানের ধারা। দীর্ঘ সময় ধরে আমাদের গানের এসব ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন লালন, হাসন, শিতালং শাহ, আব্দুল করিম, রাধারমন, দুর্বিন শাহ, আরকুম শাহ, গফুর হালী

সহ নাম জানা না জানা বহু গুণীজন। আজকে আমরা যে বাংলা লোকগান নিয়ে গর্ব করি তার অবকাঠামো সময়ে সময়ে গড়ে উঠেছে তাদের হাতে।

বর্তমান সময়ে এসেও অনেকে গান লিখে যাচ্ছেন, গেয়ে যাচ্ছেন। তবু কোথায় যেন লোকগানের প্রতি আমাদের আগের টানটা কমে গেছে। কমে গেছে আসলে শহরকেন্দ্রিক জীবনে। গ্রামে এখনো পুরোনো আমেজেই খোঁজে পাওয়া যায় গানের অস্তিত্ব। তবে সেই অস্তিত্বও হুমকির মুখে। কারণ দেশের বাউল শিল্পীরা, গায়েনরা আগের মতো আর নিরাপদ নাই।

এমন এক অনিরাপদ সময়ে দাঁড়িয়েও আমাদেরকে যাপিত জীবনের পরবর্তী পদক্ষেপে পা ফেলতে হচ্ছে। আর জীবনের এই ফাঁক ফোকরে দর্শকমহলকে পুরোনো গানগুলোর পুরোনো আনন্দ ফিরিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াসে গড়া এই 'হীমলাল গীত ভাণ্ডার'।

আমাদের পরিবেশনাগুলো ভালো লাগলে পাশে থাকবেন। কোন ধরনের আর্থিক স্বার্থের জন্য গান আমরা করছি না। একান্তই আনন্দ দেবার লক্ষ্যে আমাদের এ যাত্রা। আমরা চাই আমাদের আনন্দে যেন শরিক হতে পারেন আরও লক্ষজন। এই আনন্দের কোন বিনিময় মূল্য নেই। সবকিছুর বিনিময় মূল্য থাকতে হয় না।

জয়গুরু �

10/11/2024

বৈচিত্রময় সংস্কৃতির ধারক ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের মহারাসলীলা। আর মাত্র কয়েকদিন পরেই উদযাপিত হবে মনিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব। উৎসবের দিন যতো ঘনিয়ে আসছে ততোই ব্যস্ততা বাড়ছে শিল্পী ও কারিগরদের। পাড়ায় পাড়ায় চলছে রাস লীলার প্রস্তুতি।

প্রতিবেদন- সিভিক লেন্স

[ প্রতিবেদনগুলো ভালো লাগলে পেজে লাইক করুন। নিত্যনতুন বিষয় নিয়ে ভিডিও পেতে কমেন্টস, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ]

নিখোঁজ মুনতাহাকে পাওয়া গেলো বাড়ির পাশের পুকুরে! গলায় রশি প্যাঁ চা নো অবস্থায়! পুলিশ বলছে শরীরে ক্ষ-ত চিহ্ন রয়েছে। লা*শ দ...
10/11/2024

নিখোঁজ মুনতাহাকে পাওয়া গেলো বাড়ির পাশের পুকুরে! গলায় রশি প্যাঁ চা নো অবস্থায়! পুলিশ বলছে শরীরে ক্ষ-ত চিহ্ন রয়েছে। লা*শ দেখে বোঝা যাচ্ছে তাকে হ৮ত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কী দোষ ছিল এই শিশুটির? নাকি এটা বড়দের বিবাদের ফল? মুনতাহার বাবা দাবি, তার মেয়েটিকে পরিকল্পিতভাবে অ*পহরণ করা হয়েছে।

এই ঘটনায় মুনতাহাদের প্রতিবেশী দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সত্য অচিরেই বেরিয়ে আসবে। কিন্তু, তবু প্রশ্ন রাখতে হয় বড়দের ঝ*গড়া, বিবাদের বলি হয়ে আর কতো শিশু আয়াত, মুনতাহাদের প্রা*ণ ব*লি যাবে? এ সমাজের অবক্ষয়ের রেলগাড়ি থামবে কবে?

- Civic Lens

সন্ধ্যা ঘোড়াটি আসে মৃদু মৃদু পায়ে কেড়ে নিতে দিবসের সব আলো, গান তার হাতে তোলে দিতে সাধ জাগে আজ বেদনায় উজ্জ্বল আমার এই প্র...
27/06/2024

সন্ধ্যা ঘোড়াটি আসে মৃদু মৃদু পায়ে
কেড়ে নিতে দিবসের সব আলো, গান
তার হাতে তোলে দিতে সাধ জাগে আজ
বেদনায় উজ্জ্বল আমার এই প্রাণ।

- শ্যামলাল গোসাঁই

13/02/2024

মরুতে এলেন মোহাম্মদ মথুরাতে এলেন শ্যাম
ঈমান খেলা দেখার রসুল, লীলা খেলে ঘনশ্যাম।।

[ গানের পদ সংগৃহীত ]
কণ্ঠে- শ্যামলাল গোসাঁই

জয়গুরু 🙏

10/12/2023

মনরে কৃষি কাজ জানো না
পদকর্তা- রামপ্রসাদ সেন

মানুষের জীবনের সাথে উর্বর কৃষিজমির যে তুলনা রামপ্রসাদ টেনেছেন; মাঝেমধ্যে মনে হয় কৃষিকাজ আর জমিনই হয়তো জীবনকে ফুটিয়ে তোলবার উপযুক্ত দৃষ্টান্ত। মানুষের জীবনও কৃষিজমিনের ন্যায়। এখানে উর্বর চাষা নানা ধরনের ফসল ফলিয়ে ভাড়া ভরে চলে যান। আবার কেউ কেউ সঠিক কাজ না জানার কারণে ভাড়া ডুবিয়ে সবহারা হচ্ছেন! জগতজুড়ে এই একই কার্য চলছে। এরমধ্য থেকে যিনি দক্ষ কৃষক ( রামপ্রসাদের ভাষায় যিনি জানেন কীভাবে এ জীবনভূমিতে সুখের ফসল ফলাতে হয়) তিনি আনন্দে আত্মহারা হচ্ছেন।

মজার বিষয় হচ্ছে, এই জগত সংসারে সঠিক কাজ কোনটি সেটা নিশ্চিত করে বলাই মুশকিল। কেননা, ন্যায়-অন্যায়, সঠিক-বেঠিক সব স্থান, পরিবেশ, কাল পাত্রভেদে পরিবর্তনশীল। এদের উপযোগিতা একেকসময় একেকভাবে মানুষের মাঝে বিরাজ করে। তাই হরেকরকম লীলা-লাস্যে ভরা দুনিয়ায় কোনটি সঠিক জ্ঞান, কোনটি সঠিক পথ, তা জানতে বেগ পেতে হয়। যখন মানুষ জেনে যায় জীবন ভূমে চাষবাসের সঠিক কৌশল তখন জীবন হয়ে যায় তার জন্য এক আনন্দশালা।

গানটি শুনুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে শুনবার সুযোগ করে দিন। এবং পেজটিতে লাইক দিয়ে রাখুন পরবর্তী গান শুনতে।

জয়গুরু 🙏

28/11/2023

মলয়া সঙ্গীত শুধু সঙ্গীত না। সমাজজীবনে এই সঙ্গীত ভাব ও আধ্যাত্মিকতার মিশেলে তৈরি মানববাদের এক অনন্য অনুষঙ্গও। মহর্ষি মনোমোহন দত্ত বিরচিত এসব গানে ভাবের পাশাপাশি সবচেয়ে গুরুত্ব পেয়েছে মানুষ। তিনি প্রদত্ত মলয়া শব্দের মধ্যেও নিহিত রয়েছে সুন্দর শাব্দিক সরোবর। যা মূলত এক আধ্যাত্মিকতা, মানবতা, সাম্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বিত এক ঝর্ণাধারা।

সেই মলয়া সঙ্গীতের ভক্তি পর্যায়ের একটি গান ' আমি আর কিছু জানি না।'

শুনুন, ভালো লাগতে পারে। জয়গুরু 🙏

Ami ar kichu jani na
Artit- Monomohon Dutta
Cover- শ্যামলাল গোসাঁই

21/11/2023

ভবা পাগলার গান

মন হংস তুই সাঁতার দে না কাল সাগরে
পদকর্তা- ভবা পাগলা
কণ্ঠে- শ্যামলাল গোসাঁই

[ বালতি শাহ'র আশ্রমে সাধুসঙ্গ ]

জয়গুরু 🙏

12/08/2023

টাকা, সর্বরোগের ঔষধী এই টাকা। ধারণা করি, মানুষ সামাজিকভাবে আসমানি ঈশ্বর নিয়ে মাতামাতি করলেও মনে মনে কানা, আতুর, ল্যাংড়া, বোবা, শিক্ষিত-অশিক্ষিত সকলেই টাকাকেই নিজের অদ্বিতীয় ঈশ্বর ভাবেন। মনে করেন টাকা হলেই সকল মুশকিল আসান হয়ে যেতো! বাউল গিয়াসউদ্দিন টাকার এই সামাজিক মর্ম বুঝেই হয়তো ধন্যবাদ কাগজের টাকা বলেছেন/গেয়েছেন। তিনি গ্রাম্য হাতে লেখা সহজ অভিজ্ঞতায় প্রাপ্ত জ্ঞান থেকে তাঁর জ্ঞানে টাকার কারিশমাটিক দিকগুলো তুলে ধরেছেন। টাকা দিয়ে সামাজিক অবস্থার বিচার, সংসারে মূল্যায়ন, প্রশাসনিক ব্যবহার এমনকি কোনো কোনো ক্ষেত্রে ন্যায় অন্যায় নিরিখেও টাকার ভূমিকা।

দেশেও এখন টাকার সমস্যা চলছে। বিজ্ঞ জনের ভাষায় 'চরম মুদ্রাস্ফীতি'। শুনেছি আমেরিকার টাকায়ও (ডলার) সমস্যা শুরু হয়েছে। আবার ভারতীয় টাকা (রুপি) নাকি নতুন সম্ভাবনা হিসেবে আবির্ভূত হয়েছে। দুনিয়া জুড়ে এমন টাকা নিয়ে হাজার ধরনের সমস্যায় জর্জরিত এই সময়ে গিয়াস উদ্দিন বাউলের 'ধন্যবাদ কাগজের টাকা' গানটা প্রাসঙ্গিক মনে করে গাইলাম। শুনুন আশা করি ভালো লাগবে। ভিডিওতে আমাদের একমাত্র সরকারি কর্মচারী বন্ধু পিয়াল তার নিজের মতো টাকা সংক্রান্ত আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেখলে বিনোদিত হবেন শিওর।

গোসাঁই'র গান ধারাবাহিকভাবে পেতে পেজটিতে লাইক দিয়ে রাখুন এবং শেয়ার করে অন্যকে শুনার সুযোগ করে দিন।

গান: ধন্যবাদ কাগজের টাকা
গানের পদ: গিয়াস উদ্দিন বাউল
মূলশিল্পী: প্রাণকৃষ্ণ
কভার: শ্যামলাল গোসাঁই
খোল/মেলোডিকা: Juwel Misra Jibon
খমক: Anup Paul
ভিডিও ধারণ: Noyon, Shandip

জয়গুরু
#বাংলাগানেরজয়হোক

বাহির অঙ্গে নানা রঙ্গ ভেতরে ভাই সব সমান।মানুষে যে বিভেদ করে তারে কয় আসল শয়তান
09/07/2023

বাহির অঙ্গে নানা রঙ্গ ভেতরে ভাই সব সমান।
মানুষে যে বিভেদ করে তারে কয় আসল শয়তান

04/07/2023

মানুষের এই বিপন্ন সময়ে শুনতে পারেন 'মানুষের গান..'

মাঝেমাঝেই মনে হয় বিলুপ্তপ্রায় ইতর প্রাণীর ন্যায় মানুষও ক্রমশ বিলুপ্তির দিকে যাচ্ছে। মানুষের সংকট দেখা দিয়েছে। বিশ্বে মানবতার সংকট মানেই মানুষের সংকট। আজকাল আকারে বিকারে যারা মানুষের মতো সম্মুখে ঘুরেবেড়ায় তারা কতোখানি মানুষ যাচাইয়ের প্রয়োজন আছে। মানুষ আর মানুষ থাকছে না। মানুষের মেরুদণ্ড ক্ষয়ে যাচ্ছে; কেউ কেউ তো এরিমধ্যে সর্পের ন্যায় বুকে হাঁটাচলা শুরু করেছে!

হায় মানুষ!

গানের নাম- মানুষের গান
গানের কথা ও কণ্ঠ- শ্যামলাল গোসাঁই

[ প্রতিবাদ আর জীবনের শিল্পী সায়ানের গান থেকে অনুপ্রাণিত হয়ে এটা বানানো ]

25/06/2023

জীবনে পার্থিব সুখকে যদি ধরা যায় একটি রঙিন সুন্দর লাইট হিসেবে; তাহলে বিপরীতের দুঃখ অন্য আরেকটি অনুজ্জ্বল লাইটের মতো। সফলতা-ব্যর্থতা, অর্জন-বিসর্জন, সুনাম-দুর্নাম, সংসারী-বিবাগী সবকিছুকেই এভাবে লাইট ধরলে দেখা যাবে এ জগতে আমরা একেকজন একেকটি লাইটের জন্যই বিচরণ করছি। যার কাছে দুঃখের অনুজ্জ্বল লাইট আছে তিনি সুখের লাইট জ্বালানোর চেষ্টায় আছেন।আর এ সমস্ত লাইট বা প্রদীপের বড় প্রদীপ জীবনপ্রদীপ। এই লাইট একবার জ্বালালে আর চূড়ান্তভাবে না নেভা পর্যন্ত জ্বলতে থাকে, জ্বালাতে থাকে, আলোকিত করে অন্ধকারে নিমজ্জিত করে রাখে। সুখ বা অর্জন কিংবা সফলতা নামের যে লাইটগুলোর পেছনে আমরা আজীবন দৌড়াই তাই একান্তই পার্থিব, ঠুনকো। কিন্তু জীবন প্রদীপ ঠুনকো কোনো বিষয় নয়। যথাস্থানে, যথাসময়ে এ জীবন প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারলে জগতের বিস্ময়কর সৌন্দর্য আর রহস্য ধরা দেয় চর্মচক্ষু তথা হৃদি নয়নে। যদিও সে লাইট জ্বালানোর চেষ্টায় আমরা খুব কম সংখ্যক মানুষই ইচ্ছুক। অথচ এই জীবন প্রদীপ একবার নিভে গেলে সুখ, দুঃখ, অর্জন, সফলতা, বিসর্জন সমস্তকিছুই অর্থহীন হয়ে দাঁড়ায় মৃ*তের জন্য!

দেহনির্ভর গানের ক্ষেত্রে এ দেশের বাউল গানের পদকাররা একের পর এক রূপক ব্যঞ্জনে নিজেদের পদগুলোকে সাজিয়ে আসছেন অতীত কাল থেকেই। লালনের খাঁচা, করিমের ময়ূরপঙ্খী নাও, বিজয় সরকারের প্রাণ নাথ এসব কিছুই জীবনকে আরও সহজ আর বোধগম্য করে তুলতে পদকারদের বসানো রূপক শব্দ। শ্যামলাল গোসাঁই'র পদ নির্ভর গানগুলোর ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য লক্ষনীয়। জীবনকে লাইট, চান্দের গাড়ি, প্রেমের নৌকা ইত্যাদি ব্যঞ্জনে প্রকাশ করেছেন শ্যামলাল। আজকে শুনুন শ্যামলালের তেমনি একটি দেহ নির্ভর জীবনভিত্তিক গান... ''বন্ধু আমার প্রেমেরও চার্জলাইট''। গানটির সুর প্রচলিত আমিরি সুর। শুনুন আশা করি ভালো লাগবে।

[ গোসাঁই রচিত ও গাওয়া সকল ধারাবাহিকভাবে এই পেজেই প্রচার করা হবে। তাই পেজটিতে লাইল/শেয়ার দিয়ে পাশে থাকুন, পাশে রাখুন। ]

জয়গুরু

গান- বন্ধু আমার প্রেমেরও চার্জলাইট
গানের কথা ও গান: শ্যামলাল গোসাঁই
সুর: প্রচলিত আমিরি
বাদ্যযন্ত্রে-
ডুবকি: পলাশ চক্রবর্তী
খমক: Anup Paul

Address

Maulvi Bazar

Telephone

+8801725511430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civic Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Civic Lens:

Share